Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৭:৪৫, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৭:৪৭, ৩০ জুলাই ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১৭:৪৫, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৭:৪৭, ৩০ জুলাই ২০২০
আরও খবর
সমঝোতা স্মারকে ইরানের সাফল্য প্রত্যাশা ছাড়ানো, লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : পেজেশকিয়ান
গাজায় ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত ৯
দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক ইয়েমেনের হুতিদের

কাবা ঘরে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ

কামাল পারভেজ অভি, মক্কা
১৭:৪৫, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৭:৪৭, ৩০ জুলাই ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১৭:৪৫, ৩০ জুলাই ২০২০
আপডেট: ১৭:৪৭, ৩০ জুলাই ২০২০
 কাবা ঘরে স্বর্ণখচিত নতুন গিলাফ পরানো হচ্ছে। ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ বছর অত্যন্ত সতর্কতার সঙ্গে ও স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের কাজ সম্পন্ন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জিলহজ, সৌদির তারিখ) ফজরের নামাজের পর হজযাত্রীরা আরাফাতের ময়দানে চলে গেলে গিলাফ পরিবর্তনের কথা থাকলেও রীতি ভেঙে বুধবার রাতেই পুরোনো গিলাফ বদলে নতুন গিলাফ পরানোর কাজ শুরু হয়।

সৌদি আরবের সংবাদমাধ্যম সাবাক নিউজ এক প্রতিবেদনে জানায়, নতুন গিলাফ পরানোর কাজ শুরু করার কিছুক্ষণ পরই বৃষ্টি শুরু হয়। তবুও কাজ বন্ধ করা হয়নি। অব্যাহত প্রচেষ্টায় টানা পাঁচ ঘণ্টা সময় ধরে হারামাইন শরিফাইনের সভাপতির তত্ত্বাবধানে গিলাফ পরিবর্তনের প্রক্রিয়া শেষ করা হয়।

সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছে সৌদির প্রভাবশালী অনেক প্রতিষ্ঠান। এর আগে কাবার নতুন গিলাফ বাদশা আবদুল আজিজ কিসওয়া কমপ্লেক্স থেকে অত্যন্ত আধুনিক প্রযুক্তি ব্যবহৃত একটি বিশেষ ট্রাকে করে সুসজ্জিত বহরের মাধ্যমে মাসজিদুল হারাম পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ সময় যেকোনো ধরনের দুর্ঘটনা ও ক্ষয়ক্ষতি এড়াতে যাবতীয় সতর্কতা ও সাবধানতা অবলম্বন করা হয়।

কাবা শরিফের নতুন এই গিলাফে ৬৭০ কেজি খাঁটি রেশম, ১২০ কেজি খাঁটি স্বর্ণ এবং ১০০ কেজি রূপার সুতা ব্যবহার করা হয়েছে।

স্বর্ণের সুতা দিয়ে গিলাফের বিভিন্ন অংশে কোরআনের আয়াত লেখা হয়েছে। জানা যায়, গিলাফে ব্যবহৃত খাঁটি রেশম আনা হয়েছে ইতালি থেকে। স্বর্ণ এসেছে জার্মানি থেকে। অনুমান করা হচ্ছে, কাবার নতুন গিলাফের কাজ সম্পন্ন করতে প্রায় ২২ মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছে।

দুই শতাধিক শ্রমিক সারা বছর কাবার গিলাফ তৈরির কাজে নিয়োজিত থাকেন। গিলাফটি খুব টেকসই ও মানসম্মত উপায়ে তৈরি করা হয়। যেন রোদ-বৃষ্টিতে নষ্ট না হয়।

বৈশ্বিক মহামারি করোনার কারণে দেশ-বিদেশের এক হাজার হজযাত্রী নিয়ে এবারের হজের আয়োজন করেছে সৌদি সরকার। ভাইরাসের সংক্রমণ ও বিস্তাররোধে নজিরবিহীন স্বাস্থ্যবিধি মানা হচ্ছে হজ পালনের জায়গাগুলোতে।

সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x