Skip to main content
NTV Online
Dektop Mobile

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
২৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৪ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৪ জুলাই ২০২৬
আরও খবর
এমবাপ্পেদের হতাশ করে প্রথমার্ধেই ইংল্যান্ডের গোল উৎসব
বিশ্বকাপের উন্মাদনায় বেড়েছে ইন্টারনেট গ্রাহক
মেসিকে প্রশংসায় ভাসালেন ডোনাল্ড ট্রাম্প
কবে থেকে বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হয়?
স্পেনকে সতর্ক করে যা বললেন বিশ্বকাপ জয়ী কোচ

মাঠে নামার আগে বড় সুখবর পেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৪ জুলাই ২০২৬
স্পোর্টস ডেস্ক
২৩:১৫, ১৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৭, ১৪ জুলাই ২০২৬
ফ্রান্সের অনুশীলনে অঁরেলিয়ে চুয়ামেনি ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে ফ্রান্স। ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচের আগে ফরাসি শিবিরে এলো বড় সুখবর। চোট কাটিয়ে দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার অঁরেলিয়ে চুয়ামেনি ও অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে।

গত দুই ম্যাচ চোটের কারণে বেঞ্চে থাকা চুয়ামেনিকে নিয়ে কোচ দিদিয়ের দেশম ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। যদিও তিনি পুরোপুরি ফিট নন, তবুও সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দিদিয়ের দেশম বলেন, ‘চুয়ামেনি এখন আগের চেয়ে ভালো আছে। আমরা তাকে পুরোপুরি ফিট না বললেও, সে খেলার জন্য প্রস্তুত। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তার উপস্থিতি আমাদের মিডফিল্ডে বাড়তি শক্তি যোগাবে।’

অন্যদিকে, এমবাপ্পের অনুশীলন মিস করা নিয়ে ভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হলেও কোচ দেশম তা উড়িয়ে দিয়েছেন। মরক্কো ম্যাচে গোড়ালিতে সামান্য চোট পেয়েছিলেন এমবাপ্পে, যে কারণে অনুশীলনে তাকে কিছুটা ছাড় দেওয়া হয়েছিল।

দেশম বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে পুরোপুরি সুস্থ আছে। আমাদের বিশেষ পরিকল্পনার অংশ হিসেবেই তাকে অনুশীলনে কিছুটা কম সময় ড্রিল করতে দেওয়া হয়েছিল।’

ইউরো ২০২৪ এবং উয়েফা নেশন্স লিগের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছিল ফ্রান্স। তবে সেই পুরনো হিসাব নিয়ে খুব একটা চিন্তিত নন কোচ দেশম। তিনি বলেন, ‘অতীতের ওই ম্যাচগুলো থেকে বিশেষ কোনো শিক্ষা নেওয়ার নেই। এখনকার প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। আমাদের লক্ষ্য কেবল আজকের ম্যাচে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটা।’

ফুটবল দর্শনে ফ্রান্স ও স্পেনের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। স্পেন যেখানে বল পজেশন আর ছোট পাসে আক্রমণ সাজাতে অভ্যস্ত, সেখানে ফ্রান্সের বড় শক্তি তাদের বিদ্যুৎগতির কাউন্টার অ্যাটাক।

তবে কোচ দেশম জানিয়ে দিয়েছেন, স্পেন বল দখলে এগিয়ে থাকলেও তারা কেবল রক্ষণে বসে থাকবে না। ফরাসিরাও পাল্লা দিয়ে পজেশন খেলার চেষ্টা করবে এবং স্পেনের প্রেসিংকে রুখে দিতে মিডফিল্ড ও ফরোয়ার্ড লাইনের মধ্যে সমন্বয় বজায় রাখবে।

ফ্রান্স ফুটবল দল ফুটবল বিশ্বকাপ ২০২৬

সংশ্লিষ্ট সংবাদ: ফ্রান্স ফুটবল দল

১৫ জুলাই ২০২৬
জার্মানি-ব্রাজিলের অনন্য কীর্তিতে ভাগ বসানো হলো না ফ্রান্সের
১৫ জুলাই ২০২৬
স্পেনের কাছে হেরে রেফারির যোগ্যতা নিয়ে প্রশ্ন দেশমের
১৫ জুলাই ২০২৬
ফ্রান্সের ডাগআউটে বদলের অপেক্ষা, দেশমের পর জিদানের পালা?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ফাইনালের আগে অবাক করা ঘোষণা স্পেন তারকার
  2. গোল-অ্যাসিস্ট সমান হলে কীভাবে নির্ধারণ হবে গোল্ডেন বুট?
  3. এমবাপ্পে কেন ব্যালন ডি’অর পাবেন না, জানালেন সাবেক ফরাসি তারকা
  4. কাতারেই খেলাটা শেষ করেছেন মেসি!
  5. ফাইনালের আগে মেসিকে নিয়ে কী বললেন স্কালোনি?
  6. ফাইনালে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা ও স্পেন, জানিয়েছে ফিফা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x