যুদ্ধ থামাতে ফলকার টুর্কের আহ্বান
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতকে ‘অত্যন্ত বিপজ্জনক এবং অনিশ্চিত’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। উপসাগরীয় দেশগুলোর আহ্বানে আয়োজিত জাতিসংঘের মানবাধিকার পরিষদের এক জরুরি বৈঠকে তিনি সদস্য রাষ্ট্রগুলোকে এই যুদ্ধ বন্ধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বৈঠকে ফলকার টুর্ক বলেন, এটি (যুদ্ধ) প্রতিরোধ করার একমাত্র নিশ্চিত উপায় হলো সংঘাতের অবসান ঘটানো। আমি সকল রাষ্ট্র, বিশেষ করে প্রভাবশালী রাষ্ট্রগুলোকে তা সম্ভব করার জন্য তাদের ক্ষমতার আওতায় সবকিছু করার আহ্বান জানাচ্ছি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল চলমান যুদ্ধের অবসান ঘটাতে সব দেশকে তাদের সাধ্যমতো সবকিছু করার আহ্বান জানিয়েছেন।
ফলকার টুর্ক আরও বলেন, এই সংঘাত নজিরবিহীনভাবে দেশের সীমান্ত পেরিয়ে সারা বিশ্বকে জড়িয়ে ফেলার ক্ষমতা রাখে।

ডয়চে ভেলে