অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন, শপ ম্যানেজারের ভূমিকায় জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার মাঠের বাইরে দেখা দিলেন ভিন্ন এক ভূমিকায়। বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপোর ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলে অপোর নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ উদ্বোধন উপলক্ষে এই বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্টোরে আগত ক্রেতাদের স্বাগত জানানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে মতবিনিময়, ছবি তোলা এবং বিভিন্নভাবে ক্রেতাদের সহযোগিতা করেন জামাল ভূঁইয়া।
অপো জানিয়েছে, বৈশ্বিক মানদণ্ডে নির্মিত নতুন প্রজন্মের এই ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা অপোর সর্বাধুনিক স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও পণ্য ও বিভিন্ন অ্যাকসেসরিজ সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন।
ফিফা বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলপ্রেমীদের জন্য ছিল নানা আয়োজন। ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে জামাল ভূঁইয়ার উপস্থিতি পুরো স্টোরকে ফুটবল ও প্রযুক্তিপ্রেমীদের মিলনমেলায় পরিণত করে।
উদ্বোধনী অফারের অংশ হিসেবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ১০০ জন ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা লিমিটেড এডিশনের টি-শার্ট উপহার দেওয়া হয়। এছাড়া অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নিয়ে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পান ক্রেতারা।
দিনটির আরেকটি আকর্ষণ ছিল জামাল ভূঁইয়ার সঙ্গে বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব। অপোর ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ এবং ‘শুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীরা এ আয়োজনে অংশ নিয়ে জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সরাসরি সাক্ষাৎ, অটোগ্রাফ সংগ্রহ ও ছবি তোলার সুযোগ পান।
এর আগে বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে ১৬ জুলাই ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ক্রিনিংয়েরও আয়োজন করে অপো। সেখানে জামাল ভূঁইয়ার উপস্থিতি শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। অনুষ্ঠানে অপোর বৈশ্বিক ও বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, নতুন ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ শুধু বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতাই নয়, বরং গ্রাহকদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রতিশ্রুতির প্রতিফলন। জামাল ভূঁইয়াকে ‘ওয়ান ডে শপ ম্যানেজার’ হিসেবে যুক্ত করায় উদ্বোধনী অনুষ্ঠানটি গ্রাহকদের জন্য আরও স্মরণীয় হয়ে উঠেছে।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিংমলে অবস্থিত নতুন এই ফ্ল্যাগশিপ স্টোরের মাধ্যমে বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করছে অপো।

নিজস্ব প্রতিবেদক