Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫২, ২৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫২, ২৩ জুন ২০২৬
আরও খবর
হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি
কোথায় থামবেন এমবাপ্পে?
জার্মানির বিতর্কিত গোল বাতিল, অবশেষে মুখ খুলল ফিফা
কাদের হাতে উঠবে বিশ্বকাপ, যা বললেন ইয়ামাল
নকআউটে নামার আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ

বিশ্বকাপ চলাকালেই অ্যাতলেটিকো ছাড়ার ঘোষণা আলভারেজের

স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫২, ২৩ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১১:৪৫, ২৩ জুন ২০২৬
আপডেট: ১১:৫২, ২৩ জুন ২০২৬
১৭ জুন কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে একটি অনুশীলন সেশনের সময় আর্জেন্টিনার ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ বলের দিকে তাকিয়ে আছেন। ছবি: এএফপি

বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামছেন, দলও টানা দুই জয়ে দারুণ ছন্দে। কিন্তু টুর্নামেন্টের মাঝেই নিজের ক্লাব ভবিষ্যৎ নিয়ে বড় ঘোষণা দিলেন হুলিয়ান আলভারেজ। অ্যাতলেটিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ২৬ বছর বয়সী আলভারেজ বলেন, ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং সেখানে দলবদলের সিদ্ধান্তকে সমর্থনই পেয়েছেন তিনি।

আলভারেজ বলেন, আমি ক্লাবের মানুষের সঙ্গে কথা বলেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তারা সবাই মনে করেন আমার স্বপ্ন পূরণের জন্য দলবদলই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

বিশ্বকাপের মাঝখানে এমন ঘোষণা কিছুটা অপ্রত্যাশিত হলেও বিষয়টি আর গোপন রাখতে পারছিলেন না বলে জানান তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভাষ্য, এটা হয়তো এ নিয়ে কথা বলার সঠিক সময় নয়। কিন্তু আমি বিষয়টি লুকাতেও পারছি না। আমি সৎ থাকতে চাই।

কয়েক সপ্তাহ ধরেই ইউরোপীয় ফুটবলে আলভারেজকে ঘিরে জোর গুঞ্জন চলছে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, তাকে দলে ভেড়াতে ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় অ্যাতলেটিকো মাদ্রিদ। একই সঙ্গে বার্সেলোনা ও পিএসজিও আগ্রহ দেখিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

যদিও নিজের পরবর্তী গন্তব্যের নাম মুখে আনেননি আলভারেজ। তবে দলবদল বিষয়ক সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দাবি, বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন তারকা। এখন সবকিছু নির্ভর করছে দুই ক্লাবের সমঝোতার ওপর।

২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে প্রায় ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে অ্যাতলেটিকোয় যোগ দিয়েছিলেন আলভারেজ। কিন্তু মাত্র দুই বছর পরই নতুন চ্যালেঞ্জের সন্ধানে ক্লাব ছাড়ার পথে হাঁটছেন তিনি।

নিজের ভবিষ্যৎ নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি বলেও জানিয়েছেন এই স্ট্রাইকার। ডালাসে তিনি বলেন, বিষয়টি কবে সমাধান হবে, সেটা আমি জানি না।

গোড়ালির চোট থেকে সদ্য ফিরে আসা আলভারেজ এখন পর্যন্ত বিশ্বকাপে আর্জেন্টিনার দুই ম্যাচেই বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে আপাতত তার ক্লাব ভবিষ্যৎ নিয়েই বেশি আলোচনা হচ্ছে ফুটবল অঙ্গনে।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ আর্জেন্টিনা ফুটবল দল হুলিয়ান আলভারেজ অ্যাতলেটিকো মাদ্রিদ

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

৩৬ মিনিট আগে
হেঁটে হেঁটেই রেকর্ড গড়লেন মেসি
১ ঘন্টা আগে
কোথায় থামবেন এমবাপ্পে?
২ ঘন্টা আগে
জার্মানির বিতর্কিত গোল বাতিল, অবশেষে মুখ খুলল ফিফা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফরাসি গোলবন্যায় বিশ্বকাপে নতুন রেকর্ড 
  2. নরওয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
  3. অনিশ্চয়তার সামনে দাঁড়িয়ে ভিনিসিয়াস
  4. সেরা ছন্দে হলান্ড, বার্তা দিয়ে রাখলেন ব্রাজিলকে 
  5. জোড়া গোলে আরেকটি বিশ্বরেকর্ড এমবাপ্পের
  6. এমবাপ্পে ঝলকে শেষ ষোলোতে ফ্রান্স

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x