Skip to main content
NTV Online
Dektop Mobile

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১১:২৩, ২৫ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১১:২৩, ২৫ জুন ২০২৫
আরও খবর
এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল
ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
নতুন অর্থবছরের কৌশলগত রোডম্যাপ ঘোষণা ডিএক্স গ্রুপের
কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রযুক্তিমন্ত্রী
নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডির মোবাইল এখন বাংলাদেশে

গুগল পে কেন ও কিভাবে ব্যবহার করবেন? জেনে নিন সুবিধাসমূহ

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১১:২৩, ২৫ জুন ২০২৫
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১০:৫৫, ২৫ জুন ২০২৫
আপডেট: ১১:২৩, ২৫ জুন ২০২৫

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা ‘গুগল পে’। বাংলাদেশে গুগল পে-এর এই যাত্রা দেশের ভবিষ্যতমুখী আর্থিক পরিমণ্ডল গঠনে এক বিশাল পদক্ষেপ। প্রযুক্তির এই সূচনালগ্নে প্রথম দেশীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এর সাথে রয়েছে সিটি ব্যাংক। পরবর্তীতে অন্যান্য ব্যাংক যুক্ত হওয়ার মাধ্যমে আরও প্রসারিত ও সহজলভ্য হবে গুগল পে।

গুগল পে কি

বিশ্ব নন্দিত টেক জায়ান্ট গুগলের স্পর্শবিহীন লেনদেন ব্যবস্থার নাম গুগল পে। লেনদেনে ব্যবহারযোগ্য কার্ডের যাবতীয় তথ্যাদি সংরক্ষণের জন্য গুগলের রয়েছে একটি ডিজিটাল মানিব্যাগ। এটি গুগল ওয়ালেট নামে পরিচিত। এই ওয়ালেটে কার্ড সংযুক্ত করে গুগল পে-এর মাধ্যমে দ্রুত ও নিরাপদ উপায়ে লেনদেন করা যায়। এর জন্য সাথে প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন পড়ে না; একটি স্মার্টফোন আর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগই যথেষ্ট। এভাবে ঘরে বসে কিংবা বাইরে চলাচলে সর্বাবস্থানে যে কোনও সময় সব ধরনের আর্থিক লেনদেন করা সম্ভব।

গুগল পে’র সুবিধাসমূহ

– গুগলের এই পেমেন্ট সিস্টেমে রয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। এটি গ্রাহকের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। কোনও রকম ডাটা হ্যাক বা তথ্য চুরির আশঙ্কা নেই।

– নগদ অর্থ বা কার্ড বহনের ক্ষেত্রে প্রায় সময় তা ছিনতাইয়ের ভয় থাকে। এছাড়া অসাবধানতায় হারিয়ে যাওয়ারও ভয় থাকে। কিন্তু এ ক্ষেত্রে কোনও কাগুজে টাকা বা প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন নেই বিধায় সেগুলো হারানোরও ভয় নেই।

– দেশে ও বিদেশে পস বা পিওএস (পয়েন্ট অব সেল) টার্মিনালে অর্থ পরিশোধের জন্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করলেই হবে। তবে পস টার্মিনালটি অবশ্যই এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সমর্থিত হতে হবে।
এই সেবা গ্রহণের জন্য গুগলকে কোনও ফি দিতে হবে না।

– লেনদেনের মাধ্যম যেহেতু সম্পূর্ণ ডিজিটাল, তাই এর জন্য ব্যাংকে যাওয়ার দরকার নেই।

– চিরাচরিত ব্যাংকিং ট্রান্সফার সিস্টেমগুলোর তুলনায় গুগল পে’তে ফান্ড ট্রান্সফার অধিক দ্রুত গতির।

– গুগল পে’র আওতার মধ্যে গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেটের মত যাবতীয় ইউটিলিটি বিল এবং মোবাইল রিচার্জ অন্তর্ভূক্ত রয়েছে।

– এতে আছে বিভিন্ন উপলক্ষে ক্যাশব্যাক এবং ব্যবহারের উপর রিওয়ার্ড পয়েন্টের সুবিধা। এই পয়েন্টগুলো সেবার ব্যবহারকে আরও লাভজনক করে তোলে।

– গুগল পে’র কিউআর কোড ফিচারটি ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীদের লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলবে। একদিকে গ্রাহকদের কাছ থেকে সহজে ও দ্রুত পেমেন্ট নেওয়া যাবে, অন্যদিকে হিসাবে অনাকাঙ্ক্ষিত ভুল হওয়ার আশঙ্কা কমবে।

গুগল পে-এর ব্যবহার পদ্ধতি

– প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে গুগল পে অ্যাপটি ইন্স্টল করে নিতে হবে।

– এরপর অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে।

– অতঃপর ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের তথ্যাদি নির্ভুলভাবে সংযুক্ত করতে হবে।

– সবশেষে কাজ হচ্ছে একটি গোপন পিন এবং বায়োমেট্রিক সুরক্ষা সেট করা।

– এভাবে সেটাপ সংক্রান্ত ধাপগুলো সম্পন্ন হলে সিস্টেমটি লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যাবে। কম সময়ে লেনদেনের জন্য কিউআর কোড সেট করে নেওয়া যেতে পারে। এছাড়া এর জন্য ফোন নাম্বারও ব্যবহার করা যায়।

প্রযুক্তি
০৮ মে ২০২৬
ইমেজ থেকে সিনেম্যাটিক ভিডিও তৈরির সুবিধা নিয়ে বাজারে ‘অনার ৬০০ সিরিজ’
০৭ মে ২০২৬
সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে আইসিটি মন্ত্রীর শোক
০৬ মে ২০২৬
মোবাইল ফোন নিষেধাজ্ঞায় শিক্ষার্থীদের ফলাফলে উন্নতি হয়নি: গবেষণা
০৫ মে ২০২৬
মোবাইল রিচার্জ ও এমএফএস সেবা সহজ করতে জিপি-প্রাইম ফিনটেক চুক্তি
০৪ মে ২০২৬
স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়তে দেশে হোম অ্যাপ্লায়েন্স আনলো শাওমি
০৪ মে ২০২৬
ব্রোটেক্সের সহযোগিতায় বিসিএসে সাইবার সিকিউরিটি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
০৪ মে ২০২৬
তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর
০১ মে ২০২৬
টোকিও বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিংয়ে কাজ করবে হিউম্যানয়েড রোবট
২৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা: ফকির মাহবুব আনাম
২৭ এপ্রিল ২০২৬
ডিজিটাল শিক্ষার বিস্তারে সাশ্রয়ী ট্যাবের চাহিদা বাড়ছে দেশে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এআই দিয়ে তৈরি বিজ্ঞাপনে স্বচ্ছতা আনছে গুগল
  2. ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
  3. নতুন অর্থবছরের কৌশলগত রোডম্যাপ ঘোষণা ডিএক্স গ্রুপের
  4. চলছে বুধ গ্রহের বক্রগতি, এ সময় প্রাক্তনের ফিরে আসার ঘটনা কি সত্যি?
  5. কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রযুক্তিমন্ত্রী
  6. নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডির মোবাইল এখন বাংলাদেশে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x