Skip to main content
NTV Online
Dektop Mobile

ভ্রমণ

ভ্রমণ
  • অ ফ A
  • ট্রাভেলগ
  • কোথায়, কীভাবে
  • দর্শনীয় স্থান
  • টিপস
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • ভ্রমণ
  • ট্রাভেলগ
ফিচার ডেস্ক
১৬:৫০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:২৮, ২৯ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১৬:৫০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:২৮, ২৯ জুলাই ২০২৬
আরও খবর
পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
নদীপথে লঞ্চে চড়ে বরিশাল সফর করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব
ভিসা নীতিতে ৬টি বড় পরিবর্তন আনল আরব আমিরাত

কেন আপনার অস্ট্রিয়া যাওয়া উচিত? রইল ৫ কারণ

ফিচার ডেস্ক
১৬:৫০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:২৮, ২৯ জুলাই ২০২৬
ফিচার ডেস্ক
১৬:৫০, ২৯ জুলাই ২০২৬
আপডেট: ২২:২৮, ২৯ জুলাই ২০২৬
ছবি : আনস্প্ল্যাশ

পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, যেখানে পা রাখলেই মনে হয় কোনো নিখুঁত জলরঙের ক্যানভাসে এসে পৌঁছেছি। আল্পস পর্বতের বরফাবৃত চূড়া, রূপকথার মতো গুছিয়ে রাখা গ্রাম, নীল জলের স্বচ্ছ হ্রদ আর রাজকীয় প্রাসাদের শহরের নাম অস্ট্রিয়া। প্রকৃতির নিজ হাতে গড়া এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে ঘুরে আসার এক চমৎকার পরিকল্পনা হতে পারে ভ্রমণপিপাসুদের জন্য আজীবনের এক দারুণ প্রাপ্তি।

তাই আপনি খাবারপ্রেমী হোন, ইতিহাসপ্রেমী হোন কিংবা কেবল এক অনন্য সাংস্কৃতিক অভিজ্ঞতার সন্ধানে থাকুন না কেন, অস্ট্রিয়া ভ্রমণ আপনাকে বৈচিত্র্যময় সব আকর্ষণের সন্ধান দেবে। ভিয়েনা, লিন্টজ এবং সালজবার্গ সহ আরো পাঁচ কারণে আপনি অস্ট্রিয়ায় যেতে পারেন

১. মনোমুগ্ধকর শহর

অস্ট্রিয়া এমন কিছু মনোমুগ্ধকর শহরের এক সংগ্রহ, যা ঐতিহাসিক আভিজাত্য এবং নজরকাড়া প্রাকৃতিক দৃশ্যে ভরপুর।

ভিয়েনার রাজকীয় জাঁকজমক, সালজবার্গের সংগীত ঐতিহ্য এবং লিন্টজের সাংস্কৃতিক রত্নভাণ্ডার এই শহরগুলো সংস্কৃতি, ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ উপহার দেয়, যা অস্ট্রিয়াকে ভ্রমণপিপাসুদের জন্য এক আনন্দময় গন্তব্যে পরিণত করেছে।

২. সুস্বাদু খাবার ও ডেজার্ট সংস্কৃতি

অস্ট্রিয়া খাদ্যপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। দেশটি ভিয়েনার স্নিটজেল এবং ঐতিহ্যবাহী সসেজের মতো ভারী খাবারের জন্য বিখ্যাত। স্থানীয় রেস্তোরাঁ ও টাভার্নে এসব সুস্বাদু খাবারের স্বাদ নিতে ভুলবেন না। অস্ট্রিয়ান খাবার লোভনীয় ডেজার্টের জন্যও পরিচিত এবং আইকনিক সাকের টর্ট একটি  অন্যতম পদ। এপ্রিকট জ্যামের স্তরে মোড়ানো এই চকোলেট কেকটি একটি রন্ধনশিল্পের মাস্টারপিস।

ভিয়েনার মনোমুগ্ধকর ক্যাফেগুলো দেখতে ভুলবেন না, যা অস্ট্রিয়ান সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ক্যাফে সেন্ট্রাল, ক্যাফে সাকের এবং ডেমেল হলো ঐতিহ্যবাহী এমন কিছু প্রতিষ্ঠান, যেখানে আপনি কফি, সাকের কেকের মতো পেস্ট্রি ছাড়াও ভিয়েনিজ অ্যাপেল স্ট্রুডেল ও কাইসারশমার্ন এবং ভিয়েনার ক্যাফে সংস্কৃতির কালজয়ী আবহ উপভোগ করতে পারবেন।

৩. পাহাড়ের সান্নিধ্য

অস্ট্রিয়ার অনন্য ভৌগোলিক অবস্থান সারা বছর পাহাড়ি অ্যাডভেঞ্চারের সুযোগ করে দেয়। গ্রীষ্মকালে আল্পাইন হ্রদগুলো তাদের স্ফটিকস্বচ্ছ জলরাশি নিয়ে হাতছানি দেয়। সাঁতার কাটা, নৌভ্রমণ কিংবা হাইকিং যাঁদের যা-ই পছন্দ হোক না কেন, অস্ট্রিয়ান আল্পস পর্বতমালা আউটডোর বিনোদনের অফুরন্ত সুযোগ দেয়।

অস্ট্রিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং ভিয়েনা, লিন্টজ ও সালজবার্গের আশেপাশের অঞ্চলগুলো এর ব্যতিক্রম নয়। এই এলাকার মনোরম দৃশ্যগুলো শহুরে জীবনের কোলাহল থেকে এক শান্তির আশ্রয় এনে দেয়। রাজধানী ঠিক বাইরে অবস্থিত ভিয়েনা উডসে  গিয়ে ঘুরে দেখতে পারেন সবুজ বনভূমি, ছোট পাহাড় এবং হাইকিং ট্রেইল। লিন্টজের কাছে দানিউব উপত্যকা নাটকীয় খাড়া পাহাড় এবং শান্ত নদী দৃশ্য দিয়ে মুগ্ধ করে।

সালজবার্গের নিকটবর্তী সালজকামারগুট সালজবার্গের  অঞ্চলটি উলফগ্যাংসি, হালস্টাটার সি এবং আটারসির মতো আল্পাইন হ্রদের এক বিশাল ভাণ্ডার। এই স্ফটিকস্বচ্ছ হ্রদগুলো সাঁতার কাটা, জলক্রীড়া বা কেবল জলের ধারে সময় কাটানোর জন্য উপযুক্ত। সালজকামারগুট অঞ্চলটি ট্রেকিংয়ের জন্যও দারুণ এক গন্তব্য, যেখানকার ট্রেইলগুলো সব ঋতুতে অস্ট্রিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে।

৪. রাজকীয় ইতিহাস ও স্থাপত্য

অস্ট্রিয়ার রাজকীয় ইতিহাস এর স্থাপত্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ভিয়েনা, লিন্টজ এবং সালজবার্গ শহরগুলো অসাধারণ সব জাদুঘর এবং স্থাপত্যের সুনিপুণ নিদর্শনালয়ে ভরপুর। সাম্রাজ্যের রাজধানী ভিয়েনায় রয়েছে শোনব্রুন এবং বেলভেডারের মতো বড় বড় রাজপ্রাসাদ, যেখানে বিশাল শিল্প সংগ্রহ সংরক্ষিত আছে।

লিন্টজে গিয়ে দেখে আসতে পারেন আধুনিক স্থাপত্যের এক মাস্টারপিস আর্স ইলেকট্রনিকা সেন্টার  যেখানে শিল্প, প্রযুক্তি এবং সমাজ সম্পর্কিত প্রদর্শনী রয়েছে। মোৎসার্টের জন্মস্থান সালজবার্গে রয়েছে জমকালো সালজবার্গ ক্যাথেড্রাল এবং ঐতিহাসিক হোহেনসালজবার্গ দুর্গ। প্রতিটি শহরই একটি জীবন্ত জাদুঘর যা অস্ট্রিয়ার সমৃদ্ধ রাজকীয় ঐতিহ্যকে তুলে ধরে।

৫. সমৃদ্ধ সংস্কৃতি, সংগীত ও ঐতিহ্য

অস্ট্রিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্বজুড়ে সমাদৃত এবং এর সংগীতের দৃশ্যপট এই ঐতিহ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মোৎসার্ট ও বিথোভেনের ধ্রুপদী সৃষ্টি থেকে শুরু করে শ্লেগার  সংগীতের ঐতিহ্যবাহী সুর অস্ট্রিয়া এক সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সংগীতের অভিজ্ঞতা দেয়। ভিয়েনা স্টেট অপেরায় একটি ক্লাসিক্যাল কনসার্ট উপভোগ করুন কিংবা সালজবার্গ ফেস্টিভ্যালের পরিবেশনায় নিজেকে মিলিয়ে দিন।

তাছাড়া, বড়দিনের মৌসুমে অস্ট্রিয়ার উৎসবমুখর রূপ প্রাণ ফিরে পায়, যেখানে বিখ্যাত ক্রিসমাস মার্কেটগুলোতে ঐতিহ্যবাহী সংগীত, ঝলমলে আলো ও মৌসুমী সুস্বাদু খাবারের এক জাদুকরি মিশ্রণ দেখা যায়। এ ছাড়া আপনি জনপ্রিয় শ্লেগার সংগীতের আমেজও উপভোগ করতে পারেন, যা পাবলিক ফেস্টিভ্যাল ও স্কিইং পরবর্তী আড্ডায় এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে অস্ট্রিয়ার প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও বাড়িয়ে তোলে।

অবশেষে সব গুছিয়ে যখন কেউ অস্ট্রিয়ার কোনো এক পাহাড়ি ক্যাফেতে বসে ধোঁয়া ওঠা কফি কাপে চুমুক দেন, আর দূরের বরফাবৃত চূড়া থেকে ভেসে আসা বাতাসের সুর শোনেন তখন আপনার মনে হয়, ছবির চেয়েও সুন্দর কোনো পৃথিবীতে এসে পৌঁছেছেন।  

তথ্যসূত্র : লিওনার্দো হোটেল ডটকম

ভ্রমণ

সংশ্লিষ্ট সংবাদ: ভ্রমণ

১০ আগস্ট ২০২৬
পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
০৯ আগস্ট ২০২৬
নদীপথে লঞ্চে চড়ে বরিশাল সফর করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
০৬ আগস্ট ২০২৬
আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. পাহাড়ে হারিয়ে গেলেন সারা আলি খান, শেয়ার করলেন ডেভিড ম্যাককালোর বার্তা!
  2. বরিশালের মিষ্টির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
  3. নদীপথে লঞ্চে চড়ে বরিশাল সফর করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত
  4. আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, টিকিট কাটবেন যেভাবে
  5. জুলাই স্মৃতি জাদুঘরে কখন যাবেন, অগ্রিম টিকিট অনলাইনে কীভাবে পাবেন, প্রবেশমূল্য কত?
  6. ৫ আগস্ট বান্দরবানের চার পর্যটনকেন্দ্রে প্রবেশ মূল্য ফ্রি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x