Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
আরও খবর
রোমাঞ্চে ভরা লড়াইয়ে শেষ হাসি ইংল্যান্ডের
বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ইংল্যান্ড
ভিনিসিয়াসের পেনাল্টি না নেওয়ার কারণ জানালেন আনচেলত্তি
অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন রোনালদো
ব্রাজিলের অন্যরকম ‘হেক্সা’ পূরণ

এমবাপ্পেকে নিয়ে সমালোচনা ‘সব সীমা ছাড়িয়ে গেছে’, পাশে দাঁড়ালেন দেম্বেলে

স্পোর্টস ডেস্ক
১১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৫০, ১৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫০, ১৩ জুন ২০২৬
কিলিয়ান এমবাপ্পে। ফাইল ছবি

ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের ওপর সাম্প্রতিক সময়ে বয়ে যাওয়া সমালোচনার ঝড়কে ‘অন্যায়’ ও ‘অতিরিক্ত’ বলে আখ্যা দিয়েছেন তার জাতীয় দলের সতীর্থ উসমান দেম্বেলে। রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারের পাশে দাঁড়িয়ে দেম্বেলে সাফ জানিয়েছেন, এমবাপ্পেকে নিয়ে সমালোচনা সব সীমা ছাড়িয়ে গেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’কে দেওয়া এক সাক্ষাৎকারে দেম্বেলে বলেন, তাকে নিয়ে যে ধরনের সমালোচনা হচ্ছে তা অত্যন্ত অন্যায্য। কিছু মানুষ এমবাপ্পের সমালোচনা করতে গিয়ে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলছেন।

২০২৩ সালে ফ্রান্স দলের অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজ দেশ এবং স্পেনে তীব্র নজরদারির মধ্যে রয়েছেন এমবাপ্পে। বিশেষ করে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ক্লাবটির ট্রফিহীন মৌসুম কাটানোর কারণে স্প্যানিশ গণমাধ্যম ও সমর্থকদের একাংশের চরম অসন্তোষের মুখে পড়েছেন তিনি।

সতীর্থের প্রতি এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে দেম্বেলে আরও বলেন, সে মাঠে একজন অসাধারণ খেলোয়াড় এবং মাঠের বাইরেও চমৎকার একজন মানুষ। শুধু সে কিলিয়ান এমবাপ্পে বলেই অনেকে সমালোচনার নামে মাত্রাতিরিক্ত আচরণ করছেন। তাদের এবার থামা উচিত।

তিনি যোগ করেন, সে জুতার ফিতা বাঁধল কি বাঁধল না, মোজা টেনে তুলল কি তুলল না, তা নিয়েও কথা হচ্ছে। এটা বড্ড বেশি। দিন শেষে সেও তো একজন মানুষ। ফরাসি দলের হয়ে সে আমাদের দারুণ এক নেতা।

প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে মুখ্য ভূমিকা রাখা দেম্বেলে এবার ব্যালন ডি'অরের অন্যতম দাবিদার। ক্লাব ফুটবলের লড়াই শেষে এবার জাতীয় দলের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় আছেন তিনি।

আসন্ন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী মঙ্গলবার (১৬ জুন) সেনেগালের মুখোমুখি হবে ফ্রান্স। গ্রুপ পর্বে তাদের পরবর্তী প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে। এই আসরে এমবাপ্পে ও দেম্বেলে দুজনেরই ফরাসিদের শুরুর একাদশে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফরাসি ডাগআউট সামলানো প্রধান কোচ দিদিয়ের দেশম এই বিশ্বকাপের পরই পদত্যাগ করবেন। কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেম্বেলে বলেন, তিনি স্রেফ একজন অনন্য কোচ। ফরাসি ফুটবলের ইতিহাসে তিনি চিরকাল কিংবদন্তি হয়ে থাকবেন।

দেশমের অধীনেই ২০১৮ সালে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালে রানারআপ হয়েছিল ফ্রান্স।

দেশমের উত্তরসূরি হিসেবে সাবেক ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের নাম বেশ জোরেসোরেই শোনা যাচ্ছে। জিদানকে ফ্রান্সের ডাগআউটে দেখার ইচ্ছা প্রকাশ করে দেম্বেলে বলেন, আমরা আশা করি একদিন তাকে ফ্রান্সের ডাগআউটে স্বাগত জানাতে পারব। আমি নিশ্চিত তিনি অসাধারণ কাজ করবেন।

রিয়াল মাদ্রিদকে অনন্য উচ্চতায় নেওয়া ৫৩ বছর বয়সী জিদান দীর্ঘদিন ধরেই ফরাসি কোচের পদের দৌড়ে এগিয়ে থাকলেও, দেশম দায়িত্বে থাকা অবস্থায় এই বিষয়ে মন্তব্য করতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে এসেছেন।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কিলিয়ান এমবাপ্পে

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৪১ মিনিট আগে
রোমাঞ্চে ভরা লড়াইয়ে শেষ হাসি ইংল্যান্ডের
২ ঘন্টা আগে
বেলিংহ্যামের জোড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে ইংল্যান্ড
৫ ঘন্টা আগে
৪০ বছরের রেকর্ড ভেঙেই কি হারল ব্রাজিল?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপ খেলে কত টাকা পাচ্ছে কেপ ভার্দে
  2. হালান্ডকে থামাতে কোন পরিকল্পনা নিচ্ছে ব্রাজিল?
  3. নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন শুরু, যেভাবে আবেদন করবেন
  4. ব্রাজিল-নরওয়ে ম্যাচে কারা জিতবে, জানাল ভাইরাল বিড়াল
  5. ব্রাজিলকে নিয়ে ভাবছে না ছন্দে থাকা নরওয়ে
  6. ব্রাজিল ম্যাচের আগে যে লক্ষ্যের কথা জানালেন নরওয়ে কোচ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x