Skip to main content
NTV Online

খেলাধুলা

খেলাধুলা
  • অ ফ A
  • ক্রিকেট
  • ফুটবল
  • টেনিস
  • অ্যাথলেটিকস
  • হকি
  • শোক
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • খেলাধুলা
  • ফুটবল
স্পোর্টস ডেস্ক
০৮:৩৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২২ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৩৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২২ অক্টোবর ২০২৬
আরও খবর
ব্যালন ডি’অর ২০২৬: কত নম্বরে ভিনিসিয়াস-মার্টিনেজ, বেলিংহ্যাম?
গোলের সেঞ্চুরি করে যা বললেন এমবাপ্পে
এমবাপ্পের জোড়া গোলে থামল বার্সার জয়যাত্রা
এল ক্লাসিকো: মুখোমুখি পরিসংখ্যানে কারা এগিয়ে, রিয়াল নাকি বার্সেলোনা?
এল ক্লাসিকোর ঠিক আগমুহূর্তে বড় বিপদে রিয়াল মাদ্রিদ

এল ক্লাসিকোর আগে দাপুটে জয় রিয়ালের

স্পোর্টস ডেস্ক
০৮:৩৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২২ অক্টোবর ২০২৬
স্পোর্টস ডেস্ক
০৮:৩৫, ২২ অক্টোবর ২০২৬
আপডেট: ০৮:৩৮, ২২ অক্টোবর ২০২৬
গোল করে উদযাপনে এমবাপে ও তার সতীর্থরা । ছবি : আরএমএফসি

এল ক্লাসিকোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার দারুণ এক মঞ্চ পেল রিয়াল মাদ্রিদ। লিগে বার্সেলোনার মুখোমুখি হতে আর মাত্র তিন দিন বাকি। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস বাড়ানোর সেই সুযোগটা কাজে লাগাতে কোনো কার্পণ্য করেনি জোসে মরিনিওর দল।

বুধবার (২১ অক্টোবর) সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। জালের দেখা পেয়েছেন বের্নার্দো সিলভা, আরদা গুলের, কিলিয়ান এমবাপ্পে ও ইয়ান দিওমান্দে। বড় এই জয়ে বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবেই সেরে নিল মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচের শুরুতে অবশ্য গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। দুই পক্ষের লড়াইয়ে উত্তাপের চেয়ে যেন কিছুটা ছন্দহীনতাই ছিল বেশি। তবে প্রথমার্ধের শেষ দিকে বদলে যায় দৃশ্যপট। ৪৩ মিনিটে গুলেরের শট থেকে ফিরে আসা বলে জাল খুঁজে নেন বের্নার্দো সিলভা। রিয়ালের জার্সিতে পর্তুগিজ মিডফিল্ডারের এটিই প্রথম গোল।

বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান বাড়ানোর পথে হাঁটে স্বাগতিকেরা। ৫২ মিনিটে জুড বেলিংহামের ক্রস থেকে এমবাপ্পের হেডে পাওয়া বল কাছ থেকে জালে পাঠান তুরস্কের তরুণ তারকা আরদা গুলের। তাতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

ম্যাচের শেষ দিকে এসে গোল উৎসবে যোগ দেন এমবাপ্পেও। ৮৩ মিনিটে ইয়ান দিওমান্দের পাস ধরে দৃষ্টিনন্দন বাঁকানো শটে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড। চলতি মৌসুমে ১২ ম্যাচে এটি তার ১২তম গোল।

তিন গোল হজমের পর অবশ্য পুরোপুরি ভেঙে পড়েনি লাইপজিগ। দুই মিনিটের ব্যবধানে বদলি খেলোয়াড় তিদিয়াম গোমিস একটি গোল ফিরিয়ে দেন। কিন্তু ম্যাচের শেষ হাসিটা হাসে রিয়ালই। ৮৭ মিনিটে ব্রাহিম দিয়াজের ক্রস থেকে দুর্দান্ত এক ভলিতে গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন ইয়ান দিওমান্দে।

স্কোরলাইন রিয়ালের দাপটের গল্প বললেও ম্যাচের শুরুটা এতটা সহজ ছিল না। প্রথমার্ধে একাধিকবার স্বাগতিকদের কঠিন পরীক্ষায় ফেলেছিল লাইপজিগ। ২৮ মিনিটে রোমুলোর শট ঠেকিয়ে রিয়ালকে বিপদমুক্ত করেন থিবো কোর্তোয়া। ৪১ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর প্রচেষ্টাও রুখে দেন বেলজিয়ান গোলরক্ষক। বিরতির আগে ভিনিসিয়াস জুনিয়রের একটি শট ঠেকিয়ে লাইপজিগের গোলরক্ষকও নিজের দক্ষতার প্রমাণ দেন।

চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। বিপরীতে দুই ম্যাচে ১০ গোল হজম করে পয়েন্ট তালিকার ২৯তম স্থানে নেমে গেছে লাইপজিগ।

রিয়াল মাদ্রিদ এল ক্লাসিকো ভিনিসিয়াস জুনিয়র

সংশ্লিষ্ট সংবাদ: রিয়াল মাদ্রিদ

২৩ অক্টোবর ২০২৬
রিয়াল বিতর্কে শাস্তির শঙ্কায় লা লিগা প্রধান তেবাস
১৯ অক্টোবর ২০২৬
‘রেফারি চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক’
১৫ অক্টোবর ২০২৬
শেষ সাত মিনিটে রিয়ালের রূপকথার গল্প!
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এবার নিয়ম ভাঙায় শাস্তি পেলেন নেইমার
  2. শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্য, তবুও হার এড়াতে পারল না পোখারা
  3. সিঙ্গাপুরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
  4. সেঞ্চুরির আক্ষেপ ঘোচাতে পারবেন কি সাদমান? যা বললেন সালাউদ্দিন
  5. হৃদয়ের চোট নিয়ে যা জানালেন কোচ সালাউদ্দিন
  6. জুলিয়ান আলভারেজকে দলে ফেরাতে জরিমানা গুনতে হচ্ছে বার্সালোনাকে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x