করোনা থেকে সেরে উঠেছে ২৩ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে সারা বিশ্বে আজ মঙ্গলবার পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৮৭ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে সাড়ে ২৮ লাখ চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ২২৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২৩ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে চার লাখ ৬৪ হাজার ৬৭০ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৬১ হাজার ২০০, ব্রাজিলে এক লাখ ৫৩ হাজার ৮৩৩, ইতালিতে এক লাখ ৪১ হাজার ৯৮১, তুরস্কে এক লাখ ২০ হাজার ১৫, রাশিয়ায় এক লাখ ১৮ হাজার ৭৯৮ জন, ইরানে এক লাখ সাত হাজার ৭১৭, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২৭৭ এবং ফ্রান্সে ৬৫ হাজার ১৯৯ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া মেক্সিকোতে ৪৯ হাজার ৮৯০, কানাডায় ৪৪ হাজার ৬৩৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ২০০, বেলজিয়ামে ১৫ হাজার ২৯৭, অস্ট্রিয়ায় ১৫ হাজার ১৩৮, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ২৭৫, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৫৫২ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৯৭৯ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং তিন লাখ ৪৭ হাজার ৮৬১ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক