Skip to main content
NTV Online
Dektop Mobile

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২৭, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২৭, ১৩ জুলাই ২০২৬
আরও খবর
চট্টগ্রামে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সীতাকুণ্ডে পাহাড় ধসে শিশুর মৃত্যু
নরসিংদীতে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু
রামগতিতে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতি

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২৭, ১৩ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২৫, ১৩ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২৭, ১৩ জুলাই ২০২৬
প্রতীকী ছবি

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপে পরিকল্পনা নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্বজুড়ে অনুরূপ পদক্ষেপের বাস্তবায়ন বা প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই ইউরোপীয় ইউনিয়ন এই পরিকল্পনা গ্রহণ করেছে। ইতোমধ্যে অনেক দেশ এ ধরনের আইন কার্যকর করেছে বা করার উদ্যোগ নিয়েছে।

এএফপির হিসাব অনুযায়ী, এ ধরনের উদ্যোগ নেওয়া দেশের সংখ্যা এখন ২০টিরও বেশি। এর মধ্যে পাঁচটি দেশে ইতোমধ্যে বিধিনিষেধ কার্যকর হয়েছে।

২৭ সদস্যের ইউরোপীয় ইউনিয়নে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটির সোমবার ইউরোপীয় কমিশনের কাছে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। প্যারিস থেকে বার্তা, সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেশির ভাগ দেশেই এসব পদক্ষেপ খুবই সাম্প্রতিক। আর এগুলো মূলত ১৫ বা ১৬ বছরের কম বয়সী শিশুদের লক্ষ্য করে নেওয়া হয়েছে।

যে সব দেশে বিধিনিষেধ কার্যকর ২০২৫ সালের ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

ব্রাজিল গত মার্চে একটি আইন কার্যকর করেছে। এতে ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তাদের বাবা-মায়ের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করার বাধ্যবাধকতা রয়েছে। পাশাপাশি ব্যবহারকারীদের বয়স যাচাইও বাধ্যতামূলক করা হয়েছে।

রাষ্ট্রের কঠোর নিয়ন্ত্রণাধীন চীনে ২০১৯ সাল থেকে ধাপে ধাপে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

প্রথমে অনলাইন গেম খেলার সময়সীমা ও রাতের কারফিউ চালু করা হয়। পরে ২০২৩ সালে একই ধরণের বিধিনিষেধ সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও সম্প্রসারণ করা হয়।

ইন্দোনেশিয়ায় গত মার্চ থেকে ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করা হয়েছে।

মালয়েশিয়াও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। জুনে কার্যকর হওয়া আইনের মাধ্যমে ১৬ বছরের কম বয়সীদের প্রধান প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত রাখা হয়েছে।

তুরস্কও এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে। গত এপ্রিল দেশটি ১৫ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে। ২০২৬ সালের শেষ দিকে আইনটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত গত মাসে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে।

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি প্রস্তাব বর্তমানে পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে।

পর্তুগাল এমন একটি বিল বিবেচনা করছে, যাতে প্ল্যাটফর্ম, সেবা, গেম ও অ্যাপ্লিকেশন স্বাধীনভাবে ব্যবহারের ন্যূনতম বয়স ১৬ বছর নির্ধারণের প্রস্তাব রয়েছে।

স্পেন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নিবন্ধনের ন্যূনতম বয়স ১৪ থেকে বাড়িয়ে ১৬ বছর করার প্রস্তাব দিয়েছে।

ইতালিতেও ১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার একটি আইন পার্লামেন্টে বিবেচনাধীন রয়েছে।

নিষেধাজ্ঞা ইইউ সামাজিক যোগাযোগমাধ্যম শিশু

সংশ্লিষ্ট সংবাদ: নিষেধাজ্ঞা

৩১ মে ২০২৬
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
৩০ এপ্রিল ২০২৬
চাঁদপুরে জাটকা ধরায় দুই মাসে ২০৯ জেলের কারাদণ্ড
২০ এপ্রিল ২০২৬
নিষেধাজ্ঞার ৫০ দিন পার হলেও মেলেনি সহায়তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মধ্যপ্রাচ্যের তিন দেশের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
  2. থাইল্যান্ডে বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭
  3. শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ
  4. হরমুজ এড়াতে ইরাক-সিরিয়া-যুক্তরাষ্ট্রের বিকল্প তেল পাইপলাইন পরিকল্পনা
  5. ইসরায়েলে সাধারণ নির্বাচন অক্টোবরে, নেতানিয়াহুর বড় পরীক্ষা
  6. পরমাণু বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি : ইরান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x