Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৩:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৯ জুন ২০২৬
আরও খবর
রোনালদোর অবসরের সময় জানাল তার পরিবার
যে নিয়মে শেষ মুহূর্তে বাতিল ক্রোয়েশিয়ার গোল
তবু ‘জোতা’রে দেব না ভুলিতে...
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে কিংবদন্তি, তারপর বিদায়ের প্রহর

১২ বছর পর নকআউটে জার্মানি, ইতিহাস বদলাতে চায় প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক
১৩:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৯ জুন ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৩:২৫, ২৯ জুন ২০২৬
আপডেট: ১৩:২৮, ২৯ জুন ২০২৬

২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ ১২ বছর কেটে গেছে। এই সময়ে টানা দুটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে। অবশেষে সেই হতাশা কাটিয়ে চলতি বিশ্বকাপে আবারও নকআউট পর্বে ফিরেছে তারা।

বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত আড়াইটায় বোস্টন স্টেডিয়ামে শেষ ৩২-এর ম্যাচে জুলিয়ান নাগেলসমানের দলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ইতিহাস, অভিজ্ঞতা ও সামর্থ্যের বিচারে এগিয়ে জার্মানি। তবে নকআউটের মঞ্চে চমক দেখানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরাও।

গ্রুপ ‘ই’-এর শীর্ষ দল হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি। প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দুর্দান্ত সূচনা করেছিল তারা। দ্বিতীয় ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে পিছিয়ে পড়েও ডেনিজ উনদাভের অনুপ্রেরণায় ২-১ ব্যবধানে জয় তুলে নেয়। শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হারলেও নকআউটের টিকিট নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি। সবচেয়ে বড় কথা, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের মতো এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়নি জার্মানদের।

গ্রুপ পর্বে জার্মানির আক্রমণভাগ ছিল বৈচিত্র্যময়। তাদের ১০ গোল এসেছে সাতজন ভিন্ন খেলোয়াড়ের কাছ থেকে। এক আসরে সর্বোচ্চ আটজন ভিন্ন গোলদাতার রেকর্ড রয়েছে জার্মানির, যা তারা গড়েছিল ১৯৫৪, ২০০২, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে। এবার সেই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ রয়েছে নাগেলসমানের দলের সামনে।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি গুরুত্বপূর্ণ। ৩৮ বছর ৩৪১ দিন বয়সে জুলিয়ান নাগেলসমান বিশ্বকাপের নকআউট ম্যাচে দায়িত্ব পালন করা ইতিহাসের অন্যতম কমবয়সী কোচ হতে যাচ্ছেন। অন্যদিকে ম্যানুয়েল নয়্যার একাদশে থাকলে এটি হবে তার ২৩তম বিশ্বকাপ ম্যাচ। এর মাধ্যমে তিনি লোথার ম্যাথাউস ও মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে জার্মানির হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ শুরুর রেকর্ড গড়বেন।

অন্যদিকে, প্যারাগুয়ের বিশ্বকাপ যাত্রার শুরুটা সুখকর ছিল না। সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৪-১ গোলে হারের পর অনেকেই তাদের সম্ভাবনা শেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় দলটি। মিগেল আলমিরনের লাল কার্ড সত্ত্বেও তুরস্ককে ১-০ গোলে হারায় তারা। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করে নকআউট পর্ব নিশ্চিত করে।

প্যারাগুয়ের আক্রমণের মূল ভরসা হুলিও এনসিসো। গ্রুপপর্বে দলের দুটি গোলেই সহায়তা করেছেন তিনি। সুযোগ তৈরি, ওপেন প্লে থেকে সুযোগ সৃষ্টি, বড় সুযোগ তৈরি এবং প্রত্যাশিত অ্যাসিস্ট সব বিভাগেই তিনি দলের সেরা। পাশাপাশি প্রতিপক্ষের অর্ধে সর্বোচ্চ উচ্চ-তীব্রতার প্রেসও করেছেন এই তরুণ উইঙ্গার।

তবে ইতিহাস প্যারাগুয়ের পক্ষে কথা বলছে না। বিশ্বকাপের নকআউট পর্বে তারা পাঁচটি ম্যাচ খেললেও একটিতেও গোল করতে পারেনি। যা টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ গোলশূন্য থাকার রেকর্ড। পাঁচ নকআউট ম্যাচের মধ্যে মাত্র একবারই তারা জিতেছিল। ২০১০ সালে জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ইউরোপীয় দলের বিপক্ষে বিশ্বকাপ নকআউটের চার ম্যাচেই হেরেছে প্যারাগুয়ে এবং প্রতিটি ম্যাচেই গোলশূন্য থেকেছে।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও জার্মানির পক্ষেই। এখন পর্যন্ত দুইবার মুখোমুখি হয়েছে তারা। ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোতে অলিভার নয়ভিলের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল জার্মানি। সেই আসরে তারা ফাইনালে উঠলেও ব্রাজিলের কাছে হেরে রানার্সআপ হয়। আর ২০১৩ সালে দুই দলের প্রীতি ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।

বোস্টনের এই ম্যাচটি তাই দুই দলের জন্যই বিশেষ গুরুত্ব বহন করছে। জার্মানি চাইবে ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপের নকআউট যাত্রাকে দীর্ঘ করতে এবং নিজেদের হারানো আধিপত্য ফিরিয়ে আনার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে। অন্যদিকে প্যারাগুয়ে চাইবে নকআউটে নিজেদের প্রথম গোলটি করার পাশাপাশি ইতিহাস বদলে শক্তিশালী জার্মানিকে বিদায় করে বড় চমক উপহার দিতে।

সম্ভাব্য একাদশ

জার্মানি : ম্যানুয়েল নয়্যার, জশুয়া কিমিখ, জোনাথন তাহ, আন্তোনিও রুডিগার, ডেভিড রাউম, আলেকসান্দার পাভলোভিচ, লিয়ন গোরেৎসকা, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ফ্লোরিয়ান ভির্টজ, কাই হাভার্টজ।

প্যারাগুয়ে : রবার্তো ফার্নান্দেজ, হুয়ান হোসে কাসেরেস, ফাবিয়ান বালবুয়েনা, ওমার আলদেরেতে, জুনিয়র আলোনসো, আন্দ্রেস কুবাস, দিয়েগো গোমেজ, মিগেল আলমিরন, হুলিও এনসিসো, রামন সোসা, আন্তোনিও সানাব্রিয়া।

ফুটবল বিশ্বকাপ ২০২৬ জার্মান ফুটবল দল প্যারাগুয়ে ফুটবল দল ফুটবল বিশ্বকাপ

সংশ্লিষ্ট সংবাদ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

১ ঘন্টা আগে
যে নিয়মে শেষ মুহূর্তে বাতিল ক্রোয়েশিয়ার গোল
২ ঘন্টা আগে
তবু ‘জোতা’রে দেব না ভুলিতে...
৩ ঘন্টা আগে
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বিশ্বকাপে রোনালদোর নতুন রেকর্ড
  2. নরওয়ে ম্যাচের আগে বড় সুখবর পেল ব্রাজিল
  3. নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
  4. বিশ্বকাপের ৬ আসরের আক্ষেপ ঘোচালেন রোনালদো
  5. মাঠ জুড়ে পর্তুগালের দাপট, তবুও গোলশূন্য প্রথমার্ধ
  6. হার-জিতের ঊর্ধ্বে ফুটবল, ভক্তদের চোখে ঝরবে ভালোবাসার জল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x
❤ 💖 💕 ❤ 💗 💞 ❤