Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
২১:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ২১:১৮, ০৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ২১:১৮, ০৭ মে ২০২৬
আরও খবর
নাহিদ-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের
চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
তাসকিনে সকাল শুরু
প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ
লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ ২৭৮

টেস্টের মিশনে শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২১:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ২১:১৮, ০৭ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
২১:১০, ০৭ মে ২০২৬
আপডেট: ২১:১৮, ০৭ মে ২০২৬
টেস্ট সিরিজের ট্রফির সঙ্গে ফটোসেশনে দুই দলের অধিনায়ক। ছবি : বিসিবি

গত কয়েক মাস ধরে সাদা বলের ক্রিকেটেই ব্যস্ত ছিল বাংলাদেশ দল। ফরম্যাট বদলে এবার নতুন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে মাঠে নামবে ফিল সিমন্সের শিষ্যরা।

শুক্রবার (৮ মে) দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলা শুরু হবে সকাল ১০টা থেকে। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।

চলতি বছর দুই দলেরই এটি প্রথম টেস্ট ম্যাচ। তাই দুই দলের জন্যই নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। টি-টোয়েন্টির মারকাটারি খেলা কিংবা ওয়ানডের স্ট্রাইকরেট ঠিক রাখার মানসিকতায় পরিবর্তন এনে লম্বা সময় উইকেটে থাকতে হবে ব্যাটারদের।

মুখোমুখি পরিসংখ্যান বলছে, অসম এক লড়াই বাংলাদেশের জন্য। কারণ এখন পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এরমধ্যে বাংলাদেশের সাফল্য বলতে কেবলই দুটি জয় আর একটি ড্র। বিপরীতে, পাকিস্তান জিতেছে ১২টি ম্যাচ।

তবে বাংলাদেশের জন্য স্বস্তির কথা হলো দুই দেশের ক্রিকেটের পুরোনো সেই ধারা বদলাতে শুরু করেছে। টেস্টে দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজে ম্যান ইন গ্রিনদের হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ।

তার ওপর এবারের ম্যাচ বাংলাদেশের ঘরের মাটিতে। শেরেবাংলার উইকেট টাইগারদের জন্য হাতের তালুর মতোই চেনা। ঘরের মাঠের  এই সুবিধা এগিয়ে রাখবে বাংলাদেশকে।

সর্বশেষ সিরিজের সেই সুখস্মৃতি আত্মবিশ্বাস জাগালেও সিরিজ জিততে হলে আবারও ভালো খেলার কথা জানালেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘গত সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। সেটা অতীত হয়ে গেছে। তবে ওই সিরিজ আমাদের বাড়তি একটা আত্মবিশ্বাস দিবে। এই সিরিজে আমাদের আবার ভালো খেলতে হবে। প্রতিটি দিন বেটার ক্রিকেট খেলতে হবে তাহলে হয়ত ফলাফল পক্ষে আসবে। রেকর্ড নিয়ে চিন্তা করছি না। প্রতিদিন ভালো খেলা ইম্পরট্যান্ট।’

অন্যদিকে, ভালো খেলে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী পাকিস্তানের অধিনায়ক শান মাসুদও। তিনি বলেন, ‘বাংলাদেশ অবশ্য এই কন্ডিশনে ভালো। আমরা তাদের শক্তিমত্তার ব্যাপারে জানি। মুলতানে ২৬ রানে ৬ উইকেট হারিয়েও ম্যাচ জিতেছিল। আমরা কাউকে হালকাভাবে নেব না। আবার প্রতিশোধের কথাও ভাবছি না। ভালো খেলে জিততে চাই। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই।’

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দল

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

১৭ মে ২০২৬
নাহিদ-তাইজুলদের দুর্দান্ত বোলিংয়ে দ্বিতীয় দিন বাংলাদেশের
১৭ মে ২০২৬
চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
১৭ মে ২০২৬
তাসকিনে সকাল শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. অলআউট পাকিস্তান, ৪৬ রানের লিড বাংলাদেশের
  2. চার উইকেট তুলে পাকিস্তানকে লাঞ্চে পাঠিয়েছে বাংলাদেশ
  3. তাসকিনে সকাল শুরু
  4. বিসিবি নির্বাচন ৭ জুন, তফসিল ঘোষণা
  5. প্রথম দিন শেষে ২৫৭ রানে এগিয়ে বাংলাদেশ
  6. লিটনের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ ২৭৮

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x