Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
১৬:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৫ অক্টোবর ২০২৬
আরও খবর
বিজেপি সমর্থক পরিবারের মেয়ে সিইসির পদত্যাগ আন্দোলনের ‘অন্যতম মুখ‘ নেহা
মেসিকে নিয়ে সাবেক ক্লাবগুলোর বার্তা
সেরা অস্ত্রকে হারিয়ে নিজের ভবিষ্যৎ জানালেন স্কালোনি
ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির
বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন মেসি

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনায় দলের সঙ্গে যোগ দিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
১৬:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৫ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
১৬:২০, ০৫ অক্টোবর ২০২৬
আপডেট: ২১:৪৭, ০৫ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে নিজেদের ইতিহাসের অন্যতম সেরা তারকাকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর মাত্র কয়েক ঘন্টা পরই আর্জেন্টিনার জার্সিতে নিজের সেই শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন মেসি।

বাংলাদেশ সময় আগামী বুধবার (৭ অক্টোবর) ভোরে বেনিনের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলবেন মেসি। এই ঐতিহাসিক বিদায়ী ম্যাচটি ঘিরেই এখন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ আটকে রয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন বলা হয়েছে, বেনিনের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে ইতোমধ্যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে এসে পৌঁছেছেন মেসি।

নিজের প্রিয় শহর রোজারিওতে টানা দুই দিন ছুটি কাটিয়ে সেখান থেকে সোজা বুয়েন্স আয়ার্সে এসে অবতরণ করেন মেসি। কোচ লিওনেল স্কালোনির পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী দলের সঙ্গে সরাসরি গিয়ে যোগ দিয়েছেন তিনি।

এর আগে দলের কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবেই বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের ম্যাচগুলোতে মাঠে নামেননি মেসি। তবে 

আগামী বুধবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস আয়ার্সের বিখ্যাত মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া এই ফিফা উইন্ডোর শেষ ম্যাচে মাঠে নেমে আলবিসেলেস্তেদের হয়ে শেষবারের মতো আলো ছড়াবেন মেসি। আকাশি-সাদা জার্সিতে ফুটবল জাদুকরের এটিই হতে চলেছে শেষ উপস্থিতি।

গত প্রায় দুই দশক ধরে আর্জেন্টিনা ফুটবল দল আর লিওনেল মেসি যেন একটি মুদ্রার এপিঠ-ওপিঠ, একে অপরের পরিপূরক হিসেবেই পরিচিত। তাকে বাদ দিয়ে যেন দলটিকে এক মুহূর্তের জন্যও কল্পনা করা যায় না। কিন্তু সময়ের নিয়মে সেই গভীর ও আবেগময় বন্ধন এবার ছিন্ন হওয়ার পথে। দলের প্রাণভোমরাকে হারিয়ে সৃষ্ট গভীর শূন্যতা আর এক নতুন অধ্যায় শুরুর চরম রোমাঞ্চে এখন কাঁপছে পুরো আর্জেন্টিনা শিবির।

আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের এই শেষ ম্যাচটিকে চিরস্মরণীয় করে রাখতে একেবারেই নতুন ও বিশেষ একটি জার্সি পরে মাঠে নামবেন মেসি। ম্যাচ শেষেই এই ঐতিহাসিক জার্সিটি তার ব্যক্তিগত সংগ্রহশালায় স্থান পাবে। যেখানে ইতোমধ্যেই সংরক্ষিত রয়েছে তার অগণিত শিরোপা, ব্যক্তিগত অর্জন ও পুরস্কার।

জানা গেছে, বিশেষ এই জার্সিতে দুটি প্রশস্ত আকাশি নীল এবং ঠিক মাঝখানে একটি সাদা রঙের লম্বালম্বি ফিতে থাকছে, যার একেবারে কেন্দ্রবিন্দুতে থাকবে দেশের জাতীয় পতাকার সেই সূর্য প্রতীকটি। এ ছাড়া তার বিখ্যাত নাম ও ১০ নম্বর জার্সিটি সোনালী রঙে খচিত থাকবে।

এদিকে বেনিনের বিপক্ষে এই হাইভোল্টেজ ম্যাচের আগে আজই মাঠে গড়াতে যাচ্ছে আলবিসেলেস্তেদের শেষ অনুশীলন সেশন। ম্যাচ শুরুর আগে কোচ লিওনেল স্কালোনি এবং স্বয়ং লিওনেল মেসি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।

লিওনেল মেসি আর্জেন্টিনা ফুটবল দল ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: লিওনেল মেসি

১ ঘন্টা আগে
মেসিকে নিয়ে সাবেক ক্লাবগুলোর বার্তা
২ ঘন্টা আগে
সেরা অস্ত্রকে হারিয়ে নিজের ভবিষ্যৎ জানালেন স্কালোনি
২ ঘন্টা আগে
বিশ্বকাপ ফাইনালের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এবার মুখ খুললেন মেসি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শ্রেয়াসের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাল ভারত
  2. বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি!
  3. তিন ড্রয়ের দিনে রংপুরকে বাঁচাল আকবর, মাহফিজুলের সেঞ্চুরি
  4. বড় জয়ে ফেডারেশন কাপ শুরু মোহামেডান-কিংসের
  5. বিদায়ী ম্যাচে যে জার্সি গায়ে মাঠে নামবেন মেসি
  6. কুইন্সল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x