রাউল হিমেনেসের হেডব্যান্ডের আড়ালে লুকানো এক লড়াইয়ের গল্প
২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেস আবারও আলোচনায়। তার গোল করার দক্ষতার পাশাপাশি নজর কাড়ছে মাথার সুরক্ষামূলক হেডব্যান্ড। যা এক ভয়াবহ ঘটনার স্মৃতি বহন করছে।
২০২০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও আর্সেনালের ম্যাচে ডেভিড লুইজের সঙ্গে মাথায় মাথায় সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। এতে তার মাথার খুলি ভেঙে যায় এবং তিনি মাঠেই অচেতন হয়ে পড়েন।
এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা তখনই শঙ্কা প্রকাশ করেন। এই আঘাত তার জীবন ও ক্যারিয়ার দুটোর জন্যই বড় হুমকি হতে পারে।
দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। ২০২১–২২ মৌসুমে আবারও পেশাদার ফুটবলে ফিরে আসেন। এবং সাউদাম্পটনের বিপক্ষে গোল করে নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করেন।
ফুটবলে ফেরার পর তিনি চিকিৎসকদের পরামর্শে বিশেষ সুরক্ষামূলক হেডব্যান্ড ব্যবহার শুরু করেন। যা এখন তার পরিচয়ের অংশ হয়ে গেছে।
আজ তিনি আবারও মাঠে নেমেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলও পেয়েছেন হিমেনেস। তার এই ফিরে আসাই অনেকের কাছে অনুপ্রেরণার গল্প।

স্পোর্টস ডেস্ক