Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
আরও খবর
ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১
সৌদি আরবে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে আগুনে পুড়ে ৮ বাংলাদেশির মৃত্যু
পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট
সৌদিতে একই সময়ে আরামকো ও জুবাইল গ্যাস স্থাপনায় বিস্ফোরণ-আগুন

৩ ঘণ্টায় শেষ করতে হবে পবিত্র উমরাহ

কামাল পারভেজ অভি, মক্কা
১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
কামাল পারভেজ অভি, মক্কা
১৯:০০, ২৬ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ১৯:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০
মক্কার মসজিদুল হারামে হাজিরা। পুরোনো ছবি

করোনাভাইরাসের মহামারির কারণে দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ৪ অক্টোবর থেকে পবিত্র উমরাহ পালনে অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। দুটি ধাপ অতিক্রম করে তৃতীয় ধাপে গিয়ে উমরাহ পালন স্বাভাবিক করা হবে।

প্রথম ধাপে একজন উমরাহ পালনকারী মাত্র তিন ঘণ্টা সময় পাবেন। অর্থাৎ নির্ধারিত এলাকায় প্রবেশ ও উমরাহ পালন শেষে বের হওয়া পর্যন্ত তিন ঘণ্টা সময় বরাদ্দ থাকবে। সৌদি গণমাধ্যম আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ৪ অক্টোবর থেকে প্রথম ধাপের উমরাহ পালন শুরু হবে। আই’তামারনা অ্যাপের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রথম ধাপে প্রতিদিন ছয় হাজার লোক উমরাহ পালন করতে পারবেন। যা কাবা শরিফের ধারণ ক্ষমতার ৩০ শতাংশ। দিনের ছয়টি পৃথক সময়ে উমরাহ পালন করবেন তারা। অর্থাৎ প্রত্যেক বার এক হাজার করে লোক উমরাহ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি পাবেন।

এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানতে হবে। এ ব্যাপারে উমরাহ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আর এ ধাপে কেবল সৌদি নাগরিক এবং দেশটিতে অবস্থানরত বিদেশি নাগরিকরাই উমরাহ করতে পারবেন। অর্থাৎ এই ধাপে অন্য কোনো দেশ থেকে গিয়ে কেউ উমরাহ করতে পারবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, উমরাহ পালনের দ্বিতীয় ধাপ শুরু হবে আগামী ১৮ অক্টোবর। তখন কাবা ঘরের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ তথা ১৫ হাজার লোক উমরাহ পালন করতে পারবেন।

এর পর আগামী ১ নভেম্বর থেকে বিদেশি নাগরিকদের উমরাহ পালনের অনুমতি দেওয়া হবে। তখন একবারে ২০ হাজার এবং প্রতিদিন ৬০ হাজার লোক উমরাহ পালন করতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদি আরবের ছয় হাজার নাগরিক ও স্থানীয় বাসিন্দা উমরাহ পালনের অনুমতি পাবেন। আর আগামী ১ নভেম্বর থেকে সৌদি আরবের বাইরের মুসল্লিরা কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন।

সর্বাধিক পঠিত
  1. বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
  2. ইয়েমেনের বন্দরে ফের হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ১১
  3. অস্ত্রের মজুত বাড়াতে মার্কিন প্রতিরক্ষা শিল্পকে পেন্টাগনের নির্দেশ
  4. সৌদি আরবে আগুনে পুড়ে ১০ বাংলাদেশির মৃত্যু
  5. সৌদি আরবে আগুনে পুড়ে ৮ বাংলাদেশির মৃত্যু
  6. পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প : রিপোর্ট

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x