বিশ্বে করোনায় মৃত প্রায় ২ লাখ ৮৪ হাজার
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ সোমবার সকালে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৮৩ হাজারের বেশি।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৪১ লাখ ৮০ হাজার ১৩৭ জন। তাদের মধ্যে বর্তমানে ২৪ লাখ পাঁচ হাজার ৬৯৫ জন চিকিৎসাধীন এবং ৪৭ হাজার ৩৬ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ১৪ লাখ ৯০ হাজার ৫৯০ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ৮৩ হাজার ৮৫২ জন রোগী মারা গেছে।
গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে গতকাল রোববার পর্যন্ত মোট ২২৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ১৪ হাজার ৬৫৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

অনলাইন ডেস্ক