Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১০ নভেম্বর ২০২৬
আরও খবর
বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
ব্রাউজার হিস্ট্রি মুছলেও কম্পিউটারে যে তথ্য থেকে যায়, মুছবেন যেভাবে
‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬’: চ্যাম্পিয়ন থট পুলিশ, পুরস্কৃত সেরা ১০ দল

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে: আইসিটি মন্ত্রী

এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১০ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৩:১০, ১০ নভেম্বর ২০২৬
আপডেট: ১৩:৩১, ১০ নভেম্বর ২০২৬

ডিজিটাল সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিতে হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘স্থিতিশীল ডিজিটাল সরকারের জন্য সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতাদের কৌশলগত সচেতনতা’ প্রতিপাদ্যে এ সেমিনারের আয়োজন করা হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে এক নাগরিক, এক পরিচয় ও এক ওয়ালেট-সবই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এই অগ্রগতি নতুন সুযোগ তৈরি করলেও একই সঙ্গে সাইবার হুমকিও বাড়িয়ে দিয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী কোনো সংযোজন হিসেবে নয়, বরং অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষা নিশ্চিত করা ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত। এ লক্ষ্যে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’

সেমিনারের ফলাফল বাস্তবায়নে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়ে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।

ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার আহ্বান

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার সঠিক বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সাইবার অপরাধীদের প্রতিহত করতে হলে একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে।

প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার সঠিক ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করেই একটি নিরাপদ ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক।

এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের একজন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাইবার ঝুঁকি মোকাবিলায় নানা বিষয়ে আলোচনা

দুই দিনব্যাপী সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সার্ট/সিএসআইআরটির কার্যক্রম, সরকারি নেটওয়ার্ক সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় বিষয়ে বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

সেমিনারটি নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৌশলগত সচেতনতা বৃদ্ধি, সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জাতীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: অ্যাক্সিলারেটিং ই-গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল পাবলিক সার্ভিসেস ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

০৯ নভেম্বর ২০২৬
বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
০৯ নভেম্বর ২০২৬
সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
০৯ নভেম্বর ২০২৬
গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বাংলাদেশে চক্ষুস্বাস্থ্যের বহুখাতীয় কর্ম-পরিকল্পনা চূড়ান্ত
  2. বারবার খুঁজতে হবে না, কুইক অ্যাক্সেসে এক ক্লিকেই প্রয়োজনীয় ফোল্ডার
  3. সি ড্রাইভ লাল? উইন্ডোজের এই দুই কমান্ডে খালি করুন অপ্রয়োজনীয় ফাইল
  4. গবেষণা ও দক্ষতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
  5. শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, সেবায় রূপান্তরই লক্ষ্য: আজারবাইজানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী
  6. ব্রাউজার হিস্ট্রি মুছলেও কম্পিউটারে যে তথ্য থেকে যায়, মুছবেন যেভাবে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x