Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
আপডেট: ১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
আরও খবর
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই
হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
চুক্তির ‘কাছাকাছি’, হরমুজ প্রণালি নিয়ে ইরান-ওমান ও যুক্তরাষ্ট্র কী চায়?
হরমুজের নিরাপত্তা নিয়ে ইরান-ওমান চুক্তি, বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদির ৮ তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের

তুমুল বর্ষণে সৌদি আরবে বন্যা

কামাল পারভেজ অভি, মক্কা
১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
কামাল পারভেজ অভি, মক্কা
১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
আপডেট: ১৪:২৩, ২৯ জানুয়ারি ২০১৯
তুমুল বর্ষণের ফলে সৌদি আরবের মদিনা শহরসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। ছবি : সংগৃহীত

তুমুল বর্ষণের ফলে সৌদি আরবের মদিনা শহরসহ উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। একই সঙ্গে বর্ষণ, বালি ও ধূলিঝড়ের ফলে আক্রান্ত এলাকাগুলোতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন ।

আজ মঙ্গলবার রিয়াদভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

আরব নিউজ জানায়, গত রোববার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয়েছে বিভিন্ন অঞ্চলের প্রধান প্রধান রাস্তাঘাট। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল সোমবার তাবুক, আরার ও আল-জাওয়াফ অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। দুর্গত এলাকাগুলো থেকে এরই মধ্যে  শতাধিক লোককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পত্রিকাটি।

আরব নিউজ আরো জানায়, বৃষ্টিপাত ও ঝড়ের ফলে জনসাধারণের দৃষ্টিশক্তির অস্বচ্ছতা দেখা দিয়েছে। রাজধানী রিয়াদও এ ঝড়ের কবলে পড়ে। সৌদি কর্তৃপক্ষ সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে।

দেশটির জননিরাপত্তা বিভাগের মুখপাত্র মেজর মোহাম্মদ আল-হাম্মাদি জানান, রিয়াদ, মক্কা, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা, মদিনা, আসির, জাজান ও আল-জাওয়াফ এলাকায় অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করছে। সিভিল ডিফেন্সের মহাপরিচালক জনসাধারণকে যার যার পরিবার নিয়ে সাবধানে অবস্থান নেওয়ার অনুরোধ জানিয়েছেন। উপত্যকা কিংবা বিপজ্জনক এলাকাগুলো এড়িয়ে যাওয়ার ব্যাপারেও সবাইকে সতর্ক করা হয়েছে।

সিভিল ডিফেন্স জানায়, তাবুক ও আল-জাওয়াফ অঞ্চল থেকে ৬৫ জন ও দুবা থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করা হয়েছে। জনসাধারণকে গাড়ি চালানো থেকে বিরত থাকাসহ সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, চলমান আবহাওয়ার ফলে বিভিন্ন ফ্লাইট বিলম্বিত কিংবা বাতিল হতে পারে। যাত্রীসাধারণকে এ ব্যাপারে খোঁজখবর নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে দেশটির আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়, বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রিয়াদ ও পূর্বাঞ্চলীয় এলাকায় ঝড়ো বাতাস ও ধূলিঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া তাপমাত্রা বিশেষভাবে হ্রাস পেতে পারে।

মক্কা শহরে ঘণ্টায় ৩৭ কিলোমিটার ও জেদ্দায় ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে বলেও জানানো হয়।

আজ মঙ্গলবার দিনের প্রথম ভাগে আল-জাওয়াফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, হাইল, কাসিম ও পূর্বাঞ্চলে অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়। অন্যদিকে সর্বোচ্চ ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে তাবুক রৌদ্রোজ্জ্বল থাকবে বলে আশা করা হচ্ছে।

সর্বাধিক পঠিত
  1. ইরান যুদ্ধে ট্রাম্পের ‘কঠিন সমীকরণ’, সমঝোতা বা সংঘাত—দুই পথেই ঝুঁকি
  2. জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
  3. রাশিয়ার দুটি তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা
  4. হরমুজে প্রবেশকারী জাহাজ চলাচলের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান
  5. হরমুজ প্রণালিতে বাধ্যতামূলক টোলের বিরোধিতা ৮ শিপিং সংস্থার
  6. ইউক্রেনের ৬০৫ ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x