Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ফিচার ডেস্ক
১৭:১০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:১৩, ০৬ অক্টোবর ২০২১
ফিচার ডেস্ক
১৭:১০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:১৩, ০৬ অক্টোবর ২০২১
আরও খবর
অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, শপ ম্যানেজারের ভূমিকায় জামাল ভূঁইয়া
শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য লেনোভোর নতুন ল্যাপটপ
দেশজুড়ে ৪৫৮ উপজেলা-থানায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা
দেশে লেনোভোর নতুন ৮ মনিটর উন্মোচন, গেমারদের জন্য ২৪০ হার্টজ ডিসপ্লে
এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

শুরু হচ্ছে ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড’

ফিচার ডেস্ক
১৭:১০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:১৩, ০৬ অক্টোবর ২০২১
ফিচার ডেস্ক
১৭:১০, ০৬ অক্টোবর ২০২১
আপডেট: ১৭:১৩, ০৬ অক্টোবর ২০২১
আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

দেশে প্রথম বারের মতো আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৮ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্মের জন্য বিশেষ এই আয়োজন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড-২০২১। এবারই প্রথম হংকংয়ের বাইরে বাংলাদেশে হতে যাচ্ছে এই আয়োজন। তিন দিনব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) সংবাদ সম্মেলনটির আয়োজন করে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশাল এই আয়োজনের অংশ হিসেবে ডিজিটাল মুদ্রা, ক্রিপ্টোকারেন্সি, ফিনটেকসহ নানা বিষয়ের ওপর রয়েছে বেশ কিছু তথ্য-প্রযুক্তি সম্পর্কিত সেমিনার, যেখানে উপস্থিত থাকবেন দেশ-বিদেশের অভিজ্ঞ সব তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষজ্ঞ ও প্রফেশনালগণ।

তরুণ প্রজন্মের জন্য প্রতি বছরই বিশেষভাবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জানিয়ে আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১-এর চেয়ারম্যান এবং টেকনোহ্যাভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও হাবিবুল্লাহ এন করিম বলেন,  হংকং থেকে শুরু হওয়া অলিম্পিয়াড এবারই প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষে এই বিশেষ আয়োজন অন্য মাত্রা যোগ করবে।

হাবিবুল্লাহ এন করিম বলেন, ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১ বিজয়ী ১২টি দল এই আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। বিশ্বব্যাপী শিক্ষার্থীরা এই বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বিজয়ীদের জন্য সর্বমোট ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। থিমভিত্তিক প্রজেক্টগুলো হচ্ছে : ডকুমেন্ট অথেনটিকেশন, ই-গভর্নেন্স, ফিনটেক, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি, সাপ্লাই চেইন প্রোভেনেন্স, এডুটেক, হেলথটেক ও প্রোটোটাইপ।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান, ব্রাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদসহ অনলাইনে সংযুক্ত হন হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পৃথিবীতে এখন সাইবারযুদ্ধ চলছে, যেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করতে হচ্ছে না; সাইবার হামলা করেই একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রকে ক্ষতি করছে। প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকে ক্ষতি করছে। ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে আমরা শিক্ষা-স্বাস্থ্য ভূমি সব ক্ষেত্রকে চিহ্নিত করে আমাদের নাগরিকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নির্ভুল তথ্য সংগ্রহ করার জন্য আমরা ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছি। তথ্যভাণ্ডারে অর্থাৎ সব তথ্য উপাত্ত সংরক্ষণের সময়ে আমরা ব্লকচেইন টেকনোলজি প্রয়োগ করি, তাহলে আর সেখানে কোনও জাল সার্টিফিকেট, জাল দলিল অথবা ড্রাইভিং লাইসেন্স কিংবা কোনও ধরনের জাল আইডেন্টিটি কার্ড অপব্যবহার করার সুযোগ থাকবে না।

বিশ্বে ব্লকচেইন প্রযুক্তির দ্রুত বিকাশ এবং প্রসারের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতি বছর আন্তর্জাতিকভাবে এই আয়োজনটি করা হয়। প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’।

এই বৈশ্বিক প্রতিযোগিতায় মোট ১২টি দেশ অংশগ্রহণ করছে। দেশগুলো হচ্ছে : চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ডস, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ৫০টিরও বেশি দল এতে অংশ নেবে। ইভেন্টটিতে যোগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে।

এ বছর অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে মোট চারটি সেমিনারের। এতে আলোচনার বিষয়গুলো হচ্ছে : সিবিডিসি এবং ক্রিপ্টোকারেন্সি, ই-গভর্নেন্স, আইডেন্টিটি অ্যান্ড প্রাইভেসি ও ফিনটেক।

ব্লকচেইন অলিম্পিয়াড
সর্বাধিক পঠিত
  1. অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, শপ ম্যানেজারের ভূমিকায় জামাল ভূঁইয়া
  2. শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য লেনোভোর নতুন ল্যাপটপ
  3. দেশজুড়ে ৪৫৮ উপজেলা-থানায় রবির পরিবেশবান্ধব ‘সুপার বাইক’ সেবা
  4. দেশে লেনোভোর নতুন ৮ মনিটর উন্মোচন, গেমারদের জন্য ২৪০ হার্টজ ডিসপ্লে
  5. এআই দিয়ে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা
  6. দেশে শাওমির তিন নতুন স্মার্ট সিকিউরিটি ক্যামেরা, থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x