কুনিয়ার জাদুতে উড়ছে ব্রাজিল
ছবি : এএফপি
ম্যাচের শুরুতেই গতাশ হতে হয় ব্রাজিলকে। তবে সেই হাতাশা ভুলতে বেশি সময় লাগেনি ব্রাজিলের। জোড়া গোল করে ব্রাজিলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন ম্যাথিউস কুনিয়া।
আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ব্রাজিল আর হাইতি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ব্রাজিল।
ম্যাচের ১২তম মিনিটেই হাইতির জালে বল জড়িয়েছিলেন রাফিনিয়া। তবে সহকারী রেফারির পতাকা উঠায় সেই গোলটি বাতিল হয়ে যায়, ফলে হতাশ হয় ব্রাজিল শিবির।
এরপরই ম্যাচে আসে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু। ম্যাচের ২৩তম মিনিটে ভিনিসিয়স জুনিয়রের নেওয়া শট হাইতির গোলরক্ষক ফিরিয়ে দেন। কিন্তু হ্যানেস ডেলক্রোইক্সের ক্লিয়ারেন্স লেগে যায় ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়ার গায়ে, আর সেই রিবাউন্ড থেকেই বল জালে প্রবেশ করে।

স্পোর্টস ডেস্ক