Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৯, ২২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৯, ২২ জুন ২০২৬
আরও খবর
গ্যালারিতে শাকিরার পাশে সেই ছেলেটা কে?
সেই পেনাল্টি মিস করা নিয়ে যা বললেন মেসি
ক্লোসার পাশে বসে মেসিকে তাড়া করছেন এমবাপ্পে
২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন রাঙাল নরওয়ে
মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়া কোচ

নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা

স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৯, ২২ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৫:৩৫, ২২ জুন ২০২৬
আপডেট: ১৫:৩৯, ২২ জুন ২০২৬

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারানোর পর এখন তাদের সামনে অস্ট্রিয়া পরীক্ষা। তবে এখনই নকআউট পর্বে কার মুখোমুখি হতে পারে লিওনেল স্কালোনির দল, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

বর্তমানে আর্জেন্টিনা রয়েছে ‘জে’ গ্রুপে। দলটি যদি গ্রুপের প্রথম দুইয়ের মধ্যে থেকে পরের পর্বে ওঠে, তাহলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের একটি দল। ফলে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরবকে নিয়ে গঠিত গ্রুপটির দিকে নজর রাখছে আর্জেন্টিনা শিবির।

দুই ম্যাচ শেষে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে স্পেন। সৌদি আরবকে ৪-০ গোলে হারিয়ে দলটি সংগ্রহ করেছে ৪ পয়েন্ট। উরুগুয়ে ও কেপ ভার্দের পয়েন্ট ২ করে। ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে সৌদি আরব।

আর্জেন্টিনার লক্ষ্য থাকবে গ্রুপের প্রথম দুইয়ে থাকা। অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে ইতিবাচক ফল পেলে সেই পথ অনেকটাই সহজ হয়ে যাবে। আর গ্রুপসেরা হতে পারলে রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের রানারআপ দল।

সেক্ষেত্রে শেষ দিনের দুটি ম্যাচ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। উরুগুয়ে খেলবে স্পেনের বিপক্ষে, আর কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব। এই দুই ম্যাচের ফলের ওপর নির্ভর করবে ‘এইচ’ গ্রুপের অবস্থান এবং আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ।

সমীকরণ অনুযায়ী, উরুগুয়ে জিতলে এবং কেপ ভার্দে ড্র বা হারলে স্পেন রানারআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে। আবার উরুগুয়ে ও কেপ ভার্দে উভয়েই জয় পেলে গোল ব্যবধান, গোলসংখ্যা এবং প্রয়োজন হলে ফেয়ার প্লে রেকর্ডের ভিত্তিতে দ্বিতীয় স্থান নির্ধারণ করা হবে।

অন্যদিকে আর্জেন্টিনা যদি নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে, তাহলে নকআউট পথ আরও কঠিন হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে ‘ডি’, ‘জি’, ‘এল’, ‘বি’ অথবা ‘কে’ গ্রুপের শীর্ষ কোনো দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্ভাব্য নকআউট পথ বিবেচনায় আর্জেন্টিনা গ্রুপসেরা হলে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইরান কিংবা মিসরের মতো দলের বিপক্ষে খেলতে পারে। তবে সমান পয়েন্টের পরিস্থিতিতে নতুন টাইব্রেকিং নিয়মও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখোমুখি ফল, গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং ফিফা র্যা ঙ্কিং বিবেচনায় চূড়ান্ত অবস্থান নির্ধারণ করা হবে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এ ছাড়া সুইজারল্যান্ড, কানাডা, কাতার ও বসনিয়াও সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে।

সেমিফাইনালে উঠতে পারলে স্কালোনির দলের সামনে আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল অথবা ইংল্যান্ড। তবে সে জন্য দলগুলোকে নিজেদের গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করতে হবে।

বর্তমান সম্ভাব্য ড্র অনুযায়ী, ফাইনালের আগে আর্জেন্টিনার সঙ্গে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস বা বেলজিয়ামের দেখা হওয়ার সম্ভাবনা কম। এসব পরাশক্তির সঙ্গে লড়াইয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি ফাইনাল মঞ্চেই।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
সেই পেনাল্টি মিস করা নিয়ে যা বললেন মেসি
১ ঘন্টা আগে
ক্লোসার পাশে বসে মেসিকে তাড়া করছেন এমবাপ্পে
১ ঘন্টা আগে
২৮ বছর পর বিশ্বকাপে প্রত্যাবর্তন রাঙাল নরওয়ে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. যুবদলের কোচিং প্যানেলে একঝাঁক তারকা
  2. টেস্ট দলেও নেই লিটন
  3. যুক্তরাষ্ট্রের ড্রেসিংরুমে ভক্তদের উদ্দেশে ইরানের চিঠি
  4. নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা
  5. বেলজিয়ামকে রুখে দেওয়া কে এই ইরানি গোলরক্ষক
  6. আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x