Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ক্রিকেট
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:০৩, ২০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:০৩, ২০ মে ২০২৬
আরও খবর
পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের
ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
ভারতকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ
‘ফ্যান্টাস্টিক...ফ্যাবুলাস উইন, ইউ নেম ইট!’
সিলেট টেস্ট: একজনকে আউটের অপেক্ষা, জয়ের পথে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক
১৩:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:০৩, ২০ মে ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:০০, ২০ মে ২০২৬
আপডেট: ১৩:০৩, ২০ মে ২০২৬
সংবাদ সম্মেলনে কথা বলছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি

ঐতিহাসিক, স্মরণীয়, দুর্দমনীয়– পাকিস্তানের বিপক্ষে এই জয়কে এর বাইরেও আরও কিছু বিশেষণ দিয়ে বিশেষায়িত করা যায়। যেখানে বলা হয়, এখনো টেস্ট খেলা শিখছে বাংলাদেশ, সেই তারাই এখন টানা হোয়াইটওয়াশের কীর্তি গড়ছে। ভারত, ইংল্যান্ডের মতো দলকে পেছনে ফেলছে।

আজ বুধবার (২০ মে) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে গুটিয়ে গেছে পাকিস্তান।

এর আগে ঢাকা টেস্টেও ১০৪ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতে পাকিস্তানকে প্রথমবার ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

বাংলাদেশের এই জয় আর উন্নতি নিয়ে ম্যাচ শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সব কৃতিত্ব (জয়ের) খেলোয়াড়দের প্রাপ্য, তারা সত্যি অনেক কঠোর পরিশ্রম করছে। আমরা দলে কিছুটা পরিবর্তন এনেছি, আমাদের দল গঠনের চেষ্টা করেছি। আপনি যদি বিশ্ব ক্রিকেটের দিকে তাকান, তবে নতুন কিছু গড়ে তুলতে হলে আপনাকে পরিবর্তন করতেই হবে। আমি আশা করি আমরা যেভাবে খেলছি তা ধরে রাখতে পারব।’

বাংলাদেশের বোলিং আক্রমণ এখন যেকোনো দেশের জন্যই হুমকিস্বরূপ। বিশেষ করে পেস আক্রমণে বাংলাদেশ এখন যেকোনো সময়ের চেয়ে শক্ত অবস্থানে আছে। সাদা বল কিংবা লাল বল– সব বিভাগেই দারুণ করছেন নাহিদ রানা-তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা।

বোলারদের প্রশংসা করে শান্ত বলেন, ‘প্রস্তুতির দিক থেকে আমরা অসাধারণ ছিলাম এবং এই ধরনের পরিস্থিতিতে তা বেশ সাহায্য করে। আমাদের ফাস্ট বোলাররা এমন গরমের মধ্যে, একটি ফ্ল্যাট উইকেটে দারুণ কাজ করেছে। বোলারদের এই দিকটিই আমরা সবসময় উন্নত করতে চেয়েছিলাম।’

বাংলাদেশের ব্যাটিংয়ের বড় একটি সমস্যা ছিল- একজন ব্যাটার আউট হলেই দ্রুতই আরও কয়েকটি উইকেট চলে যেত বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ তার কিছুটা ব্যতিক্রম দেখা গেছে বাংলাদেশকে।

ব্যাটারদের উন্নতি নিয়ে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ের কথা বললে- মাঝেমধ্যে আমরা খুব দ্রুত অনেক উইকেট হারিয়ে ফেলতাম। কিন্তু ইদানীং আমাদের চমৎকার কিছু পার্টনারশিপ হচ্ছে। আমাদের টেইলএন্ডাররাও (নিচের সারির ব্যাটসম্যান) অনেক অবদান রাখছে। ব্যাটিংয়ের এই বিষয়গুলোও আমার উন্নতির চেষ্টা করছিলাম। আমি আশা করি আমরা এটা ধরে রাখতে পারব।’

বাংলাদেশ ক্রিকেট দল নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ ক্রিকেট দল

৫৬ মিনিট আগে
পাকিস্তানের বিপক্ষে যে রেকর্ড শুধুই বাংলাদেশের
১ ঘন্টা আগে
ক্রিকেট দলকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন
৩ ঘন্টা আগে
ভারতকে পেছনে ফেলে এগিয়ে বাংলাদেশ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রোনালদোর নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা করল পর্তুগাল 
  2. জয়ের আশা জাগিয়ে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  3. সিলেট টেস্ট: শেষ বিকেলে স্বস্তি আনলেন তাইজুল
  4. সিলেট টেস্ট : কাজের কাজটা করলেন তাইজুল
  5. সিলেট টেস্ট: পাকিস্তানের প্রতিরোধ ভাঙলেন তাইজুল
  6. সিলেট টেস্ট: দারুণ ক্যাচের পর উইকেটও নিলেন মিরাজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x