Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ১২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ১২ জুন ২০২৬
আরও খবর
দ. কোরিয়াকে অপেক্ষায় রেখে প্রথমবার নকআউটে দ. আফ্রিকা
অর্ধশতাব্দীর বেশি অপেক্ষার পর বিশ্বকাপে হাইতির গোল
৯৮১ দিনের লড়াই শেষে ফিরলেন ব্রাজিলের প্রাণভোমরা
মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, খেলা কবে?

দ্বিতীয় উদ্বোধনী ম্যাচে কানাডার সামনে ইতিহাস গড়া বসনিয়া

স্পোর্টস ডেস্ক
২২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ১২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:০৫, ১২ জুন ২০২৬
আপডেট: ২২:০৬, ১২ জুন ২০২৬

যৌথভাবে ২০২৬ বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। স্বাগতিক মেক্সিকো মাঠে নেমেছে। জয়ও তুলে নিয়েছে। এবার মাঠে নামছে আরেক আয়োজক দেশ কানাডা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউরোপিয়ান অঞ্চল থেকে আসা বসনিয়া ও হার্জেগোবিনা।

আজ শুক্রবার (১২ জুন) দিনগত রাত ১টায় ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোবিনা। বাংলাপদেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে সেই ইতালিকেই হারিয়েছে বসনিয়া ও হার্জেগোবিনা। প্লে-অফ কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তারা। তাই কানাডার জন্য যে ম্যাচটি মোটেও সহজ হবে না সেটি অনুমেয়।

বসনিয়া হার্জেগোবিনার মাত্র দ্বিতীয় বিশ্বকাপ এটি। এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল তারা। বিশ্ব মঞ্চে এর আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুই দল। তাই পরিসংখ্যানে কাউকে এগিয়ে রাখার সুযোগ নাই।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে মাঠে নামার আগে দলীয় প্রস্তুতি নিয়ে বেশ আত্মবিশ্বাসী কানাডার কোচ জেসি মার্শ। ঘরের মাঠে খেলা হওয়ায় চাপ নিতে চান না তিনি। একই সঙ্গে খেলোয়াড়দেরও চাপমুক্ত রাখতে চান। তিনি বলেন, ‘ম্যাচের আগে আমি স্নায়ুচাপে ভুগব বলে মনে হয় না। কোচ হিসেবে আমার প্রধান কাজ হলো খেলোয়াড়দের মানসিকভাবে এমনভাবে প্রস্তুত করা, যাতে তারা মাঠে নেমে কোনো চাপ ছাড়া স্বাধীনভাবে খেলতে পারে। প্রত্যেকে যেন মাঠে নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে এবং স্বাভাবিক খেলাটা উপহার দেয়।’

ইতালিকে বিদায় করে ইতিহাস গড়া বসনিয়া ও হার্জেগোভিনার কোচ সের্গেই বারবারেস নিজেদের শক্তির জায়গা ও সীমাবদ্ধতা নিয়ে বেশ বাস্তববাদী। নিজেদেরকে আন্ডারডগ মনে করলেও কোনো ছাড় দিতে রাজি নয় তিনি। বিশ্বমঞ্চে চমক দেখাতে মুখিয়ে আছেন ইতিহাস গড়া এই কোচ।

বারবারেস বলেন, ‘ফুটবল বিশ্বে আমরা খুব ছোট একটি দেশ। এটি আমাদের দেশের ইতিহাসের মাত্র দ্বিতীয় বিশ্বকাপ। বাস্তবতার নিরিখে সামনের ম্যাচগুলোতে আমরা ‘আন্ডারডগ’ হিসেবেই মাঠে নামব।’ তিনি বলেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলার সুযোগ পাওয়া আমাদের জন্য অবশ্যই অনেক বড় সম্মানের। আমরা পুরো বিশ্বের সামনে আমাদের সেরা ফুটবলটা তুলে ধরতে চাই। আমরা এমন একটি দল হতে চাই, যাদের খেলা দেখে প্রতিপক্ষ দলগুলো শ্রদ্ধা করবে। আর সেই শ্রদ্ধা আমাদের মাঠের পারফরম্যান্স দিয়েই অর্জন করতে হবে।’

কানাডার সম্ভাব্য একাদশ : ম্যাক্সিম ক্রেপো (গোলরক্ষক), অ্যালিস্টেয়ার জনস্টন, লুক ডি ফুগারোলস, ডেরেক কর্নিলিয়াস, রিচি লারিয়া, ইসমায়েল কোনে, স্টিফেন ইউস্তাকিও, তাজোন বুকানন, লিয়াম মিলার, জোনাথন ডেভিড, কাইল লারিন।

বসনিয়া ও হার্জেগোবিনার সম্ভাব্য একাদশ : নিকোলা ভাসিল (গোলরক্ষক), আমার দেদিচ, নিকোলা কাটিচ, তারিক মুহারেমোভিচ, সেয়াদ কোলাসিনাচ, এসমির বাজরাকতারেভিচ, বেঞ্জামিন তাহিরোভিচ, ইভান সুনজিচ, আরমিন মেমিচ, এরমেদিন ডেমিরোভিচ, এডিন জেকো।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কানাডা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
দ. কোরিয়াকে অপেক্ষায় রেখে প্রথমবার নকআউটে দ. আফ্রিকা
১ ঘন্টা আগে
অর্ধশতাব্দীর বেশি অপেক্ষার পর বিশ্বকাপে হাইতির গোল
৩ ঘন্টা আগে
নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে, খেলা কবে?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যেভাবে নকআউট পর্বে খেলবে তৃতীয় হওয়া দলগুলো
  2. কে এই নকুকা, মাঠের বাইরে কঙ্গোর সবচেয়ে পরিচিত মুখ
  3. নেইমারের আপডেট জানালো ব্রাজিল
  4. ইরানের জন্য সুখবর
  5. মুনিওজের গোলে কলম্বিয়ার নকআউট টিকিট নিশ্চিত
  6. রোনালদোর দাপুটে বার্তা ‘আই এম ব্যাক’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x