কম্পিউটারের পারফরম্যান্স ও চালু থাকা প্রোগ্রাম দেখবেন যেভাবে
কম্পিউটারে বর্তমানে কোন কোন প্রোগ্রাম চালু রয়েছে এবং সিস্টেমের পারফরম্যান্স কেমন, তা সহজেই দেখা যায় টাস্ক ম্যানেজারের মাধ্যমে। এ জন্য কোনো অতিরিক্ত সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। উইন্ডোজের একটি ছোট কমান্ড ব্যবহার করেই এটি চালু করা সম্ভব।
যেভাবে করবেন
প্রথমে কিবোর্ড থেকে উইন্ডোজ + আর বাটন একসঙ্গে চাপুন। এরপর স্ক্রিনে রান উইন্ডো চালু হলে সেখানে taskmgr লিখুন। এরপর এন্টার বাটন চাপলেই চালু হবে টাস্ক ম্যানেজার।
কী কী তথ্য দেখতে পারবেন?
টাস্ক ম্যানেজারের মাধ্যমে কম্পিউটারে চালু থাকা অ্যাপ্লিকেশন এবং ব্যাকগ্রাউন্ডে চলমান প্রোগ্রামগুলোর অবস্থা জানা যায়। পাশাপাশি সিপিইউ, র্যাম, ডিস্ক ও নেটওয়ার্কের ব্যবহার পর্যবেক্ষণ করা যায়।
কম্পিউটার হঠাৎ ধীরগতির হয়ে গেলে কোন প্রোগ্রাম বেশি সিস্টেম রিসোর্স ব্যবহার করছে, তা সহজেই শনাক্ত করা সম্ভব। ফলে অপ্রয়োজনীয় প্রোগ্রাম বন্ধ করে কম্পিউটারের স্বাভাবিক গতি বজায় রাখতে এই পদ্ধতি বেশ কার্যকর।

ফিচার ডেস্ক