Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
আরও খবর
সমঝোতা স্মারকে ইরানের সাফল্য প্রত্যাশা ছাড়ানো, লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র : পেজেশকিয়ান
গাজায় ইসরায়েলি হামলায় তিন শিশুসহ নিহত ৯
দক্ষিণ লেবাননে পরীক্ষামূলকভাবে তিন গ্রামের নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
হামাসের নতুন প্রধান কে এই খলিল আল-হাইয়া?
সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধের ডাক ইয়েমেনের হুতিদের
‘লাব্বাইক’ ধ্বনিতে মুখর আরাফাত ময়দান

২০ লাখ মুসল্লির পবিত্র হজ পালন

কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
কামাল পারভেজ অভি, মক্কা
১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
আপডেট: ১৮:২৫, ১০ আগস্ট ২০১৯
আরাফাত ময়দানে জাবালে রহমতে হাজিরা। ছবি : এনটিভি

সৌদি আরবের মক্কা নগরীর ঐতিহাসিক আরাফাত ময়দানে মসজিদ নামিরায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজ শনিবার শেষ হয়েছে পবিত্র  হজ। ধবধবে সাদা ইহরাম কাপড় পরা ২০ লাখ ধর্মপ্রাণ মুসল্লি জোহর ও আসরের নামাজ এক আজানে দুই ইকামতে আদায় করেন।

এবার বাংলাদেশ থেকে (ব্যবস্থাপনা সদস্যসহ) ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজ পালন করেন। সৌদি সরকারের তথ্য অনুযায়ী, বাংলাদেশসহ ১৫০টি দেশ এবারের হজে অংশ নেয়। আর আজকের এ দিনটিকে বলা হয় আরাফাত দিবস। পবিত্র অনুভব আর ঐশী আবেগে উদ্ভাসিত লাখো মুসল্লির উপস্থিতিতে আরাফাতের সব প্রান্তর ছিল কানায় কানায় পূর্ণ। জাবালে রহমতে (রহমতের পাহাড়ে) কেবল মানুষ আর মানুষ। ইসলামের ইতিহাসে হজ পালনে শুভ্র বসনে, অভিন্ন অবস্থানে অগণিত নারী পুরুষের কণ্ঠে উচ্চারিত হয় সেই ধ্বনি ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’, ‘লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ানিন মাতা লাকাওয়ালমুলক লা শারিকালাক’।

সৌদি স্থানীয় সময় দুপুর সোয়া ১২টায় আরাফাতের মসজিদ নামিরায় হাজিদের উদ্দেশে পবিত্র হজের খুতবা পাঠ করেন নতুন খতিব ড. মুহাম্মাদ বিন হাসান আল-শাইখ।

এই খুতবায় মুসলিম উম্মাহর জন্য থাকে নানা দিক নির্দেশনা। ৩০ মিনিট ব্যাপী প্রদত্ত খুতবার পর পরই স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে জোহরের সময় একই সঙ্গে জোহর ও আসরের কসর সালাতে ইমামতি করেন তিনি। এটাই হচ্ছে হজের নিয়ম। সূর্যাস্ত পর্যন্ত লাখো লাখো হাজির সময় কাটবে দোয়া, মোনাজাত, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। সূর্যাস্তের পর পরই হাজিরা মুজদালিফার উদ্দেশে রওনা হবেন। রাতে মুজদালিফায় অবস্থান শেষে পরের দিন রোববার ভোর পর্যন্ত ইবাদত বন্দেগিতে মশগুল থেকে জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর ছোড়ার পর আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য পশু কোরবানি দেবেন। আর এরই মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

পবিত্র হজের খুতবা পাঠ করেন নতুন খতিব ড. মুহাম্মাদ বিন হাসান আল-শাইখ। ছবি : সংগৃহীত

আজ মুসলিম জাতির দৃষ্টি ছিল আরাফাতের ময়দানে, কোটি হৃদয়ের স্পন্দন ছিল জাবালে পাহাড়কে ঘিরে, দেশ-দেশান্তরের লাখো হজযাত্রী যেন শত কোটি মুমিনের প্রতিনিধি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজের সব কিছু বিলিয়ে দেওয়ার দৃপ্ত শপথ নেন। এবার বাংলাদেশ থেকে সরকারের গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়াসহ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হজ পালন করেন।

সর্বাধিক পঠিত
  1. দায়িত্ব নিয়েই চমক বার্নহামের, মন্ত্রিসভায় বড় রদবদল
  2. ইরানে টানা ১১তম রাতের বিমান হামলা যুক্তরাষ্ট্রের, আক্রান্ত চাবাহার-হামাদান
  3. ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় কত, জানালেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
  4. নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই : মামদানি
  5. ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
  6. ১২তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক : নারীর মৃত্যু, জীবিত যুবক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x