গোলবারের বাধায় গোলবঞ্চিত ইকুয়েডর, প্রথমার্ধ ড্র
কথায় আছে, মাঠের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে ভাগ্যের সহায়তাও লাগে। আইভরি কোস্টের বিপক্ষে সেটিই ছিল না ইকুয়েডরের। নাহলে কি আর পুড়তে হতো গোলবারের বাঁধায়! শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলা শেষ হয়েছে সমতায়।
আজ সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টায় যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইকুয়েডর আর আইভরি কোস্ট। ‘ই’ গ্রুপের ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে।
ম্যাচে বল দখলের লড়াই কিংবা গোলের জন্য শট-- দুটোই কাছাকাছি ছিল দুই দল। ৫৫ শতাংশ বল দখলে রেখে গোলের ৬টি শট নিয়েছে ইকুয়েডর আর ৪৫ শতাংশ বল দখলে রেখে গোলের ৭টি শট নেয় আইভরি কোস্ট।
ম্যাচে সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে ইকুয়েডর। ২২তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ একটি শট নিয়েছিল ইকুয়েডরের একজন। কিন্তু বল ফিরে আসে গোলবারে লেগে।
এর ৭ মিনিট পর আবারও একই ভাগ্য তাড়া করে ইকুয়েডরকে। বক্সের ভেতর থেকে নেওয়া শট ফিরে আসে গোলবারে লেগে। এর বাইরে দুই দলই আর তেমন কোনো ভালো সুযোগ তৈরি করতে পারেনি।

স্পোর্টস ডেস্ক