Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২২:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ জুন ২০২৬
আরও খবর
জার্মানিকে রুখে দিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেল আইভরি কোস্ট
সুইডেনকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটের পথে নেদারল্যান্ডস
অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে ৪০ হাজার গাছ রোপণের অঙ্গীকার
সুইডেনের তীব্র আক্রমণ, দৃঢ় রক্ষণে এগিয়ে নেদারল্যান্ডস

দাপুটে জার্মানির সামনে ইতিহাস গড়ার মিশনে আইভরি কোস্ট

স্পোর্টস ডেস্ক
২২:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
২২:৫৫, ২০ জুন ২০২৬
আপডেট: ২২:৫৯, ২০ জুন ২০২৬
আইভরি কোস্ট ফুটবল দল (বামে) ও জার্মানি ফুটবল দল (ডানে)। ছবি : ফিফা

জার্মানি নাকি আইভরি কোস্ট, গ্রুপ ‘ই’তে শতভাগ জয়ের ধারা ধরে রাখবে কে? সেই প্রশ্নের উত্তর মিলবে আজ শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় কানাডার টরন্টো স্টেডিয়ামে। নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পাওয়া দুই দলই দ্বিতীয় ম্যাচেও পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে নকআউট পর্বের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায়।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি বিশ্বকাপ অভিযান শুরু করেছে দুর্দান্তভাবে। অভিষিক্ত কুরাসাওকে ৭–১ গোলে বিধ্বস্ত করে জুলিয়ান নাগেলসমানের দল সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয় তুলে নিয়েছে। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের মধ্যে টানা ১২ ম্যাচ জয়ের পর এটিই জার্মানির দীর্ঘতম জয়যাত্রা।

প্রথম ম্যাচে জার্মানির হয়ে গোল করেন ফেলিক্স এনমেচা, নিকো শ্লোটারবেক, জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও দেনিজ উনদাভ। জোড়া গোল করেন কাই হাভার্টজ। আর্সেনালের এই ফরোয়ার্ড ইউরো ২০২০, ২০২২ বিশ্বকাপ, ইউরো ২০২৪ এবং চলতি বিশ্বকাপ মিলিয়ে টানা চারটি বড় আন্তর্জাতিক আসরে জার্মানির হয়ে গোল করেছেন। এই সময়ে তার গোলসংখ্যা আট, যা দলের অন্য যেকোনো ফুটবলারের চেয়ে দ্বিগুণ।

তবে আক্রমণে দুর্দান্ত ছন্দে থাকলেও রক্ষণে কিছুটা দুশ্চিন্তা রয়েছে জার্মানদের। বিশ্বকাপে টানা সাত ম্যাচ ধরে তারা কোনো ক্লিন শিট রাখতে পারেনি। ১৯৩৪ থেকে ১৯৫৪ সালের মধ্যে টানা নয় ম্যাচ গোল হজমের পর এটিই তাদের সবচেয়ে দীর্ঘ এমন রেকর্ড। পাশাপাশি ২০০৬ সালে স্বাগতিক হিসেবে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ জেতার পর আর কোনো আসরে প্রথম দুই ম্যাচে জয় পায়নি জার্মানি।

অন্যদিকে, আইভরি কোস্ট প্রথম ম্যাচে ইকুয়েডরকে ১–০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে। পুরো ম্যাচে চাপ সামলেও নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে বদলি খেলোয়াড় আমাদ দিয়ালো উইলফ্রিড সিঙ্গোর পাস থেকে জয়সূচক গোল করে দলের নায়ক হন। ৮৯ মিনিট ৩২ সেকেন্ডে করা এই গোলটি অতিরিক্ত সময় বাদ দিলে গত দুই দশকের মধ্যে বিশ্বকাপে কোনো বদলি খেলোয়াড়ের সবচেয়ে দেরিতে করা জয়সূচক গোল।

আমাদ এবার শুরু থেকেই একাদশে জায়গা পাওয়ার আশা করছেন। যদি তিনি গোল করতে পারেন, তবে ২০১৪ সালে জারভিনিয়োর পর দ্বিতীয় আইভরিয়ান হিসেবে টানা দুই বিশ্বকাপ ম্যাচে গোল করার কৃতিত্ব গড়বেন।

ইতিহাস অবশ্য আইভরি কোস্টের পক্ষে খুব বেশি কথা বলে না। বিশ্বকাপের কোনো আসরেই তারা কখনো দুটি ম্যাচ জিততে পারেনি। একই সঙ্গে টানা দুই ম্যাচে ক্লিন শিট রাখার রেকর্ডও নেই তাদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও খুব সংক্ষিপ্ত। এর আগে মাত্র একবার দেখা হয়েছিল তাদের। ২০০৯ সালের নভেম্বরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি ২–২ গোলে ড্র হয়। সেই ম্যাচে জার্মানির হয়ে দুটি গোল করেছিলেন লুকাস পোদলস্কি। আইভরি কোস্টের হয়ে গোল করেন ইমানুয়েল এবুয়ে ও সেদু দুম্বিয়া।

বিশ্বকাপে আফ্রিকার দলগুলোর বিপক্ষে জার্মানির রেকর্ডও বেশ সমৃদ্ধ। আট ম্যাচে পাঁচ জয়, দুটি ড্র ও মাত্র একটি হার। একমাত্র পরাজয়টি এসেছিল ১৯৮২ সালে আলজেরিয়ার বিপক্ষে। অন্যদিকে, ইউরোপের দলগুলোর বিপক্ষে আইভরি কোস্টের রেকর্ড চার ম্যাচে একটি জয়, একটি ড্র ও দুটি হার।

পরিসংখ্যান, অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে জার্মানি। তবে প্রথম ম্যাচের আত্মবিশ্বাস নিয়ে আইভরি কোস্টও চমক দেখাতে মুখিয়ে থাকবে। ফলে গ্রুপ ‘ই’র শীর্ষস্থান ধরে রাখার লড়াইয়ে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দুই দলের সম্ভাব্য একাদশ

জার্মানি: ম্যানুয়েল নয়্যার, যশুয়া কিমিখ, জোনাথন তাহ, নিকো শ্লোটারবেক, ডেভিড রাউম, অ্যাঞ্জেলো স্টিলার, ফেলিক্স এনমেচা, ফ্লোরিয়ান ভির্টজ, জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, দেনিজ উনদাভ।

আইভরি কোস্ট: ইয়াহিয়া ফোফানা, উইলফ্রিড সিঙ্গো, ওসমান দিয়োমান্দে, ইভান এনদিকা, গুইলা দুয়ে, ইব্রাহিম সাঙ্গারে, সেকো ফোফানা, ফ্রাঙ্ক কেসিয়ে, আমাদ দিয়ালো, সিমোঁ আদিংরা, এলিয়ে ওয়াহি।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মানি ফুটবল দল আইভরি কোস্ট ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
জার্মানিকে রুখে দিয়ে এগিয়ে থেকে বিরতিতে গেল আইভরি কোস্ট
৩ ঘন্টা আগে
সুইডেনকে গোল বন্যায় ভাসিয়ে নকআউটের পথে নেদারল্যান্ডস
৪ ঘন্টা আগে
অস্ট্রিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ
  2. বাবার মুক্তির আবেদন নিয়ে বিশ্ব ফুটবলে আলোচিত লুই দিয়াজ
  3. রোনালদিনহোকে ছাড়িয়ে ভিনিসিয়ুস, ছুঁলেন আরেক কীর্তিও
  4. স্কটল্যান্ডের কাছে হারলে ব্রাজিলের সামনে যে সমীকরণ
  5. ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে গেল তুরস্ক
  6. বিশ্বকাপে গোলবন্যার শীর্ষে আবারও ব্রাজিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x