করোনা থেকে সেরে উঠেছে প্রায় ১৫ লাখ মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ সোমবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪১ লাখ ৮০ হাজার ৩০৩ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ পাঁচ হাজার ৬৬৭ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৩৮ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ৭৭৬ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে দুই লাখ ৫৬ হাজার ৩৩৬ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৭৬ হাজার ৪৩৯ জন, জার্মানিতে এক লাখ ৪৪ হাজার ৪০০, ইতালিতে এক লাখ পাঁচ হাজার ১৮৬, তুরস্কে ৯২ হাজার ৬৯১, ইরানে ৮৬ হাজার ১৪৩, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ১৪৪, ব্রাজিলে ৬৪ হাজার ৯৫৭ এবং ফ্রান্সে ৫৬ হাজার ২১৭ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া রাশিয়ায় ৩৪ হাজার ৩০৬ জন, কানাডায় ৩২ হাজার ৯৬, সুইজারল্যান্ডে ২৬ হাজার ৬০০, মেক্সিকো ২১ হাজার ৮২৪, অস্ট্রিয়ায় ১৩ হাজার ৯৯১, বেলজিয়ামে ১৩ হাজার ৪৪২, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৩২, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ১৬৭ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ২৫ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং দুই লাখ ৮৩ হাজার ৮৬০ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক