করোনা থেকে সেরে উঠেছেন ৫ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ ছাড়া পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সারি। এখন পর্যন্ত এ ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৪৫ হাজার ১৬৭ জনের। এ ছাড়া আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ লাখ ৮৮ হাজার ৪৫৮ জনে। এত মৃত্যু আর আক্রান্তের ভিড়ে সুস্থ হওয়ার খবরও মিলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৫ লাখ ৩৫ হাজার ৫৬৭ জন। এ ছাড়া চিকিৎসাধীন ১৫ লাখ ৭ হাজার ২৪৩ জন। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও এ খবর জানিয়েছে।
আরো জানানো হয়, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে চীনের মূল ভূখণ্ডে আক্রান্ত হয় ৮৪ হাজার ৫৯৩ জন এবং সেরে উঠেছে ৭৯ হাজার ১১২ জন। স্পেনে আক্রান্ত ১ লাখ ৮৫ হাজার ৩০৯ জন এবং সেরে উঠেছে ৭০ হাজার ৮৫৩ জন, ইরানে আক্রান্তের সংখ্যা ৭৭ হাজার ৯৯৫ এবং সুস্থ হয়েছে ৫২ হাজার ২২৯ জন, যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, এর বিপরীতে সুস্থ হয়েছে ৩৯ হাজার ৯৭৭ জন, ইতালিতে ১ লাখ ৬৮ হাজার ৯৪১ জন আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন এবং ফ্রান্সে মোট আক্রান্ত ১ লাখ ৬৫ হাজার এবং এ ভাইরাস থেকে সেরে উঠেছে ৩২ হাজার ৮১২ জন।
এ ছাড়া সুইজারল্যান্ডে ১৫ হাজার ৯০০ জন, কানাডায় ৯ হাজার ৩৭৯, অস্ট্রিয়ায় ৮ হাজার ৯৮৬, দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৭৫৭, বেলজিয়ামে ৭ হাজার ৫৬২, তুরস্কে ৭ হাজার ৮৯, অস্ট্রেলিয়ায় ৩ হাজার ৭৪৭ ও মালয়েশিয়ায় ২ হাজার ৭৬৬ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টিরও দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক