Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২১ মে ২০২৬
আরও খবর
দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল দেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব
প্রযুক্তিনির্ভর যাতায়াতে নতুন ধাপ, চট্টগ্রামে এলো উবার

শিশুদের জন্য এখনও নিরাপদ নয় টিকটক-ইউটিউব, সতর্ক করল অফকম

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২১ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৫৫, ২১ মে ২০২৬
আপডেট: ১৫:৫৮, ২১ মে ২০২৬

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে এখনও যথেষ্ট কার্যকর পদক্ষেপ নিতে পারেনি টিকটক ও ইউটিউব। এমন মন্তব্য করেছে যুক্তরাজ্যের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম। নতুন এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, জনপ্রিয় এই দুই প্ল্যাটফর্মের কনটেন্ট ফিড শিশুদের জন্য এখনও ঝুঁকিপূর্ণ রয়ে গেছে।

বিবিসির প্রকাশিত প্রতিবেদনে অফকম জানায়, শিশুদের সামনে ক্ষতিকর কনটেন্ট পৌঁছানো কমাতে টিকটক ও ইউটিউব উল্লেখযোগ্য কোনো নতুন পদক্ষেপের প্রতিশ্রুতি দেয়নি। বরং তারা দাবি করেছে, তাদের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাই শিশুদের জন্য যথেষ্ট। তবে অফকম বলছে, তাদের তথ্য-উপাত্ত ও গবেষণা ভিন্ন বাস্তবতা তুলে ধরছে।

প্রতিবেদনে বলা হয়, টিকটক ও ইউটিউবের অ্যালগরিদমনির্ভর কনটেন্ট ফিড শিশুদের সামনে এমন অনেক ভিডিও ও তথ্য পৌঁছে দিচ্ছে, যা তাদের মানসিক ও সামাজিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এখন আর শুধু প্রশ্ন হচ্ছে না ক্ষতিকর কনটেন্ট কত দ্রুত সরানো হচ্ছে, বরং প্রশ্ন হচ্ছে কেন এসব কনটেন্ট শিশুদের কাছে প্রথমেই পৌঁছে যাচ্ছে।

অফকমের প্রধান নির্বাহী ডেম মেলানি ডজ বলেন, প্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে নিরাপত্তাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। তিনি বলেন, ‘সিলিকন ভ্যালিতে প্রায় দুই দশকের একটি সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে নিরাপত্তা অগ্রাধিকার পায়নি। এটি রাতারাতি বদলানো সম্ভব নয়।’

তিনি আরও জানান, কোনো প্ল্যাটফর্ম নিয়ম না মানলে অফকম আনুষ্ঠানিক তদন্তসহ কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।

প্রতিবেদনে আরও বলা হয়, ৮ থেকে ১২ বছর বয়সী প্রায় ৮৪ শতাংশ শিশু অন্তত একটি বড় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে, যদিও এসব প্ল্যাটফর্ম ব্যবহারের ন্যূনতম বয়স ১৩ বছর। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে অফকম বলেছে, বয়স যাচাই ব্যবস্থায় আরও কঠোরতা প্রয়োজন।

এদিকে শিশু নিরাপত্তা বাড়াতে কিছু নতুন পদক্ষেপ নিতে সম্মত হয়েছে মেটা, স্ন্যাপচ্যাটের মালিক স্ন্যাপ এবং রোবলক্স। অফকম জানিয়েছে, স্ন্যাপচ্যাট যুক্তরাজ্যে ডিফল্টভাবে অপরিচিত প্রাপ্তবয়স্কদের শিশুদের সঙ্গে যোগাযোগ বন্ধ করবে এবং আরও উন্নত বয়স যাচাই ব্যবস্থা চালু করবে।

অন্যদিকে, রোবলক্স ১৬ বছরের কম বয়সীদের জন্য ডাইরেক্ট চ্যাট সম্পূর্ণ বন্ধ করার সুযোগ দেবে। মেটা ইনস্টাগ্রামে কিশোরদের সংযোগ তালিকা গোপন রাখবে এবং সন্দেহজনক যৌন হয়রানিমূলক বার্তা শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করবে।

প্রতিবেদন প্রকাশের পর টিকটক জানায়, তারা ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সরাসরি বার্তা পাঠানোর সুবিধা বন্ধ রেখেছে। এ ছাড়া ইউটিউব জানিয়েছে, তাদের শর্টস ভিডিও ফিডে সময়সীমা নির্ধারণের সুবিধা রয়েছে, যা অভিভাবকরা নিয়ন্ত্রণ করতে পারেন।

এদিকে যুক্তরাজ্য সরকার ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকারের পরামর্শ প্রক্রিয়া আগামী ২৬ মে শেষ হবে। দেশটির শিক্ষা কমিটিও এরই মধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সুপারিশ করেছে।

অনলাইন নিরাপত্তাবিষয়ক গবেষকরা বলছেন, শিশুদের সুরক্ষায় শুধু কনটেন্ট মুছে ফেলা যথেষ্ট নয়। বরং প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদম কীভাবে শিশুদের সামনে ক্ষতিকর কনটেন্ট পৌঁছে দিচ্ছে, সেটি নিয়েও কঠোর নজরদারি প্রয়োজন।

সূত্র: বিবিসি

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

২৬ মে ২০২৬
দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
২৪ মে ২০২৬
গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
২৪ মে ২০২৬
বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. দিনাজপুরে নতুন গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু
  2. গুগলের ফ্রি স্টোরেজ নীতিতে পরিবর্তন, নতুন ব্যবহারকারীরা চাপে
  3. বাংলাদেশের বাজারে লেনোভো এআই পাওয়ারড গেমিং ল্যাপটপ উন্মোচন
  4. পর্যালোচনা সভায় প্রযুক্তিগত রূপান্তরে সমন্বিত উদ্যোগের আহ্বান আইসিটি মন্ত্রীর
  5. ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার: আইসিটি মন্ত্রী
  6. নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করল দেশি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x