জোড়া উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
সাইফ ফেরার পর উইকেটে এসে কিছুটা হাতখুলে খেলছিলেন অধিনায়ক লিটন দাস। ওপেনিং জুটির মন্থর ব্যাটিংয়ের চাপ সামাল দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বেশিক্ষণ পারলেন না। ফিরলেন সাজঘরে। কচ্ছপগতির ব্যাটিংয়ে দলের চাপ বাড়িয়ে ফিরলেন তানজিদ হাসান তামিমও। তাতে বিপদে পড়েছে বাংলাদেশ।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৮ রান করেছে বাংলাদেশ।
দলের বিপদে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন লিটন। একপ্রান্ত কচ্ছপগতির ব্যাটিং করে দলের চাপ বাড়াচ্ছিলেন তামিম। সেটাকে পূরণ করতে গিয়ে বড় শট খেলতে হচ্ছিল লিটনকে। ইশ সোধির বলেও তেমনই খেলতে চেয়েছিলেন। তবে ব্যাটে-বলে সংগেযা ঘটেনি। নিচু হয়ে আসা বল স্ট্যাম্প ভেঙে দেয়। তামিম ফেরেন ১৫ বলে ২১ রান করে।
দলের চাপ বাড়িয়ে এক ওভার পরই ফেরেন তামিমও। বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দেন নাথান স্মিথের হাতে। টেস্ট সুলভ ইনিংস খেলে ফেরেন ২৫ বলে ২০ রান করে।
ধীরগতির শুরুতেও রক্ষা হলো না বাংলাদেশের
রান তাড়ায় নেমে কিছুটা দেখেশুনে খেলার চেষ্টা করছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। তবুও রক্ষা হলো না। পাওয়ার-প্লেতেই হারাতে হলো উইকেট। হতাশ করে ফিরে গেলেন সাইফ।
প্রথম ওভারে রানরেট ঠিকঠাকই ছিল। কিন্তু পরের দুই ওভারে কিছুটা ইকোনমিক্যাল হয়ে যায় নিউজিল্যান্ডের বোলাররা। সেই চাপ সামাল দিতে বড় শট খেলতে গিয়েছিলেন সাইফ। কিন্তু বাউন্ডারি পার করতে পারলেন না তিনি।
পাওয়ার-প্লের শেষ ওভারে নাথান স্মিথকে বাউন্ডারি ছাড়া করতে গিয়ে বাউন্ডারির কাছে বেভন জ্যাকবসের হাতে ক্যাচ দেন সাইফ। ফেরেন ১৬ বলে ১৭ রান করে।
বাংলাদেশের সামনে লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করেছিল নিউজিল্যান্ড। মাঝে বাংলাদেশ প্রতিরোধ গড়লেও শেষদিকে রানের গতি বাড়ায় কিউইরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট ১৮২ রান তোলে সফরকারীরা।

স্পোর্টস ডেস্ক