Skip to main content
NTV Online

বিজ্ঞান ও প্রযুক্তি

বিজ্ঞান ও প্রযুক্তি
  • অ ফ A
  • প্রযুক্তির খবর
  • মোবাইল ও ট্যাব
  • কম্পিউটার
  • ওয়েবসাইট
  • সামাজিক মাধ্যম
  • ট্রেন্ডিং
  • গেমিং ও গেজেট
  • অ্যাপস
  • ক্যামেরা
  • উদ্ভাবন
  • গবেষণা
  • অন্যান্য
  • টিউটোরিয়াল
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • প্রযুক্তির খবর
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬
আরও খবর
কিউসিওয়াইয়ের পণ্যে ১৮ মাসের ওয়ারেন্টি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
সাইবার বুলিংয়ের শিকার হলে মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন
কম্পিউটারের পারফরম্যান্স ও চালু থাকা প্রোগ্রাম দেখবেন যেভাবে
এইচডিডি নাকি এসএসডি, ল্যাপটপ বা পিসির জন্য কোনটি ভালো?
এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংকে পুনর্বহাল, শেয়ারে ৩০ শতাংশ উত্থান

ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোনের ফার্স্ট সেল উদযাপন অপোর

এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১১:৫০, ২৫ নভেম্বর ২০২৬
আপডেট: ১৫:১৬, ২৫ নভেম্বর ২০২৬

বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ফার্স্ট সেল উদযাপন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকার মতিঝিলে অবস্থিত অপোর ফ্ল্যাগশিপ স্টোরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অপোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও গণমাধ্যমকর্মী, ডিজিটাল কনটেন্ট নির্মাতা ও ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্রেতারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের ক্রেতাদের কাছে প্রিমিয়াম প্রযুক্তি, নতুন উদ্ভাবন ও সংযুক্ত প্রযুক্তিপণ্য ব্যবহারের অভিজ্ঞতা পৌঁছে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এ আয়োজন করা হয়েছে।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের সবচেয়ে বড় আকর্ষণ এর ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান, আল্ট্রা-ওয়াইড ও টেলিফটো—তিনটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ ক্যামেরা ব্যবস্থা বিভিন্ন দূরত্ব ও দৃষ্টিকোণ থেকে ছবির সূক্ষ্ম বিবরণ ধারণ করতে পারে।

অপোর দাবি, কেবল ছবির রেজ্যুলুশন বাড়ানোর ওপর গুরুত্ব না দিয়ে মানুষের চোখে দেখা দৃশ্যের স্বাভাবিক রূপ ছবিতে তুলে ধরার লক্ষ্যেই ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্যামেরা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ জন্য এতে ব্যবহার করা হয়েছে নতুন প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিন। এটি ছবির রং, আলো ও সূক্ষ্ম বিবরণ আরও স্বাভাবিকভাবে ফুটিয়ে তুলতে কাজ করে।

রঙে আরও নিখুঁততা

ফোনটিতে রয়েছে ট্রু কালার ক্যামেরা। এতে ২৪-চ্যানেলের মাল্টিস্পেকট্রাল সেন্সিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাধারণ ক্যামেরা মূলত লাল, সবুজ ও নীল রঙের তথ্যের ওপর নির্ভর করলেও এ প্রযুক্তি আশপাশের আলো থেকে অতিরিক্ত বর্ণতথ্য সংগ্রহ করতে পারে।

ফলে মিশ্র আলোসহ জটিল আলোকপরিবেশেও রঙের সূক্ষ্ম পার্থক্য শনাক্ত করা সহজ হয়। এর মাধ্যমে ত্বকের রং, আকাশ ও গাছপালার মতো পরিচিত রং অতিরিক্ত কৃত্রিমতা ছাড়াই আরও স্বাভাবিক ও প্রাণবন্তভাবে তুলে ধরা সম্ভব বলে জানিয়েছে অপো।

ক্যামেরা ব্যবস্থায় ১৫ ইভি পর্যন্ত উচ্চমাত্রার ডায়নামিক রেঞ্জ রয়েছে। ফলে অতিরিক্ত উজ্জ্বল ও অন্ধকার—দুই ধরনের অংশেরই বিস্তারিত তথ্য ধরে রাখার সক্ষমতা বাড়ে। লুমো ন্যাচারাল টোন ইঞ্জিন আলো ও ছায়ার ভারসাম্য বজায় রাখে। অন্যদিকে লুমো হাইপার পিক্সেল ইঞ্জিন ছবির তথ্য প্রক্রিয়াজাত করার সময় কৃত্রিমভাবে ধার বাড়ানো কমিয়ে সূক্ষ্ম বিবরণ ও টেক্সচার অক্ষুণ্ণ রাখতে কাজ করে।

উন্নত ভিডিও ধারণ

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ডে ৮কে ভিডিও ধারণ, সর্বোচ্চ ১২০ ফ্রেম প্রতি সেকেন্ডে ৪কে ভিডিও ধারণ এবং ৪কে ডলবি ভিশন সুবিধা রয়েছে। পাশাপাশি ‘ওপেন গেট ক্যাপচার’ সুবিধার মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের ভিডিও ধারণ ও সম্পাদনায় আরও বেশি স্বাধীনতা দেওয়ার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

শক্তিশালী হার্ডওয়্যার

ক্যামেরার পাশাপাশি ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো চিপসেট, ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি সংরক্ষণক্ষমতা। এতে রয়েছে ৬ দশমিক ৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এবং ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

চার্জিংয়ের জন্য রয়েছে ৮০ ওয়াট সুপারভুক তারযুক্ত চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক তারবিহীন চার্জিং সুবিধা।

অপো জানিয়েছে, স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ বিভিন্ন সংযুক্ত প্রযুক্তিপণ্য নিয়ে নিজেদের প্রযুক্তি-পরিবেশ আরও বিস্তৃত করছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে বাংলাদেশে আরও উন্নত ফ্ল্যাগশিপ স্মার্টফোন, উদ্ভাবনী আইওটি পণ্য ও স্মার্ট ডিভাইস আনার পরিকল্পনাও রয়েছে।

দাম ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা

অনুষ্ঠানে অপো বাংলাদেশ অনুমোদিত এক্সক্লুসিভ পরিবেশকের মহাব্যবস্থাপক ডেমন ইয়াং বলেন, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের মাধ্যমে বাংলাদেশে ফটোগ্রাফির নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য রয়েছে অপোর। বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা ও ‘ট্রু টু আইজ’ ইমেজিং দর্শনের মাধ্যমে এ ফোন তৈরি করা হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, স্মার্টফোনের পাশাপাশি ট্যাবলেট, ইয়ারবাড ও স্মার্টওয়াচসহ বিভিন্ন পণ্য নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রযুক্তি-পরিবেশ তৈরি করছে অপো। ভবিষ্যতে বাংলাদেশে আরও উচ্চমানের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ও উদ্ভাবনী আইওটি পণ্য আনার পরিকল্পনা রয়েছে।

কনটেন্ট নির্মাতাদের জন্য অপোর নতুন ফোনে যেসব সুবিধা

কনটেন্ট নির্মাতাদের জন্য স্মার্টফোনকে আরও কার্যকর করে তুলতে একাধিক সুবিধা রাখা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন অপোর মিডিয়া ম্যানেজার জাফরুল আবেদিন রকি। তিনি বলেন, যারা নিয়মিত ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করেন, তাদের সব সময় ভারী ব্যাগ কিংবা একাধিক লেন্স বহন করার প্রয়োজন হবে না। ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের ক্যামেরা ব্যবহার করে কাছের ও দূরের বিভিন্ন মুহূর্ত সহজেই ছবি ও ভিডিওতে ধারণ করা সম্ভব। ফোনটির অন্যতম সুবিধা ওপেন গেট। এর মাধ্যমে নির্দিষ্ট অনুপাতের ফ্রেমে ভিডিও ধারণ করার পর সম্পাদনার সময় প্রয়োজন অনুযায়ী সেটিকে ৯:১৬ কিংবা ১৬:৯ অনুপাতে পরিবর্তন করা যায়। ফলে একই ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম বা প্ল্যাটফর্মের উপযোগী করে নেওয়া সহজ হবে।

ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স এখন ঢাকার মতিঝিলে অপোর ফ্ল্যাগশিপ স্টোর এবং দেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে পাওয়া যাচ্ছে। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে-দুটি রঙে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি সংরক্ষণক্ষমতার সংস্করণটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা।

অল-ইন-ওয়ান ফ্ল্যাগশিপ ফোন: ২০০ মেগাপিক্সেলের তিন ক্যামেরা, ৮কে ভিডিও, ১৬ জিবি র‍্যাম, ৫১২ জিবি সংরক্ষণক্ষমতা ও ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সমন্বয়ে ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সকে অপো তাদের উচ্চমানের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে বাজারে এনেছে।

প্রযুক্তি

সংশ্লিষ্ট সংবাদ: প্রযুক্তি

১ ঘন্টা আগে
কিউসিওয়াইয়ের পণ্যে ১৮ মাসের ওয়ারেন্টি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর তৌসিফ
২ ঘন্টা আগে
সাইবার বুলিংয়ের শিকার হলে মেয়েরা অজান্তে যে ৯ ভুল করেন
৩ ঘন্টা আগে
কম্পিউটারের পারফরম্যান্স ও চালু থাকা প্রোগ্রাম দেখবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এইচডিডি নাকি এসএসডি, ল্যাপটপ বা পিসির জন্য কোনটি ভালো?
  2. এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংকে পুনর্বহাল, শেয়ারে ৩০ শতাংশ উত্থান
  3. কম দামে লেনোভোর অল-ইন-ওয়ান পিসি, থাকছে যেসব সুবিধা
  4. সাইবার নিরাপত্তায় ক্যাসপারস্কিকে ‘মার্কেট লিডার’ বলল আইএসজি
  5. গুগল ফটোজ, গ্যালারি নাকি ড্রাইভ—কোনটি কী কাজে লাগে?
  6. জাইস ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা নিয়ে ভিভো ভি৮০

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x