যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে সাংবাদিক স্বপন হাইয়ের মৃত্যু
দৈনিক মানবজমিনের সাবেক সিনিয়র ফটোসাংবাদিক স্বপন হাই। ছবি : সংগৃহীত
দৈনিক মানবজমিনের সাবেক সিনিয়র ফটোসাংবাদিক স্বপন হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স হাসপাতালে গতকাল সোমবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় সোমবার রাত ১০টা ৫০ মিনিট) শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। স্বপন হাইয়ের যুক্তরাষ্ট্র প্রবাসী বড় ভাই আবদুল মতিন সাংবাদিকদের কাছে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্বপন হাই কয়েক বছর ধরে হৃদরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। দুই বছর আগে নিউইয়র্কে তাঁর ওপেন হার্ট সার্জারি হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক