Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ অক্টোবর ২০২৬
আরও খবর
উইন্ডোজ ১১-তে স্বয়ংক্রিয় আপডেট সাময়িকভাবে বন্ধ করবেন যেভাবে
এআই বুটক্যাম্পে ৮০ তরুণকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল গ্রামীণফোন একাডেমি
ভিজিএ নাকি এইচডিএমআই, কোন ক্যাবল ব্যবহার করবেন?
যেভাবে হোমজিম খাতে বিপ্লব ঘটালেন উদ্যোক্তা সাজ্জাদ রাশেদ
এআই দিয়ে তৈরি গান চেনা যাবে ইউটিউব মিউজিকে

১৪ ঘণ্টা নেভিগেশন, ২০ ঘণ্টা ভিডিও-ভিভো ওয়াই৩২-এ যেসব সুবিধা

এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ অক্টোবর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১২:৪৫, ১৭ অক্টোবর ২০২৬
আপডেট: ১২:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩২। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা ও আকর্ষণীয় নকশার সমন্বয়ে তৈরি ফোনটি বিশেষভাবে ব্যস্ত পেশাজীবী ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দৈনন্দিন কাজের কথা বিবেচনায় রেখে তৈরি করা হয়েছে।

ক্লায়েন্টের সঙ্গে বৈঠক, পণ্য সরবরাহের খোঁজ রাখা কিংবা ব্যবসায়িক যোগাযোগ-দিনভর নানা কাজে ব্যস্ত থাকতে হয় পেশাজীবীদের। এসব কাজ নির্বিঘ্নে পরিচালনার জন্য নির্ভরযোগ্য স্মার্টফোনের গুরুত্ব বাড়ছে। এ বিষয়টি বিবেচনায় রেখেই ভিভো ওয়াই৩২ বাজারে এনেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘস্থায়ী ব্যাটারি

ভিভো ওয়াই৩২-এর অন্যতম আকর্ষণ ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, ফোনটিতে একটানা ১৪ ঘণ্টা নেভিগেশন, ২০ ঘণ্টা স্বল্পদৈর্ঘ্য ভিডিও দেখা এবং ৩৬ ঘণ্টা ফোনে কথা বলা সম্ভব।

ফোনটিতে রয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কার্যক্ষমতা বজায় রাখার উপযোগী কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। ফলে বাইরে কাজ করা, যাতায়াত কিংবা দীর্ঘ কর্মদিবসে ব্যবহারকারীরা ফোনের চার্জ নিয়ে তুলনামূলক নিশ্চিন্ত থাকতে পারবেন।

দীর্ঘমেয়াদি ব্যবহারের কথা বিবেচনায় নিয়ে এতে যুক্ত করা হয়েছে ছয় বছর পর্যন্ত ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার প্রযুক্তি। এর লক্ষ্য দীর্ঘ সময় ধরে ব্যাটারির কার্যক্ষমতা বজায় রাখা।

পানি ও ধুলোবালি প্রতিরোধে সুরক্ষা

দৈনন্দিন ব্যবহারে দুর্ঘটনাজনিত ক্ষতির ঝুঁকি কমাতে ফোনটিতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার এবং আইপি৬৯ রেটিং। ভিভোর তথ্য অনুযায়ী, এসব সুবিধা ফোনটিকে পানি, ধুলোবালি ও অনাকাঙ্ক্ষিত আঘাতের বিরুদ্ধে সুরক্ষা দিতে সহায়তা করবে। ফলে বাইরে কাজ করা কিংবা প্রতিকূল পরিবেশে চলাফেরার সময় ফোনটি ব্যবহারে সুবিধা পাওয়া যাবে।

নকশা ও রঙ

ভিভো ওয়াই৩২-এ রয়েছে মেটালিক ক্যামেরা নকশা ও ডায়নামিক নোটিফিকেশন লাইট। ফোনটি পাওয়া যাচ্ছে টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ-এই দুই রঙে।

কিস্তিতে কেনা ও পুরস্কারের সুযোগ

নতুন ফোনটি কেনার ক্ষেত্রে সীমিত সময়ের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে ভিভো। নির্দিষ্ট শর্তে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে সর্বোচ্চ নয় মাসের হায়ার পারচেজ কিস্তি সুবিধায় ফোনটি কেনা যাবে।

এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে ক্রেতাদের রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ রয়েছে। যোগ্য গ্রাহকদের জন্য নিশ্চিত উপহার হিসেবে থাকছে সিলভার মেম্বারশিপ।

দীর্ঘস্থায়ী ব্যাটারি, সুরক্ষা সুবিধা ও বিশেষ কেনাকাটার অফারের সমন্বয়ে ভিভো ওয়াই৩২ ব্যস্ত পেশাজীবী ও উদ্যোক্তাদের দৈনন্দিন ব্যবহারের জন্য নতুন একটি বিকল্প হিসেবে এসেছে।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

৫০ মিনিট আগে
উইন্ডোজ ১১-তে স্বয়ংক্রিয় আপডেট সাময়িকভাবে বন্ধ করবেন যেভাবে
১৬ অক্টোবর ২০২৬
এআই বুটক্যাম্পে ৮০ তরুণকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল গ্রামীণফোন একাডেমি
১৬ অক্টোবর ২০২৬
ভিজিএ নাকি এইচডিএমআই, কোন ক্যাবল ব্যবহার করবেন?
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চিপের দাম বাড়ায় ১৪ বছরের সর্বনিম্নে স্মার্টফোন সরবরাহ
  2. এআই বুটক্যাম্পে ৮০ তরুণকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল গ্রামীণফোন একাডেমি
  3. ভিজিএ নাকি এইচডিএমআই, কোন ক্যাবল ব্যবহার করবেন?
  4. যেভাবে হোমজিম খাতে বিপ্লব ঘটালেন উদ্যোক্তা সাজ্জাদ রাশেদ
  5. এআই দিয়ে তৈরি গান চেনা যাবে ইউটিউব মিউজিকে
  6. এআই প্রতিযোগিতায় এগোতে ইউরোপে বড় বিনিয়োগের পরিকল্পনা এনভিডিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x