Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • আরব দুনিয়া
কামাল পারভেজ অভি, মক্কা
১০:১৫, ১৮ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৮, ১৮ অক্টোবর ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১০:১৫, ১৮ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৮, ১৮ অক্টোবর ২০২০
আরও খবর
হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
চুক্তির ‘কাছাকাছি’, হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান ও যুক্তরাষ্ট্র কী চায়?
হরমুজের নিরাপত্তা নিয়ে ইরান-ওমান চুক্তি, বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের
ওমরাহযাত্রীদের জন্য নতুন নিয়ম চালু করছে সৌদি আরব

ওমরাহর দ্বিতীয় ধাপ শুরু, খুলল মহানবীর (সা.) রওজা

কামাল পারভেজ অভি, মক্কা
১০:১৫, ১৮ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৮, ১৮ অক্টোবর ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১০:১৫, ১৮ অক্টোবর ২০২০
আপডেট: ১০:১৮, ১৮ অক্টোবর ২০২০
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে মহানবীর (সা.) রওজা মোবারক। ছবি : এনটিভি

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার (১৮ অক্টোবর) ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য খুলে দেওয়া হলো সৌদি আরবের মদিনা মুনাওয়ারায় মহানবীর (সা.) রওজা মোবারক।

গতকাল শনিবার সৌদি আরবের হজবিষয়ক মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানান, ১৮ অক্টোবর থেকে ওমরাহর নিবন্ধনের জন্য নির্দিষ্ট অ্যাপ ‘ইতামারনা’য় নিবন্ধন করে রওজা মোবারক জিয়ারত করা যাবে।

করোনা মহামারির শুরুর দিকে সৌদি আরবের সব মসজিদ বন্ধ করে দেওয়ার পর ৩১ মে থেকে মসজিদে নববী খুলে দেওয়া হলেও পুরাতন মসজিদ ও রিয়াজুল জান্নাতে নামাজ এবং রওজা শরিফের জিয়ারত স্থগিত ছিল। মুসল্লিরা ‘ইতামারনা’ অ্যাপে নিবন্ধন করে নির্দিষ্ট গেট দিয়ে রওজা মোবারকে প্রবেশ করতে পারবেন। নিবন্ধনের সময় রিয়াজুল জান্নাতে নামাজ আদায় ও রওজায় সালাম পেশের সময় উল্লেখ করে দেওয়া হচ্ছে। একজন জিয়ারতকারী ৩০ মিনিট সময় পাবেন নামাজ আদায় ও জিয়ারত করার জন্য।

রওজা শরিফে সালাম পেশের জন্য ১ নম্বর গেট বাব আস সালাম দিয়ে পুরুষেরা প্রবেশ করবেন। আর রিয়াজুল জান্নাতে নামাজ আদায়ের জন্য ৩৮ নম্বর গেট বাবে বিলাল দিয়ে প্রবেশ করতে হবে। নারীরা ২৪ নম্বর গেট বাবে উসমান দিয়ে প্রবেশ করে নামাজ আদায় ও রওজায় সালাম পেশ করবেন।

তবে নিবন্ধনহীন কাউকে রিয়াজুল জান্নাত ও রওজা শরিফে ঢুকতে দেওয়া হবে না। নিবন্ধনের সময় করোনা নেগেটিভ রিপোর্ট অবশ্যই জমা দিতে হবে।

অন্যদিকে, আজ রোববার থেকে মক্কার মসজিদুল হারামে শুরু হচ্ছে ওমরাহ পালনের দ্বিতীয় পর্ব। এ পর্বে দেশটিতে বসবাসরত বাংলাদেশি ও বিভিন্ন দেশের প্রবাসী ও সৌদি নাগরিকসহ আড়াই লাখ মুসল্লি ওমরাহ পালনের সুযোগ পাবেন। দেশটির ইংরেজি দৈনিক সৌদি গেজেট তাদের খবরে এ তথ্য জানিয়েছে।

সৌদি সরকার এই আড়াই লাখ নাগরিকসহ এ দফায় মোট ছয় লাখ মুসল্লিকে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে।

তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরাহর তৃতীয় ধাপে সৌদি আরবের বাইরের দেশের নাগরিকেরা ওমরাহ করার সুযোগ পাবেন। এ সময় প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরাহ পালন করতে পারবেন এবং মসজিদের ভেতরে ৬০ হাজার মুসল্লিকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে বলেও ঘোষণা করেছে সৌদি হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।

করোনা-পরবর্তী কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম ও শর্ত পালন সাপেক্ষে গত ৪ অক্টোবর থেকে প্রথম ধাপে ওমরাহ পালন শুরু হয়। এরই মধ্যে প্রথম ধাপে নিয়মতান্ত্রিকভাবে ওমরাহ সম্পন্ন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা ।

সর্বাধিক পঠিত
  1. রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
  2. হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  3. হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোলের বিরোধিতা ৮ শিপিং সংস্থার
  4. ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার
  5. বিশ্ববাজারে কমল তেলের দাম
  6. বিশ্ববাজারে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্বর্ণের দাম

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x