Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ২৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ২৪ জুন ২০২৬
আরও খবর
জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
ক্যাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল
ব্রাজিলকে দুশ্চিন্তায় রেখে বিরতিতে গেল জাপান

কে এই নকুকা, মাঠের বাইরে কঙ্গোর সবচেয়ে পরিচিত মুখ

স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ২৪ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:১৫, ২৪ জুন ২০২৬
আপডেট: ১৪:৫১, ২৪ জুন ২০২৬

ফুটবল মাঠে নায়ক হয়ে ওঠেন অনেকেই। তবে কখনও কখনও গ্যালারির কোনো সমর্থকও কাড়েন সমান মনোযোগ। ডিআর কঙ্গোর মিশেল নকুকা তেমনই একজন। ‘লিভিং স্ট্যাচু’ নামে পরিচিত এই সমর্থক তার অভিনব উপস্থিতির কারণে এখন বিশ্ব ফুটবলেরও পরিচিত মুখ।

দেশের খেলা দেখতে বিশ্বের নানা প্রান্তে ছুটে যান নকুকা। কিন্তু তাকে আলাদা করে চিনিয়েছে তার সমর্থন জানানোর ভঙ্গি। দর্শক সারিতে একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি ঘণ্টার পর ঘণ্টা প্রায় নিস্পন্দ থাকেন। দূর থেকে তাকালে মনে হয়, যেন কোনো ভাস্কর্য দাঁড়িয়ে আছে গ্যালারির মাঝখানে।

২০১৩ সালে প্রথমবারের মতো এই অভিনব রূপে দেখা যায় তাকে। এরপর থেকে ডিআর কঙ্গোর বড় টুর্নামেন্ট বা গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়মিত উপস্থিতি দেখা গেছে নকুকার। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছেন দেশের ফুটবল সমর্থকদের অন্যতম পরিচিত মুখ।

নকুকার পোশাকেও থাকে বিশেষ বার্তা। বেশিরভাগ সময় তিনি কঙ্গোর জাতীয় পতাকার রঙে নিজেকে সাজান। নীল, লাল ও হলুদের সেই সমন্বয় যেন দেশের প্রতি তার ভালোবাসার দৃশ্যমান প্রকাশ।

তবে ‘লিভিং স্ট্যাচু’ পরিচয়ের পেছনে আছে আরও গভীর একটি গল্প। বিভিন্ন সাক্ষাৎকারে নকুকা জানিয়েছেন, তার এই চরিত্রটি কঙ্গোর স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বার প্রতি শ্রদ্ধা জানাতেই তৈরি করেছেন তিনি।

লুমুম্বা স্বাধীন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পর দেশটির রাজনৈতিক অস্থিরতার সময়ে ১৯৬১ সালে তাকে হত্যা করা হয়। কঙ্গোর মানুষের কাছে তিনি এখনও জাতীয় বীর হিসেবে স্মরণীয়। রাজধানী কিনশাসায় তার স্মরণে একটি ভাস্কর্যও রয়েছে। তার বিশ্বাস, এই নীরব উপস্থিতি ফুটবলের গণ্ডি ছাড়িয়ে কঙ্গোর সংগ্রামী অতীত ও জাতীয় পরিচয়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হয়ে উঠেছে।

২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সময় আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি পরিচিতি পান নকুকা। ডিআর কঙ্গোর ম্যাচগুলোতে তার উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে এক নাটকীয় ম্যাচে অতিরিক্ত সময়ের ১১৯তম মিনিটে গোল হজমের পর হতাশায় তার মাটিতে লুটিয়ে পড়ার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

কলম্বিয়ার বিপক্ষেও গ্যালারিতে দেখা গেছে সেই পরিচিত অবয়বকে। ম্যাচের ফল যা-ই হোক, একটি বিষয় প্রায় নিশ্চিত— শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত নিজের জায়গায় অবিচল থাকেন মিশেল নকুকা। তার কাছে সমর্থন হলো এমন এক অনুভূতি। যেখানে হতাশার মাঝেও বিশ্বাস টিকে থাকে। আর শেষ মুহূর্ত পর্যন্ত আশা নিভে যেতে দেওয়া হয় না।

তাই মিশেল নকুকা শুধু গ্যালারির একজন সমর্থক হয়ে থাকেননি। নিজের অনন্য উপস্থিতিতে তিনি হয়ে উঠেছেন ডিআর কঙ্গোর ফুটবলের অন্যতম পরিচয়।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কঙ্গো ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৩৪ মিনিট আগে
জয়ের মাঝেই বড় দুঃসংবাদ পেল ব্রাজিল
৫৯ মিনিট আগে
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?
১ ঘন্টা আগে
জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাম্বা নেই, সৌন্দর্য নেই, তবু ব্রাজিল আছে
  2. নেইমার আর আগের মতো নেই
  3. ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে নেইমার
  4. সমালোচকদের মুখ বন্ধ করবেন নেইমার, বিশ্বাস রোনালদোর
  5. আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে কি নবম ব্যালন ডি’অর জিতবেন মেসি?
  6. বিদায়ের পরও শান্তির বার্তা, হৃদয় ছুঁয়ে গেল ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x