Skip to main content
NTV Online

বিশ্ব

বিশ্ব
  • অ ফ A
  • যুক্তরাষ্ট্র
  • যুক্তরাজ্য
  • কানাডা
  • ভারত
  • পাকিস্তান
  • আরব দুনিয়া
  • এশিয়া
  • ইউরোপ
  • লাতিন আমেরিকা
  • আফ্রিকা
  • অস্ট্রেলিয়া
  • অন্যান্য
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বিশ্ব
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
আরও খবর
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
লঘুচাপ-বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

এল নিনোর প্রভাবে খরা, পানামা খালে জাহাজ চলাচল কমানো হবে

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
আপডেট: ০৫:৩০, ২২ আগস্ট ২০২৬
ছবি : বাসস

এল নিনোর প্রভাবে সৃষ্ট খরার কারণে আগামী মাস থেকে কৌশলগত গুরুত্বপূর্ণ পানামা খাল দিয়ে জাহাজ চলাচলের সংখ্যা কমিয়ে দেবে খাল কর্তৃপক্ষ। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করা এই নৌপথের পানির স্তর কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

পানামা খাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৩৬টির পরিবর্তে ৩৪টি জাহাজ খাল দিয়ে চলাচল করতে পারবে। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে এই সংখ্যা আরও কমিয়ে ৩২টি করা হবে।

খালে পানি সরবরাহকারী দুটি কৃত্রিম হ্রদে পানির স্তর কমে যাওয়ায় জাহাজ চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্য আমেরিকাজুড়ে বর্তমানে এল নিনোর কারণে তীব্র খরা চলছে। এল নিনো হলো এমন একটি আবহাওয়াগত পরিস্থিতি, যার ফলে প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের মধ্য ও পূর্ব অংশের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বেড়ে যায়। এর প্রভাবে বিশ্বজুড়ে বাতাসের গতিপ্রকৃতি, বায়ুচাপ ও বৃষ্টিপাতে পরিবর্তন দেখা দিতে পারে।

পানামা খাল এলাকায় মে থেকে আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত ঐতিহাসিক গড়ের তুলনায় ৩৪ শতাংশ কমেছে। এল নিনোর কারণে বৃষ্টিপাত আরও কমে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিশ্বের সামুদ্রিক বাণিজ্যের প্রায় ৫ শতাংশ পানামা খালের মাধ্যমে পরিচালিত হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কনটেইনার পরিবহণের প্রায় ৪০ শতাংশ এই খাল ব্যবহার করে।

খাল কর্তৃপক্ষ বলেছে, খালের পানি সংগ্রহের এলাকায় প্রত্যাশার তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় নৌপথটির দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

পানি সংরক্ষণে এরই মধ্যে আরও কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে বড় জাহাজের পানিতে নিমজ্জিত অংশের সর্বোচ্চ অনুমোদিত গভীরতা বা ড্রাফট কমিয়ে দেওয়া হয়েছে।

এর আগে ২০২৩ সালে খালকে পানি সরবরাহকারী হ্রদগুলোর পানির স্তর এতটাই কমে গিয়েছিল যে প্রতিদিন জাহাজ চলাচলের সংখ্যা ৩৮ থেকে কমিয়ে ২২টিতে নামিয়ে আনা হয়েছিল।

এবারের নতুন বিধিনিষেধের ফলে আগে থেকে বুকিং না করা জাহাজগুলোর খাল পার হওয়ার জন্য অপেক্ষার সময় বাড়বে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খাল ব্যবহারকারী প্রতি ১০টি জাহাজের মধ্যে ৯টি আগেই বুকিং করে চলাচল করে। বাকি গুলো নিলামের মাধ্যমে দেওয়া হয়।

ইরান যুদ্ধের আগে এসব নিলামে একটি ট্রানজিট সুবিধার জন্য গড়ে এক লাখ ৩৫ হাজার ডলার পর্যন্ত দর উঠত। তবে গত এপ্রিলে খালটি ব্যবহারের জন্য আগ্রহী একটি শিপিং কোম্পানি ৪০ লাখ ডলার পর্যন্ত অর্থ পরিশোধ করে।

আগামী কয়েক সপ্তাহে কতটা বৃষ্টি হয়, তার ওপর নির্ভর করে জাহাজ চলাচলে আরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের নির্মিত পানামা খালের প্রধান ব্যবহারকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, চিলি ও দক্ষিণ কোরিয়া।

পানামায় পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল একটি বিষয়। কারণ পানামা খালে পানি সরবরাহকারী হ্রদগুলো থেকেই দেশটির ৪২ লাখ জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের পানির চাহিদা মেটানো হয়।

সাধারণত প্রতি দুই থেকে সাত বছর পরপর এল নিনো দেখা দেয়। চলতি বছরের এল নিনো এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে।

এরই মধ্যে বুধবার মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের ৮০ শতাংশ এলাকাকে খরা সতর্কতার আওতায় এনেছে দেশটির সরকার।

আবহাওয়া এল নিনো পানামা খাল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর
০৯ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
০৮ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারি বৃষ্টি কমবে কবে, ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
০৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
০৭ সেপ্টেম্বর ২০২৬
রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
০৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
০৬ সেপ্টেম্বর ২০২৬
আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
০৬ সেপ্টেম্বর ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
০৬ সেপ্টেম্বর ২০২৬
ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. লোহিত সাগরের উপকূলে প্রভাব বাড়াচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা
  2. চীনের বন্দরে কার্গো জাহাজে আগুন, নিহত ২৫
  3. মুদ্রাস্ফীতির শঙ্কায় স্বর্ণের দামে বড় পতন
  4. এই মুহূর্তে মক্কা চুক্তিতে সদস্য বাড়ানোর পরিকল্পনা নেই : পাকিস্তান
  5. পুতুলের বিরুদ্ধে সনদ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, আইনজীবীর অস্বীকার
  6. মধ্যবর্তী নির্বাচনে জিতলে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x