Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০১ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০১ মে ২০২৬
আরও খবর
মাঠে ক্রিকেট ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল তামিমের কাছে
শেষ টি-টোয়েন্টিতে অপরিবর্তিত বাংলাদেশের স্কোয়াড
তামিমের উদ্যোগে নতুনভাবে সাজছে মিরপুর
পদত্যাগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তামিম
বিসিবির এডহক কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

সাকিবের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তামিম

স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০১ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ০১ মে ২০২৬
আপডেট: ১৫:৪৫, ০১ মে ২০২৬
সাকিব আল হাসান (বামে) ও তামিম ইকবাল (ডানে)। ফাইল ছবি

সাকিব আল হাসানের দেশে ফেরা এবং বাইশ গজে নামা নিয়ে গত দেড় বছর ধরেই চলছে আলোচনা। আমিনুল ইসলাম বুলবুল ও ফারুক আহমেদের সময় আলোচনা হলেও সেটি কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সামনে উঠল একই প্রশ্ন।

তামিম মনে করিয়ে দিলেন, পরিস্থিতিটা কেবল সাকিবের একার নয়। আরও দুজন সাবেক অধিনায়ক— মাশরাফী বিন মোর্ত্তজার ও নাঈমুর রহমান দুর্জয়ও একই রকমের পরিস্থিতির মধ্যে আছেন। সাকিবের পাশাপাশি তাঁদের নামও উল্লেখ করার অনুরোধ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে বিসিবি সভাপতি হিসেবে নিজের প্রথম উন্মুক্ত সংবাদ সম্মেলনে এসে তামিম ইকবাল এসব কথা বলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ক্রিকেটারদের আইনি জটিলতা নিরসনে বোর্ডের কিছু করার নেই।

আরো পড়ুন : গোপনে নারীদের ভিডিও ধারণ, গ্রেপ্তার দুই ক্রিকেটার

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক তিন অধিনায়কই রাজনৈতিক জটিলতায় পড়েছেন। মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার সরকার পতনের পর থেকে লোকচক্ষুর অন্তরালে।

এই দুজনের চেয়ে সাকিবের পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন। নাঈমুর রহমান অবসর নিয়েছেন অনেক আগেই। মাশরাফীরও আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ হয়েছে। সাকিব এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। তার নামে একাধিক মামলা থাকায় বর্তমানে দেশের বাইরে আছেন সাকিব।

তামিম ইকবাল বলেন, ‘গত এক-দেড়-দুই বছর ধরে একজন নির্দিষ্ট ক্রিকেটারকে নিয়েই আমরা কথা বলছি। আমার অনুরোধ, যখন এই প্রশ্নটা করেন আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন সাবেক অধিনায়ক, সাকিবের সঙ্গে মাশরাফী বিন মুর্তজা ও নাঈমুর রহমান দুর্জয়ও একই ধরনের পরিস্থিতিতে আছে। আপনারা যখন প্রশ্ন করবেন, দয়া করে নিশ্চিত করবেন যে, অন্য দুজন অধিনায়কের নামও উল্লেখ করছেন।’

সাকিবের ইচ্ছা ছিল দেশের মাঠ থেকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো। ২০২৪ সালের অক্টোবরে তার দেশেও আসার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত আর আইনি জটিলতার কারণে দেশে আসা হয়নি তার। আমিনুল ইসলামের কমিটি সাকিবকে শর্তসাপেক্ষে ফেরানোর কথা বললেও তামিম দায়িত্ব নেওয়ার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে।

বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের তরফ থেকে ক্রিকেটীয় কোনো সুযোগ-সুবিধা বা যে কোন কিছু করার, আমরা তাদেরকে দু হাত বাড়িয়ে স্বাগত জানাব। আইনগত যে জিনিসগুলো আছে, আমাদের মন্ত্রী সাহেবও বলেছেন যে, এটার প্রতি আমরা নমনীয় হব, উনার তরফ থেকে বলেছেন। ক্রিকেট বোর্ড হিসেবে আমাদের তরফ থেকে ক্রিকেটীয় যেসব জিনিসে আমরা সহায়তা করতে পারি, আমরা সবসময়ই তাদেরকে খোলা মনে স্বাগত জানাতে তৈরি, যদি উনাদের ওই সমস্যাগুলো উনারা সমাধান করে আসেন।’

তামিম ইকবাল মাশরাফি বিন মোর্ত্তজা বিসিবি সাকিব আল হাসান

সংশ্লিষ্ট সংবাদ: তামিম ইকবাল

০২ মে ২০২৬
মাঠে ক্রিকেট ফেরানোই বড় চ্যালেঞ্জ ছিল তামিমের কাছে
৩০ এপ্রিল ২০২৬
পদত্যাগ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তামিম
৩০ এপ্রিল ২০২৬
বিসিবিতে আমার কোনো লোক নেই : তামিম
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ বাংলাদেশ
  2. সিরিজ জিততে পারল না বাংলাদেশ
  3. বল হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ
  4. বৃষ্টিস্নাত ম্যাচে সাদামাটা সংগ্রহ বাংলাদেশের
  5. হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের লক্ষ্য ৮৮ রান
  6. ওভার কমিয়ে মাঠে গড়াল ম্যাচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x