Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • গবেষণা
ফিচার ডেস্ক
১৬:৫০, ১৯ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:০২, ১৯ আগস্ট ২০২৩
ফিচার ডেস্ক
১৬:৫০, ১৯ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:০২, ১৯ আগস্ট ২০২৩
আরও খবর
তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার

চাঁদের বুকে নামছে ইসরোর বিক্রম কিন্তু লুনা-২৫ কত দূরে?

ফিচার ডেস্ক
১৬:৫০, ১৯ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:০২, ১৯ আগস্ট ২০২৩
ফিচার ডেস্ক
১৬:৫০, ১৯ আগস্ট ২০২৩
আপডেট: ১৭:০২, ১৯ আগস্ট ২০২৩
রাশিয়ার ল্যান্ডার লুনা-২৫বাহী মহাকাশযান। ছবি: টুইটার থেকে নেওয়া

শিগগির চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত ও রাশিয়ার মহাকাশযান। গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) চন্দ্রযান-৩ থেকে ল্যান্ডার ‘বিক্রম’ আলাদা হয়ে গেছে। এরপরই শুরু হবে অবতরণ প্রক্রিয়া। রোভার প্রজ্ঞানকে পেটের ভিতর নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে পাখির পালকের মতো নামার কথা (সফ্‌ট ল্যান্ডিং) ‘বিক্রম’-এর। এখনও পর্যন্ত চন্দ্রযান-৩-এর অভিযান পরিকল্পনামাফিক চলেছে।

ইসরো ধাপে ধাপে পৃথিবীর উপগ্রহের দিকে এগিয়ে নিয়ে গিয়েছে মহাকাশযানটিকে। কিন্তু রাশিয়ার আগে কি ইসরোর চন্দ্রযান-৩ চাঁদে নামতে পারবে?

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার প্রত্রিকা অনলাইনের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৪ জুলাই চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ হয়েছে। আর ১১ আগস্ট রাশিয়া লুনা-২৫ কে চাঁদে পাঠিয়েছে । কিন্তু দেরিতে শুরু হলেও রুশ অভিযান ইসরোর প্রায় একই সময়ে সম্পন্ন হওয়ার কথা। বরং লুনা–২৫ ইসরোর নির্ধারিত অবতরণের দিনের আগেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলতে পারে। চাঁদে যাওয়ার জন্য লুনা- ২৫ সোজাসুজি পথ অবলম্বন করেছে। আর চন্দ্রযান-৩ গিয়েছে কিছুটা ঘুরপথে। 

তাই ইসরোর অভিযানে সময় লাগছে ৪১ দিন। আর রাশিয়ার মহাকাশযান উৎক্ষেপণের মাত্র ১২ দিনের মধ্যেই চাঁদে পৌঁছাবে। এক্ষেত্রে ইসরো খরচ কমানোর জন্য পৃথিবী এবং চাঁদের মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে ঘুরপথে চন্দ্রযান-৩-কে এগিয়ে নিয়ে গিয়েছে। রাশিয়া তা না করে অধিক খরচে মন দিয়েছে। তাদের নির্ধারিত অবতরণের তারিখ ২১–২৩ এর আগস্টের মধ্যে। অন্যদিকে, ইসরো আগেই ঘোষণা করেছে, চন্দ্রযান-৩-এর ল্যান্ডার আগামী বুধবার (২৩ আগস্ট) চাঁদে নামবে ।

এখন প্রশ্ন হল, রাশিয়ার লুনা–২৫ এই মুহূর্তে কোথায়? সেটি কি চন্দ্রযান-৩-কে অতিক্রম করে গিয়েছে? চাঁদের মাটিতে নামতে তার আর কত সময় লাগবে?

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বুধবার রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস জানিয়েছে, লুনা-২৫ সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। এবার সে আপন গতিতে পৃথিবীর উপগ্রহটির দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ, লুনা–২৫ এখনও ভারতের পিছনেই রয়েছে। ভারতের মহাকাশযান চাঁদের কক্ষপথে যাত্রা সম্পন্ন করে ল্যান্ডার বিচ্ছিন্ন করার পর্বটিও সেরে ফেলেছে।

তবে লুনা–২৫ যে গতিতে এগোচ্ছে, তাতে আগামী দিনে ভারতের ‘বিক্রম’ চাঁদে নামার আগেই রাশিয়ার ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে ফেলবে কি না, সেটা দেখার অপক্ষো। যদিও অনেকে মনে করছেন, ইসরোর ঘোষিত দিনের আগেই ‘বিক্রম’ চাঁদে নেমে পড়তে পারে। কারণ বৃহস্পতিবার ল্যান্ডারটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এরপর অবতরণে ছয় দিন সময় নাও লাগতে পারে। সেক্ষেত্রে আরও আগেই চাঁদের মাটি স্পর্শ করবে ইসরো।

চাঁদের দক্ষিণ মেরু এখনও অনাবিষ্কৃত। সেখানে যে আগে পা রাখবে, সেই ইতিহাসে নাম তুলে ফেলবে। এই দৌড়ে ভারত রাশিয়াকে হারাতে পারে কিনা, সে দিকেই নজর বিশ্ববাসীর।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৩ ফেব্রুয়ারি ২০২৬
তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
০৩ ফেব্রুয়ারি ২০২৬
গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
০৩ ফেব্রুয়ারি ২০২৬
ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তথ্যের সুরক্ষায় বাংলাদেশে এলো ‘আইসাইবারহান্ট’
  2. গ্রাহক সেবা সপ্তাহে টেলিটকের সিম ও প্যাকেজে বিশেষ ছাড়
  3. ই-স্পোর্টসে নতুন মাইলফলক, বিসিএস ই-চ্যাম্পিয়নশিপে অংশ নিল হাজারো গেমার
  4. ই-গভর্নেন্স ব্যবস্থা উন্নয়নে এটুআই ও গাম্বিয়ার সমঝোতা স্মারক সই
  5. এক্সপোতে শুরু হলো বিসিএস ই-চ্যাম্পিয়নশিপ, ৪ লাখ টাকার পুরস্কার
  6. শিক্ষার্থীদের শিল্পখাতের জন্য দক্ষ করে তুলতে ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x