করোনা থেকে সেরে উঠেছে ৬ লাখের বেশি মানুষ
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৪ লাখ ছয় হাজার ৯০৫ জন। তাদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ২৪ হাজার ৮৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ২১৮ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ছয় লাখ ১৭ হাজার ১৩ জন সুস্থ হয়ে উঠেছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে স্পেনে সেরে উঠেছে ৭৭ হাজার ৩৫৭ জন। চীনের মূল ভূখণ্ডে ৭৭ হাজার ৮৪, যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ১২, ইরানে ৫৭ হাজার ২৩, ইতালিতে ৪৭ হাজার ৫৫ এবং ফ্রান্সে ৩৬ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছে।
এ ছাড়া সুইজারল্যান্ডে ১৭ হাজার ৮০০ জন, তুরস্কে ১১ হাজার ৯৭৬, কানাডায় ১১ হাজার ৮৪৩, অস্ট্রিয়ায় ১০ হাজার ৫০১, বেলজিয়ামে আট হাজার ৭৫৭, দক্ষিণ কোরিয়ায় আট হাজার ১১৪, অস্ট্রেলিয়ায় চার হাজার ২৩০ ও মালয়েশিয়ায় তিন হাজার ১৯৭ জন সুস্থ হয়ে উঠেছে।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং এক লাখ ৬৫ হাজার ৫৮ জন রোগী মারা গেছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

অনলাইন ডেস্ক