Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • ইউরোপ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:২৩, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:২৩, ১৬ জুন ২০২৬
আরও খবর
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
মার্কিন নৌ অবরোধ এলাকা অতিক্রম করল ইরানি তেলবাহী ট্যাংকার
জি-৭ সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি চূড়ান্ত অনুমোদনের পথে ইইউ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:২৩, ১৬ জুন ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৫:২০, ১৬ জুন ২০২৬
আপডেট: ১৫:২৩, ১৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি বাস্তবায়নের পথে চূড়ান্ত অনুমোদন দিতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট। আজ মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে চূড়ান্ত সম্মতি দেওয়া হলে যুক্তরাষ্ট্র-ইউরোপ বাণিজ্য সম্পর্কের এক অস্থির অধ্যায়ের অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইইউ ও যুক্তরাষ্ট্র গত বছরের জুলাই মাসে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছায়, যেখানে ইইউ’র বেশিরভাগ পণ্যের ওপর ১৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয় এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক শূন্য করার সিদ্ধান্ত নেয়। খবর এএফপির।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অসন্তোষ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনা, পাশাপাশি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক সিদ্ধান্তে অনেক শুল্ক বাতিল হওয়ায় চুক্তি বাস্তবায়নে বিলম্ব হয়।

ইইউভুক্ত দেশগুলো ইতোমধ্যেই চুক্তিটি অনুমোদন করেছে। ফলে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যদের (এমইপি) অনুমোদন পেলেই এটি বাস্তবায়নের চূড়ান্ত রাজনৈতিক ধাপ সম্পন্ন হবে। ট্রাম্পের ৪ জুলাইয়ের সময়সীমা পূরণ ও ইউরোপীয় গাড়ির ওপর নতুন শুল্ক আরোপের হুমকি এড়ানো সম্ভব হবে।

ইউরোপীয় পার্লামেন্টের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল কনজারভেটিভ ইউরোপিয়ান পিপলস পার্টি (ইপিপি) ইতোমধ্যেই চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এর সঙ্গে ইইউ কমিশন প্রধান উরসুলা ভন ডার লিয়েনও রয়েছেন। 

চূড়ান্ত অনুমোদনের পর শুধুমাত্র কিছু প্রশাসনিক ধাপ বাকি থাকবে। আগামী সপ্তাহে সদস্য রাষ্ট্রগুলোর চূড়ান্ত অনুমোদনের পর, ইইউ’র সরকারি গেজেটে তা প্রকাশিত হলে চুক্তিটি কার্যকর হবে।

পার্লামেন্ট চুক্তিতে কয়েকটি সুরক্ষা ব্যবস্থা যুক্ত করেছে। যার মধ্যে রয়েছে ২০২৯ সালের শেষ পর্যন্ত চুক্তির মেয়াদ সীমিত রাখা, যদি তা নবায়ন না করা হয়।

এছাড়া আরেকটি ‘সুরক্ষামূলক ব্যবস্থা’ অনুযায়ী, যদি মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় অথবা বাণিজ্য ও বিনিয়োগে বিঘ্ন ঘটায়, তবে ইইউ’র বাণিজ্য নীতির দায়িত্বে থাকা ইউরোপীয় কমিশনকে এই চুক্তি স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে।

ইইউ পার্লামেন্টের বাণিজ্য কমিটির প্রধান বার্ন্ড ল্যাঙ্গে বৃহস্পতিবার বলেন, ইউরোপীয় পার্লামেন্ট স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো শর্তহীন চুক্তি ইউরোপ গ্রহণ করবে না এবং তারা নিজেদের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্র ইইউ শুল্ক চুক্তি অনুমোদন

সংশ্লিষ্ট সংবাদ: যুক্তরাষ্ট্র

৩ ঘন্টা আগে
ট্রাম্পের বলরুম নির্মাণ ব্যয় বেড়ে ৬০০ মিলিয়ন ডলার
৪ ঘন্টা আগে
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির খসড়া প্রকাশ, নিষেধাজ্ঞা শিথিলসহ নানা প্রতিশ্রুতি
১৬ জুন ২০২৬
যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮
  • আরও
সর্বাধিক পঠিত
  1. তেলের দামে বড় পতন, ৩ মাসের মধ্যে সর্বনিম্ন
  2. যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে কী ভাবছে ইরানের বিভিন্ন গোষ্ঠী?
  3. জেনেভায় হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি, আরও যেসব চুক্তি হয়েছিল সেখানে
  4. বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
  5. লেবাননে হামলা হলেও ইরানের সঙ্গে চুক্তি টিকে থাকবে : ট্রাম্প
  6. ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ‘সর্বনাশ নেমে আসবে’ : ট্রাম্প

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x