সৌদি আরবের জালে স্পেনের গোল উৎসব
২০২৬ বিশ্বকাপের‘এইচ’ গ্রুপের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে দুর্দান্ত ছন্দে খেলছে স্পেন। ম্যাচের প্রথমার্ধের শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে গেছে লা রোহা। লামিনে ইয়ামালের শুরুর পর জোড়া গোল করেন স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়ারজাবাল।
সৌদি আরবের গোলকিক থেকে বল দখল করে দ্রুত আক্রমণে ওঠে স্পেন। বক্সের বাঁ দিক থেকে মিকেল ওয়াজাবালের বাড়ানো বল দূরের পোস্টে স্লাইড করে জালে পাঠান লামিন ইয়ামাল।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের প্রথম গোলের স্বাদ পেলেন বার্সেলোনার এই তরুণ তারকা। ইয়ামালের গোলে বর্তমানে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্পেন।
ম্যাচের ২১তম মিনিটে গোলের খাতা খোলেন ওয়ারজাবাল নিজেই। এর তিন মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন তিনি।
ডান প্রান্ত থেকে স্পেনের আক্রমণ গড়ে ওঠে। বক্সের ভেতরে পাঠানো ক্রস থেকে বল ফিরে আসে গোলমুখে। সেখানে ডান পোস্টের কাছে অপেক্ষায় থাকা ওয়ারজাবাল দ্রুত পা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন। সৌদি গোলরক্ষকের কিছুই করার ছিল না।
এটি ছিল ম্যাচে ওয়ারজাবালের দ্বিতীয় গোল। মাত্র তিন মিনিটের ব্যবধানে জোড়া গোল করে স্পেনের জয় প্রায় নিশ্চিত করে ফেলেছেন তিনি। অন্যদিকে, গ্রিন ফ্যালকনসদের জন্য ম্যাচটি ক্রমেই হতাশার হয়ে উঠছে।

স্পোর্টস ডেস্ক