Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৩:৩০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:৩৭, ২৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৩০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:৩৭, ২৭ আগস্ট ২০২৬
আরও খবর
রিয়াল বেতিসকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা
ভিনিসিয়াসের নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনহো
শেষ সাত মিনিটে রিয়ালের রূপকথার গল্প!
অব্যবস্থাপনায় সমর্থকদের ক্ষোভে মাঠে গড়াল না রায়ো ভায়েকানোর ম্যাচ
গর্ডনের ঝলকে বার্সেলোনার অপ্রতিরোধ্য জয়

এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক
০৩:৩০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:৩৭, ২৭ আগস্ট ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৩:৩০, ২৭ আগস্ট ২০২৬
আপডেট: ০৩:৩৭, ২৭ আগস্ট ২০২৬
সোসিয়েদাদের জালে বল জড়িয়ে ভিনিসিয়াসের সঙ্গে উদযাপন করছেন কিলিয়ান এমবাপ্পে। ছবি : এএফপি

ম্যাচের শুরু থেকে শেষ–একবারই রিয়াল সোসিয়েদাদকে দেখা গেল। রিয়াল মাদ্রিদের এগিয়ে যাওয়ার পর দ্রুতই সমতা ফিরিয়ে তখন ভিন্ন কিছুরই বার্তা দিয়েছিল সোসিয়েদাদ। কিন্তু দ্বিতীয়ার্ধে বদলে গেল ম্যাচের চিত্র। লস ব্লাঙ্কোদের একের পর এক আক্রমণে রক্ষণ সামলাতেই ব্যস্ত থাকতে হলো সোসিয়েদাদকে। সেটিও ঠিকঠাক করতে পারল না তারা। কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় পেল রিয়াল।

বুধবার (২৬ আগস্ট) দিনগত রাত ১টায় লা লিগার ম্যাচে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের হয়ে আরেকটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র।

এ নিয়ে নতুন মৌসুমে লিগে দুই ম্যাচ খেলে শতভাগ জয় ধরে রাখল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলেও শীর্ষে আছে হোসে মরিনহোর দল।

ম্যাচের শুরুতেই আক্রমণে ওঠে রিয়াল। তৃতীয় মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বক্সের বাইরে জায়গা তৈরি করে বাম পায়ে শট নেন ভিনিসিয়াস জুনিয়র। তবে বল গোলপোস্টের ওপর দিয়ে চলে যায়।

এরপর সপ্তম মিনিটে এমবাপ্পের শট আটকে দেন সোসিয়েদাদ গোলরক্ষক আলেক রেমিরো। বাম প্রান্ত থেকে ভিনিসিয়াসের বাড়িয়ে দেওয়া বল ধরে দূরহ কোণ থেকে বাম পায়ে জোড়ালো শট নেন এমবাপ্পে। তবে পোস্টের নিচে সতর্ক থেকে নিচের ডান কোণে ঝাঁপিয়ে পড়ে সেভ করেন গোলরক্ষক।

ম্যাচের ১১তম মিনিটে প্রথম বিপজ্জনক আক্রমণ শাণায় সোসিয়েদাদ। তাকেফুসা কুবোর মাপা ক্রস থেকে বক্সে লাফিয়ে উঠে হেড করেন মিকেল ওয়াইরজাবাল। সেখান থেকে অবশ্য কোনো বিপদ ঘটতে দেননি গোলরক্ষক থিবো কর্তোয়া। দারুণ দক্ষতায় বল গ্লাভসবন্দি করেন তিনি।

২১তম মিনিটে আরও একবার রিয়াল মাদ্রিদকে হতাশ করেন সোসিয়েদাদ গোলরক্ষক। এমবাপ্পের চমৎকার পাস থেকে বক্সের বাম দিক ধরে ভেতরে ঢুকে ডান পায়ে দারুণ শট নেন ভিনিসিয়াস। তবে পোস্টের ঠিক মাঝখান থেকে বল পাঞ্চ করে জাল অক্ষত রাখেন রেমিরো।

ম্যাচের ৪০তম মিনিটে ডেডলক ভাঙে রিয়াল। ফেদেরিকো ভালভার্দের চমৎকার পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে জড়ান কিলিয়ান এমবাপ্পে। এতে উদযাপনে মেতে ওঠে স্বাগতিক গ্যালারি।

সেই আনন্দ অবশ্য বেশি সময় স্থায়ী হয়নি। ৪ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় সোসিয়েদাদ। ম্যাচের ৪৪তম মিনিটে বক্সের মাঝখান থেকে বাম পায়ের চোখধাঁধানো নিচু শটে বল জালের বাম কোণে পাঠিয়ে সোসিয়েদাদকে ১-১ সমতায় ফেরান লুকা সুসিক।

বিরতির পর দেখা মেলে অন্য এক রিয়াল মাদ্রিদের। একের পর এক আক্রমণে কোণঠাসা করে ফেলে সোসিয়েদাদকে। ফলাফল পেতেও খুব বেশি দেরি হয়নি। ম্যাচের ৬০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে রিয়ালকে আবারও লিড এনে দেন এমবাপ্পে। জুড বেলিংহ্যামের বাড়ানো থ্রু পাস ধরে বক্সের মাঝখান থেকে ডান পায়ের শটে নিজের বল জালে পাঠান এই ফরাসি ফরোয়ার্ড।

৮ মিনিট পরই ব্যবধান বাড়ান ভিনিসিয়াস। ম্যাচের ৬৮তম মিনিটে বল নিয়ে সোসিয়েদাদের বক্সে বেশ খানিকটা সময় কাটান বেলিংহ্যাম। তবে শট নেওয়ার জায়গা করতে পারছিলেন তিনি। শেষমেষ ক্রস বাড়ান সুবিধাজনক জায়গায় থাকা ভিনিকে। বল পেয়ে কাছ থেকে জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান তারকা।

ম্যাচের ৮০তম মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে নেন এমবাপ্পে। ভিনিসিয়াসের থ্রু পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। এবারের লিগে এটাই প্রথম হ্যাটট্রিক।

সফরকারীদের জালে অবশ্য আরও একবার বল জড়িয়েছিল রিয়াল। নির্ধারিত সময়ের একদম শেষ মিনিটে কার্লোস এস্পির পাস থেকে ব্রাহিম দিয়াজ জাল খুঁজে নেন। কিন্তু ভিএআর চেক করে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ফলে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
 

রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে লা লিগা

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

১৫ অক্টোবর ২০২৬
শেষ সাত মিনিটে রিয়ালের রূপকথার গল্প!
২২ সেপ্টেম্বর ২০২৬
‘লা লিগার ইতিহাসে সবচেয়ে বড় রেফারিং কেলেঙ্কারি’
০৭ সেপ্টেম্বর ২০২৬
ইন্টার পরীক্ষার আগে সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল মায়ামি
  2. শেষ ৮ মিনিটের ঝড়ে স্ত্রাসবুর্গকে উড়িয়ে শীর্ষে পিএসজি!
  3. টিভি ও অনলাইনে আজকের খেলা
  4. রিয়াল বেতিসকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা
  5. ত্রিদেশীয় সিরিজ: নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় লজ্জার হার বাংলাদেশের
  6. ত্রিদেশীয় সিরিজ: ফিরলেন শেষ ভরসার সাইফ-মোসাদ্দেক, হারের শঙ্কায় বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x