Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৪৬, ২৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৪৬, ২৬ জুন ২০২৬
আরও খবর
যে কারণে বাংলাদেশকে ধন্যবাদ জানালেন ব্রাজিলের ফুটবলাররা
জার্মানিকে হারানোর খুশিতে ছুটি ঘোষণা
শোক, গোল এবং বিদায়!
নয়্যারের রেকর্ডের দিনেও হতাশার গল্প
জার্মানির বিদায়ে ‘শেষ হচ্ছে’ নাগেলসমান অধ্যায়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার

স্পোর্টস ডেস্ক
০৮:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৪৬, ২৬ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:১০, ২৫ জুন ২০২৬
আপডেট: ০৪:৪৬, ২৬ জুন ২০২৬
প্রায় তিন বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। ছবি : এএফপি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। চোটের কারণে ব্রাজিলের প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকলেও, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ অবশেষে তার দেখা মিলল।

ম্যাচের ৭৫তম মিনিটে ম্যাথিউস কুনিয়ার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে যেন পুরোনো ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন এই তারকা ফরোয়ার্ড। ২০২৩ সালের অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেন তিনি।

আর মাঠে নামার মুহূর্তেই এক অনন্য রেকর্ড গড়েছেন নেইমার। ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে মর্যাদাপূর্ণ ১০ নম্বর জার্সিটি পড়ে আজ বিশ্বকাপে নিজের ক্যারিয়ারের ১৪তম ম্যাচে মাঠে নেমেছিলেন নেইমার। এতেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।

এর আগে কেবল ফুটবল সম্রাট পেলে ও কিংবদন্তি রিভালদো বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পড়ে ১৪টি করে ম্যাচে মাঠে নেমেছিলেন। পেলে চার বিশ্বকাপে আর রিভালদো দুই বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন। এবার সেই অভিজাত ক্লাবে নাম লেখালেন নেইমার।

অবশ্য নেইমারের সামনে সুযোগ রয়েছে এককভাবে এই রেকর্ডটি দখলে নেওয়ার। কারণ, ব্রাজিল ইতোমধ্যে নকআউটে কোয়ালিফাই করেছে। ফলে আগামী ম্যাচে নেইমার মাঠে নামলেই এই কীর্তি এককভাবে নিজের করে নেবেন।

নেইমারের এই মাইলফলক ছুঁতে লেগেছে ৪টি বিশ্বকাপ। ২০১৪ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০১৮ বিশ্বকাপে ৫ ম্যাচ, ২০২২ সালে ৩ ম্যাচ এবং চলতি ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচ মিলিয়ে মোট ১৪ বার তিনি ১০ নম্বর জার্সিতে বিশ্বকাপে মাঠে নামলেন।

মজার ব্যাপার হলো, এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে— মরক্কো ও হাইতির বিপক্ষে ব্রাজিলের কোনো খেলোয়াড়কে ১০ নম্বর জার্সি পড়তে দেখা যায়নি। অতীতে ১৯৬২ সালে কিংবদন্তি পেলে চোটে পড়ার পর এমনটা ঘটেছিল। সেবার টানা তিন ম্যাচে ১০ নম্বর জার্সি শূন্য ছিল। তবে নেইমারের প্রত্যাবর্তনে সেই ধারায় ইতি পড়ল।

জাতীয় দলের হয়ে সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত ১০ নম্বর জার্সি গায়ে ৯৮টি ম্যাচ খেলে ফেলেছেন নেইমার। তার সামনে এখন কেবল কিংবদন্তি পেলে। তিনি ১০ নম্বর জার্সি পরে ১০৫টি ম্যাচ খেলেছিলেন। চলতি বিশ্বকাপের নকআউট পর্বেই নেইমার তার ক্যারিয়ারে ১০ নম্বর জার্সিতে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে পারেন। যদি ব্রাজিল শেষ ১৬- তে কোয়ালিফাই করে আর নেইমার পুরোপুরি ফিট থেকে মাঠে নামে।

নেইমার ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: নেইমার

২৯ জুন ২০২৬
ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নেইমার
২৫ জুন ২০২৬
৯৮১ দিনের লড়াই শেষে ফিরলেন ব্রাজিলের প্রাণভোমরা
২১ জুন ২০২৬
নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
  2. শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
  3. জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
  4. ক্যাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল
  5. ব্রাজিলকে দুশ্চিন্তায় রেখে বিরতিতে গেল জাপান
  6. ব্রাজিলকে স্তব্ধ করে এগিয়ে গেল জাপান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x