রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯
৩০ জুলাই কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর একটি বাজারের আগুন নেভাতে ইউক্রেনীয় দমকলকর্মীরা কাজ করছেন। ছবি: এএফপি
রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ওই হামলায় আরও ২৩ জন আহত হয়েছেন।
আজ শনিবার (১ আগস্ট) দেশটির জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানায়, রাজধানীর পাঁচটি জেলায় আগুন ও ধ্বংসের ঘটনা ঘটেছে।
সংস্থাটি আরও জানায়, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৩ জন আহত হয়েছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)