মেসি ম্যাজিকে প্রথমার্ধ আর্জেন্টিনার
শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে লাউতারো মার্টিনেজের গতির কাছে পরাস্ত হয়ে ভুল করে বসে অস্ট্রিয়া। বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেখান থেকে অবশ্য হতাশ করেন লিওনেল মেসি। তার শট চলে যায় বাইরে দিয়ে। হতাশা ভুলে কিছুক্ষণ পরই গোলের দেখা পান আর্জেন্টাইন তারকা। তার ঐতিহাসিক গোলেই এগিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা।
আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ‘জে’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর অস্ট্রিয়া। প্রধথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা ও অস্ট্রিয়ার লড়াই শুরু থেকেই ছিল তীব্র ও জমজমাট। প্রথমার্ধে দুই দলই আক্রমণ প্রতি আক্রমণে খেলায় উত্তেজনা ছড়িয়ে দেয়। তবে শুরুতেই বড় আলোচনায় উঠে আসেন লিওনেল মেসি।
ম্যাচের মাত্র ১১ মিনিটে আর্জেন্টিনা পেনাল্টি পায়। গোলের সহজ সুযোগ থাকলেও লিওনেল মেসির শট ডান পাশের পোস্টের বাইরে চলে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় আলবিসেলেস্তেরা। এতে ম্যাচের শুরুতেই চাপ তৈরি হয় আর্জেন্টিনার শিবিরে।
৩৮ বছর বয়সী এই তারকার সামনে ছিল ইতিহাস গড়ার হাতছানি। আগের ম্যাচেই তিনি বিশ্বকাপে ১৬ গোল করে সমতায় পৌঁছেছিলেন সর্বোচ্চ গোলদাতার তালিকায়। আজকের ম্যাচে এককভাবে শীর্ষে ওঠার সুযোগ ছিল তার সামনে।
তবে ভুল থেকে দ্রুতই ঘুরে দাঁড়ান মেসি। প্রথমার্ধের মধ্যেই দারুণ এক ফিনিশিংয়ে গোল করে তিনি পৌঁছে যান বিশ্বকাপে ১৭ গোলের রেকর্ডে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে ওঠেন তিনি।
প্রথমার্ধ শেষে ম্যাচের চিত্র বলছে আর্জেন্টিনা অস্ট্রিয়া লড়াই এখনো পুরোপুরি উন্মুক্ত এবং দ্বিতীয়ার্ধে আরও বড় নাটক অপেক্ষা করছে।

স্পোর্টস ডেস্ক