Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
আরও খবর
ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা
বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম কিনবে না সৌদি আরব
বিশ্ববিদ্যালয় খুলতেই বিক্ষোভে ফেটে পড়ল ইরানের শিক্ষার্থীরা
আলোচনা ব্যর্থ হলে আত্মরক্ষার অধিকার ইরানের আছে : আরাঘচি
রমজানে ওমরাহ পালনে সৌদি সরকারের নতুন নির্দেশনা

কুয়েতে বাংলাদেশিসহ সাতজনের ফাঁসি কার্যকর

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
আপডেট: ২১:৪১, ২৫ জানুয়ারি ২০১৭
কুয়েতের ফাঁসির রায়ে দণ্ডিত বাংলাদেশের শাহ আলম। ছবি : সংগৃহীত

কুয়েতে এক বাংলাদেশি ও রাজপরিবারের এক সদস্যসহ সাতজনের ফাঁসি কার্যকর করা হয়েছে।

স্থানীয় সময় আজ বুধবার ভোরে তাদের ফাঁসি কার্যকর করা হয়। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাঁদের মধ্যে কুয়েতের রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহ, বাংলাদেশি শাহ আলমসহ মিসর, ইথিওপিয়া ও ফিলিপাইনের নাগরিক রয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অপহরণ ও ধর্ষণের অভিযোগ ছিল। এই সাতজনের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী।

ফাঁসি কার্যকর হওয়া বাংলাদেশি মো. শাহ আলম ঢাকার কদমতলী থানাধীন ফরিদাবাদ এলাকার ৮২ নম্বর রজব আলী সরদার রোডের মো. সানোয়ার হোসেনের ছেলে। কুয়েতে দুর্গামায়া নামের এক নেপালি নারীকে অপহরণ করে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ২০০৮ সালের ২৮ নভেম্বর শাহ আলমের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় ২০১৩ সালে শাহ আলমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন কুয়েতের উচ্চ আদালত। আজ ভোরে এ রায় কার্যকর করা হয়।

এ ব্যাপারে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, দুই বছর ধরে নেপাল ও বাংলাদেশ দূতাবাস অনেক চেষ্টা করেও শাহ আলমের বিরুদ্ধে করা মামলার অভিযোগকারীকে খুঁজে পায়নি। ওই নেপালি নারী ইরানি এক মালিকের অধীনে কাজ করতেন। সেই ইরানি মালিকও কুয়েত ছেড়ে চলে যান।

কাউন্সিলর আবদুল লতিফ খান বলেন, অভিযোগকারীকে পেলে ব্লাড মানি (অভিযোগকারীর পরিবারকে ক্ষতিপূরণ) দিয়ে হয়তো শাহ আলমকে বাঁচানোর চেষ্টা করা যেত। নেপাল ও বাংলাদেশ দূতাবাস যথেষ্ট চেষ্টা করেছে।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে শাহ আলমের সঙ্গে শেষ দেখা করে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। শাহ আলমের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের সঙ্গে ফোনে প্রায় পাঁচ মিনিট কথা বলেন তিনি। এ সময় তিনি তাঁর ছোট ভাইকে ভালো করে দেখে রাখতে মাকে অনুরোধ করেন। কাউন্সিলর আবদুল লতিফ খান এই তথ্য জানিয়েছেন।

এদিকে কুয়েতের সংবাদপত্রের খবর অনুযায়ী, রাজপরিবারের সদস্য শেখ ফয়সাল আবদুল্লাহ আল জাবের আল সাবাহকে ২০১০ সালে রাজপরিবারের সদস্য তাঁর এক ভাতিজাকে হত্যার দায়ে ফাঁসি দেওয়া হয়।

এ ছাড়া স্বামীর দ্বিতীয় বিয়ের অনুষ্ঠানে অগ্নিকাণ্ড ঘটিয়ে ৪০ জনের বেশি নারী ও শিশু হত্যার দায়ে নুসরা আল এনজি নামের এক কুয়েতি নারীকেও ফাঁসি দেওয়া হয়েছে। 

কুয়েতে সর্বশেষ ২০১৩ সালে তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল।

সর্বাধিক পঠিত
  1. সীমান্তে গোলাগুলির কড়া জবাব দিল পাকিস্তান
  2. তুরস্কে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
  3. ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানালেন ওমানের জ্যোতির্বিজ্ঞানীরা
  4. পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান
  5. বাংলাদেশসহ ৪০ দেশ থেকে মুরগি-ডিম কিনবে না সৌদি আরব
  6. সম্পর্ক জোরদারে ইসরায়েল সফরে নরেন্দ্র মোদি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x