Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ভারত
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:২০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:২১, ০৮ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:২০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:২১, ০৮ জুলাই ২০২৩
আরও খবর
জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
বেলুন বিক্রেতা শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন
লিভ-ইন সম্পর্ক মেনে না নেওয়ায় বাবা-মা ও বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুড়িগ্রামে ধানের গোলায় মিলল ভারতীয় প্রসাধনী
সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক

ভারতে ট্রেন দুর্ঘটনায় ২৯০ জনের প্রাণহানি : তিন রেল কর্মকর্তা গ্রেপ্তার

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:২০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:২১, ০৮ জুলাই ২০২৩
ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)
১১:২০, ০৮ জুলাই ২০২৩
আপডেট: ১১:২১, ০৮ জুলাই ২০২৩
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে বালাসোরের কাছে গত জুনে তিনটি ট্রেনের সংঘর্ষ ঘটে। ছবি : এএফপি

ভারতের উড়িষ্যায় গত জুন মাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘনায় ২৯০ জনের বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় তিন রেল কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন সিগন্যাল ইঞ্জিনিয়ার ও একজন টেকনিশিয়ান। শুক্রবার (৭ জুলাই) তিন কর্মকর্তাকে গ্রেপ্তারের কথা জানায় ভারতের ফেডারেল ক্রাইম এজেন্সি।

সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা ও প্রমাণ বিনষ্টের অভিযোগে আনা হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।

পূর্ব উড়িষ্যা রাজ্যে জুনে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একটি যাত্রী বোঝাই ট্রেন ভুলবশত একটি সংলগ্ন লুপ লাইনে ঘুরিয়ে দেওয়ার ফলে এটি লোহা আকরিক বোঝাই একটি স্থির মালবাহী ট্রেনকে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রেনের বগিগুলো অন্য ট্র্যাকে লাইনচ্যুত হয়ে বিপরীত দিকে চলমান একটি পাসিং ট্রেনকে আঘাত করে। সংঘর্ষের সময় দুটি যাত্রীবাহী ট্রেনে দুই হাজার ২৯০ জনেরও বেশি লোক ছিল। আহত হয়েছেন প্রায় এক হাজার মানুষ।

দুর্ঘটনার পর ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, দুর্ঘটনার কারণ সিগন্যালিং সিস্টেমের সঙ্গে সম্পর্কিত। 

ভারত ১ দশমিক ৪২ বিলিয়ন জনসংখ্যার দেশ। দেশটিতে ব্রিটিশ ঔপনিবেশিক যুগে নির্মিত বিশ্বের অন্যতম বিস্তৃত এবং জটিল রেলপথ রয়েছে। ৬৪ হাজার কিলোমিটারের বেশি লাইন, ১৪ হাজার যাত্রীবাহী ট্রেন এবং আট হাজার স্টেশন রয়েছে দেশজুড়ে। কয়েক দশকের অব্যবস্থাপনা এবং অবহেলার কারণে দুর্বল হয়ে পড়েছে দেশটির রেল যোগাযোগ ব্যবস্থা।

নিরাপত্তা উন্নত করার প্রচেষ্টা সত্ত্বেও, প্রতি বছর কয়েকশ দুর্ঘটনা ঘটে এবং বেশির ভাগ এই ধরনের দুর্ঘটনার জন্য মানবিক ত্রুটি বা পুরোনো সংকেত সরঞ্জামকে দায়ী করা হয়।

জুনের দুর্ঘটনাটি ১৯৯৫ সালের পর থেকে ভারতের সবচেয়ে মারাত্মক ছিল। তখন নয়াদিল্লির কাছে দুটি ট্রেনের সংঘর্ষে ৩৫৮ জন মারা গিয়েছিল। এরপর ২০১৬ সালে একটি যাত্রীবাহী ট্রেন ইন্দোর ও পাটনা শহরের মধ্যে চলার সময় লাইনচ্যুত হয়ে ১৪৬ জনের মৃত্যু হয়েছিল।

ভারত ট্রেন দুর্ঘটনা

সংশ্লিষ্ট সংবাদ: ভারত

২৩ জুন ২০২৬
জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
২৩ জুন ২০২৬
বেলুন বিক্রেতা শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন
২২ জুন ২০২৬
ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত ১৩
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জাহেদ উর রহমানের ভ্রমণ প্রসঙ্গে যা বলল ভারত
  2. কাটল হরমুজ সংকট
  3. ইরানের আটকে থাকা ১২ বিলিয়ন ডলার ছাড়ের সম্মতি যুক্তরাষ্ট্রের
  4. তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইতালি, ১৫ শহরে ‘লাল সতর্কতা’ জারি
  5. চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে যুক্তরাষ্ট্র
  6. বেলুন বিক্রেতা শিশুকে তুলে নিয়ে ধর্ষণের পর খুন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x