তাসকিনে সকাল শুরু
দিনের শুরুতে উইকেট এনে দিলেন তাসকিন। ছবি : বিসিবি
বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। বেশিক্ষণ টিকতে পারেনি ওপেনিং৷ টিকতে দেননি তাসকিন আহমেদ৷ দিনের শুরুতে নিজের প্রথম ওভারেই তুলে নেম আব্দুল্লাহ ফজলের উইকেট। ৯ রানে উইকেটের পেছনে লিটন দাসের তালুবন্দি হন তিনি। ২২ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রোববার (১৭ মে) চলছে দ্বিতীয় দিনের খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৭৮ রানে। জবাবে পাকিস্তান দিন শেষ করে ৬ ওভারে বিনা উইকেটে ২১ রানে।
দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রাপ্তি লিটনের সেঞ্চুরি। এটি তার ষষ্ঠ টেস্ট শতক। পাকিস্তানের বিপক্ষে তৃতীয়। লিটন ছাড়া বলার মতো রান করতে পারেননি কেউ। হাসান আলীর বলে আব্দুল্লাহ ফজলের হাতে ক্যাচ দেওয়ার আগে ১৫৯ বলে ১৬টি চার ২টি ছক্কায় ১২৬ করেন লিটন।

স্পোর্টস ডেস্ক